08
Nov
এবার থেকে আরো অনেকটা মনোরঞ্জন হতে চলছে রেল সফর। যাত্রী বিশেষে এক অভিনব উদ্যোগ নিলো ভারতীয় রেল। লোকাল ট্রেনে এবার থেকে টিভি দেখতে পাওয়া যাবে। নিত্যযাত্রীদের সফর আরও বেশি উপভোগ্য এবং আনন্দময় করে তুলতেই এই ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। আপাতত রেলের এই নতুন উদ্যোগ শুরু হয়েছে মুম্বইতে। পশ্চিম রেলের উদ্যোগে ২০টি লোকাল ট্রেনে ২৪ ইঞ্চির এলসিডি স্ক্রিন বসানো হয়েছে। আগামী দিনে এই ব্যবস্থা আরও বাড়ানো হবে বলে ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে ভারতীয় রেল। জানা গিয়েছে, একটি বেসরকারি সংস্থাকে ট্রেনের কামরায় টিভি বসানোর দায়িত্ব দেওয়া হয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই দেশের অন্যত্রও এমন ব্যবস্থা চালু হবে। তবে উল্লেখযোগ্য বিষয় হল, এই…
