দেশ

কমলার সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

কমলার সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

পূর্বের ঘোষণা মতো মার্কিন রাষ্ট্রপতি জো-বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবার মার্কিন মুলুক সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল পাঁচ শিল্পপতির সঙ্গে বৈঠকও করেছিলেন প্রধানমন্ত্রী৷ ভারতে শিল্পের বিস্তর সুযোগ রয়েছে বলে বার্তা দিয়েছেন তিনি৷ এর পর কমলা হ্যারিসের সঙ্গে বৈঠক হয় তাঁর৷ সেখান থেকে বেরিয়ে নমো দেখা করেন জাপানের প্রধানমন্ত্রী যোশিদা সুগারের সঙ্গেও৷  আজ শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর৷ এর আগে গতকাল তিনি বৈঠক করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে৷ ভারতীয় বংশোদ্ভূত হ্যারিস ভাইস প্রেসিডেন্ট পদে বসার পর এই প্রথম মুখোমুখি বসলেন তাঁরা৷ হোয়াইট হাইজে বৈঠকে বসেছিলেন নরেন্দ্র মোদী ও কমল হ্যারিস৷ এর আগে তাঁর সঙ্গে ফোনে কথা…
Read More
আবার ঊর্দ্ধমুখী সংক্রমণের সংখ্যা

আবার ঊর্দ্ধমুখী সংক্রমণের সংখ্যা

ক্রমাগত ওঠাপড়া লেগেই আছে করোনা সংক্রমণের গ্রাফে। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩১ হাজার ৩৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৫ লক্ষ ৯৪ হাজার ৮০৩ জন। তবে চিন্তায় রাখছে মহারাষ্ট্রের করোনা গ্রাফ। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ১৬২ জন। দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। একদিনে দেশে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩১৮ জন। দেশে এখনও পর্যন্ত করোনা বলি ৪ লক্ষ ৪৬ হাজার ৩৬৮ জন। রাজ্যগুলিতে সংক্রমণ প্রবনতা সপ্তাহের শুরুর মতো একই রয়েছে। সবথেকে বেশি আক্রান্ত হচ্ছে কেরলে। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬৮২…
Read More
নিজের সাম্রাজ্য বিস্তার করতে চাইছে রাজ্যের শাসক শিবির

নিজের সাম্রাজ্য বিস্তার করতে চাইছে রাজ্যের শাসক শিবির

একুশে বিধানসভা নির্বাচনে অভাবনীয় সংখ্যায় জয়ী হয়ে ফেরে রাজ্যের শাসক দল৷ এর পর থেকেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের লক্ষ্য ত্রিপুরা দখল৷ কিন্তু এবার শুধু ত্রিপুরা দখলই নয় সারা দেশে নিজেদের শাখা বিস্তারই তাদের একমাত্র লক্ষ্য৷ ইতিমধ্যেই সংগঠনকে আরও শক্তিশালী করার কাজ শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল৷ আর সেই লক্ষে এবার তৃণমূলের লক্ষ্য ‘মিশন গোয়া’৷ আগামী বছর ভারতের সবচেয়ে ছোট রাজ্য গোয়ায় বিধানসভা ভোট৷ ৪০ আসনের বিধানসভায় ক্ষমতায় দখলের দৌড়ে সামিল হতে চলেছে তৃণমূল কংগ্রেস৷ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে ছিলেন, যে রাজ্যে যাবেন, সেখানে দুই একটি আসনে জেতা তাঁদের লক্ষ্য নয়৷ যাবেন সরকার গঠনে বড় ভূমিকা পালন…
Read More
স্বস্তিতে দেশের করোনা সংক্রমণের সুস্থতার সংখ্যা

স্বস্তিতে দেশের করোনা সংক্রমণের সুস্থতার সংখ্যা

স্বস্তির মাঝেই আবার চিন্তা বাড়ছে দেশের করোনা সংক্রমণ নিয়ে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ৩১ হাজার ৯২৩ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩৬ লক্ষ ৬৩ হাজার ৪২১ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২৮২ জনের। ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে দেশের মোট ৪ লক্ষ ৪৬ হাজার ০৫০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৩১ হাজার ৯৯০ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ২৮ লক্ষ ১৫ হাজার ৭৩১ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ১ হাজার ৬০৪ জন। অগাস্টের শেষ এই ভ্যালু ছিল ১.১৭,…
Read More
বহু পরিকল্পনা নিয়ে মার্কিন মুলুকে পৌঁছালেন নমো

বহু পরিকল্পনা নিয়ে মার্কিন মুলুকে পৌঁছালেন নমো

মার্কিন রাষ্ট্রপতি জো-বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবার মার্কিন মুলুক সফরের কথা আগেই জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। এবার সেই ঘোষণা মতো আমেরিকা পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন মুলুকে আসার সময় বিপুল সংখ্যক ভারতীয় আমেরিকানরা স্বাগত জানান প্রধানমন্ত্রীকে। জানা গিয়েছে, আজই গ্লোবাল সিইও বৈঠকে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কথা বলবেন নমো৷ আগামী দু'দিন একাধিক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে অংশ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী। বড় বাণিজ্যিক সংস্থার প্রধানদের সঙ্গেও কথা বলবেন তিনি৷  করোনা আবহে প্রধানমন্ত্রীর এই প্রথম মার্কিন সফর দেশের জন্য বেশ কিছুটা আর্থিক সুরাহা আনতে পারবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷ জানা গিয়েছে, আজই ভারতীয় সময় সন্ধ্যা ৭ টা ১৫ নাগাদ পাঁচজন বিশ্বমানের উদ্যোগপতির সঙ্গে…
Read More
ভ্যাকসিন নিয়ে নিয়মের যট কাটলো না ভারতীয় শিক্ষার্থীদের জন্য

ভ্যাকসিন নিয়ে নিয়মের যট কাটলো না ভারতীয় শিক্ষার্থীদের জন্য

দেশ ভারত থেকে বহু ভারতীয় শিক্ষার্থী বাইরে যান পড়তে বা কর্মসূত্রের তাগিদে। করোনা আবহেও তা অব্যাহতই রইলো। তাই এই পরিস্থিতিতিতে শুধুমাত্র ভারতীয় শিক্ষার্থীদের টিকাকরণ বাধ্যতামূলক। কিন্তু শিক্ষার্থীদের জন্য চালু হওয়া ব্রিটেনের এক নতুন নিয়ম ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছিল। ঘোষণা করা হয়েছিল যে, ভারতের সিরাম ইন্সটিটিউটের 'কোভিশিল্ড' ভ্যাকসিন নিলে সে দেশে কোয়ারেন্টাইনে থাকতে হবে, কারণ ওই ভ্যাকসিন যারা নেবেন তাঁদের 'আনভ্যাক্সিনেট' ধরে নেবে প্রশাসন। অবাক করার বিষয়, যে ভ্যাকসিনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃতি দিয়েছে, তাকে ব্রিটেন প্রশাসন পাত্তা দিচ্ছে না। এই কোয়ারেন্টাইনের নিয়ম জারির পরই শুরু হয় বিতর্ক। এই নিয়ম সামনে আসার পরেই চরমভাবে প্রতিরোধ করে ভারত। তবে এবার অ্যাস্ট্রাজেনেকা ও…
Read More
ক্রমশ বেড়ে চলছে করোনা সংক্রমণের সংখ্যা

ক্রমশ বেড়ে চলছে করোনা সংক্রমণের সংখ্যা

ক্রমশ বাড়ছে দেশের দৈনিক কোভিড সংক্রমণ। পূজার মরশুম শুরুর আগেই দিন দিন বাড়ছে দৈনিক কোভিড সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৬৬২ জন। সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩৪ লক্ষ ১৭ হাজার ৩৯০। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২৮১ জনের। গোটা অতিমারি পর্বে করোনাভাইরাস দেশে প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৪৪ হাজার ৫২৯ জনের। প্রায় দেড় হাজার বেড়ে দেশে সক্রিয় রোগীর সংখ্যা হল ৩ লক্ষ ৪০ হাজার ৬৩৯। এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে করোনার টিকাকরণে রেকর্ড গড়ে ফেলেছে ভারত। শুক্রবার গোটা দেশে আড়াই কোটিরও বেশি মানুষকে করোনার টিকা দেওয়া…
Read More
করোনা সংক্রমণের সংখ্যায় চিন্তায় বিশেষজ্ঞ মহল

করোনা সংক্রমণের সংখ্যায় চিন্তায় বিশেষজ্ঞ মহল

ক্রমশ চিন্তা বাড়ছে দেশের ঊর্দ্ধমুখী করোনা সংক্রমণের সংখ্যায়। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৪০৩ জন। আবার চল্লিশ হাজারের কাছে দেশের করোনা সংক্রমণের সংখ্যায়। উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্র, কেরলের পরিসংখ্যান। সেখানকার ৫ টি জেলাতেই কোভিড সংক্রমণ বেড়েছে ৭০ শতাংশ। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৩ লক্ষ ৮১ হাজার ৭২৮। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩২০ জনের। গোটা অতিমারি পর্বে দেশে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৪৪ হাজার ২৪৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৭ হাজার ৯৫০ জন। এ নিয়ে সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ২৫ লক্ষ ৯৮ হাজার ৪২৪। তবে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা…
Read More
আসন্ন পুজোর আগেই বড়োসড়ো হামলার ছক রুখে দিল দিল্লি পুলিশ

আসন্ন পুজোর আগেই বড়োসড়ো হামলার ছক রুখে দিল দিল্লি পুলিশ

সামনেই আসন্ন বাংলার সব চেয়ে বড়ো পুজো দুর্গাপূজা। এই পুজোর মরশুমে নাশকতার বড় ছক বানচাল করল দিল্লি পুলিশ! দাউদ ইব্রাহিমের ভাই আনিস ইব্রাহিমের মদতে একদল জঙ্গি ভারতে বড়োসড়ো হামলার ছক কষেছিল। এই দলটিতে ১৪ থেকে ১৫ জন বাংলাভাষীও ছিল। দিল্লি পুলিশের স্পেশাল সেল সূত্র মারফত খবর পেয়ে এই ছয় জঙ্গিকে আটক করেছে। এখন এই ছয়জনকেই দিল্লিতে আনা হচ্ছে। এদের মধ্যে তিনজনকে উত্তরপ্রদেশ থেকে, একজনকে রাজস্থানের কোটা থেকে এবং দু’জনকে দিল্লিতেই গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম জিসান কামার, জান মহাম্মদ, আলি ওসামা, মহাম্মদ আবু বকর। এদের পুনরায় জেরা করা জন্য প্রত্যেককেই তুলে দেওয়া হবে এনআইএ-এর হাতে। উল্লেখ্য, ধৃতদের কাছে প্রচুর বিস্ফোরকও পেয়েছে…
Read More
আগামীকাল পালিত হবে প্রধানমন্ত্রী জন্মদিন

আগামীকাল পালিত হবে প্রধানমন্ত্রী জন্মদিন

আগামীকাল ১৭ সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। ৭১ বছরে পড়বেন নোমো। দেশ জুড়ে ওইদিন থেকেই বিজেপির নানান কর্মসূচি রয়েছে। রাজ্য বিজেপি যুব মোর্চা এবং মহিলা মোর্চা আলাদা আলাদা কর্মসূচি নিয়েছে। ১৭ সেপ্টেম্বর থেকে কর্মসূচি শুরু হচ্ছে, শেষ হবে ৭ অক্টোবর। উল্লেখ্য, ৭ অক্টোবর তারিখেই নরেন্দ্র মোদী প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। অন্যদিকে বাংলায় মোদীর জন্মদিন পালন নতুন কিছু নয়। বিজেপি আগেও এই কর্মসূচি নিয়েছে। এইবার একটু অন্যরকম। কারণ, গেরুয়া শিবিরের সর্বাধিক বিধায়ক বিধানসভায় জায়গা পেয়েছে। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ জানান, মোদীর জীবন এবং তার কাজকর্মের উপর প্রদর্শনী হবে। পরিস্থিতি বুঝে সেই প্রদর্শনী ভার্চুয়াল মাধ্যমেও হতে পারে। ৭১ টি নদীতট…
Read More