দেশ

করোনার টিকাকরণের সাফল্যে ভাষণ দিলেন দেশের প্রধানমন্ত্রী

করোনার টিকাকরণের সাফল্যে ভাষণ দিলেন দেশের প্রধানমন্ত্রী

সবে মাত্র গত কাল করোনা সংক্রমণে টিকাকরণে লক্ষ্য মাত্র পূরণ করেছে ভারত৷ ১০০ কোটির লক্ষ্যমাত্র পূরণ করেছে ভারত৷ চিনের পর দ্বিতীয় দেশ হিসাবে এই কৃতিত্ব অর্জন করেছে ভারত৷ আজ জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এই সাফল্যে সকলকে ভাগীদার করে কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।   •   দেশবাসী ‘মেড ইন ইন্ডিয়া’র শক্তি দেখছে। তাই আমি বলব, ক্ষুদ্রাতিক্ষুদ্র ‘মেড ইন ইন্ডিয়া’র পণ্য কিনুন। সেই সব পণ্য কিনুন যা কোনও ভারতবাসী নিজের মাথার ঘাম পায়ে ফেলে তৈরি করেছেন। •    চারিদিকে আজ উৎসাহ, নতুন আশা৷ ভারতের অর্থ ব্যবস্থা নিয়েও সারা বিশ্ব ইতিবাচক৷ বিভিন্ন দেশ থেকে বিনিয়োগ আসছে৷ যুবাদের জন্য রোজগারের পথ খুলে যাচ্ছে৷…
Read More
কৃষক আন্দোলন বন্ধের আর্জি সর্বোচ্চ আদালতের

কৃষক আন্দোলন বন্ধের আর্জি সর্বোচ্চ আদালতের

লড়াই চলছে বিগত কয়েক মাস ধরে। এ লড়াই নতুন তৈরী হয় কৃষি আইনের বিরুদ্ধে লড়াই। কিন্তু বহু লড়াই বহু বিক্ষোবের পরেও কোনো সুরাহা হয়নি, দেশজুড়ে চলছে কৃষক আন্দোলন। এই আন্দোলন গভীর থেকে গভীরতর হয়েছে। কৃষকরা নিজেদের প্রতিবাদে অনড়। দিল্লির সিংঘু সীমান্তে প্রায় এক বছর ধরে রাস্তা আটকে বিক্ষোভ করছে কৃষক সংগঠনগুলি। রাস্তা থেকে তাদের সরাতে একাধিকবার দায়ের হয়েছে জনস্বার্থ মামলা কিন্তু আদতে কিছুই করা সম্ভব হয়নি। এবার এই ইস্যুতে কৃষকদের উদ্দেশ্যে বার্তা দিল সুপ্রিম কোর্ট। বিক্ষোভ চলতেই পারে কিন্তু অনির্দিষ্টকালের জন্য রাস্তা বন্ধ করে আন্দোলন করা যেতে পারে না! কৃষকদের উদ্দেশ্যে এমনই বার্তা দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। পাশাপাশি এই ইস্যুতে…
Read More
সুখবর এলো সরকারি কর্মচারীদের জন্য

সুখবর এলো সরকারি কর্মচারীদের জন্য

খুশির খবর এলো সরকারি কর্মচারীদের জন্য৷ আরো একবার বাড়তে চলেছে তাদের মহার্ঘ ভাতা(ডিএ)৷ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ৩% মহার্ঘ ভাতা বৃদ্ধির অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২০২১ সালের জুলাই মাসেই কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) ১৭% থেকে বাড়িয়ে ২৮% করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বর্ধিত ডিএ এবং ডিআর ১ জুলাই থেকেই কার্যকর হয়ে গিয়েছে৷ টুইটে সুখবর জানিয়েছেন অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। উৎসবের মরশুমে কেন্দ্রের এই পদক্ষেপে অত্যন্ত খুশি কর্মীরা।  প্রসঙ্গত, কোভিড আবহে দেশের অর্থভাণ্ডারে সাময়িক টান পড়েছিল। তাই করোনা পরিস্থিতিতে ২০২০ সালের জানুয়ারী মাস থেকে ডিএ বৃদ্ধি স্থগিত রেখেছিল কেন্দ্র৷ চলতি বছর…
Read More
উত্তরাখণ্ডের দুর্যোগে আটকে পরেছেন বাংলার বহু পর্যটক

উত্তরাখণ্ডের দুর্যোগে আটকে পরেছেন বাংলার বহু পর্যটক

বিগত একমাস ধরে লাগাতার বৃষ্টির ফলে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে বিপর্যয়৷ হিমাচল প্রদেশ ট্রেকিংয়ে গিয়ে রাজ্যের সাতজন বাঙালি পর্যটক এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন। গত মঙ্গলবার তাঁদের ছিটকুলে পৌঁছানোর কথা থাকলেও সেখানে তাঁরা না পৌঁছনোয়, তাঁদের সন্ধানে আজ থেকে আইটিবিপি জওয়ানরা খোঁজার কাজ শুরু করেছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷ বাংলার যেসব পর্যটক নিখোঁজ রয়েছেন তাঁরা হলেন মিঠুন দাড়ি, তন্ময় তিওয়ারি, সবিয়ান দাস, বিকাশ মাকাল, সৌরভ ঘোষ, রিচার্ড মণ্ডল এবং সুখেন মাঝি। উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয়ে তারা পাহাড়ি এলাকার কোনও দুর্গম স্থানে আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে৷ অন্যদিকে উত্তরাখণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬। বুধবার পর্যন্ত নিখোঁজ অন্তত ১১…
Read More
টিকাকরণে রেকর্ড তৈরী করল ভারত সরকার

টিকাকরণে রেকর্ড তৈরী করল ভারত সরকার

ভারতের করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ রোধ করতে সব চেয়ে সংখ্যক মাত্রায় টিকাকরণের লক্ষ্য মাত্র নিয়েছিল দেশ৷ এবার পূরণ হলো সেই লক্ষ্য৷ ১০০ কোটির মাইলফলক পাড় করল দেশ৷ এই সংখ্যা পার করলো মাত্র ২৭৯ দিনে৷ কেন্দ্রের ঘোষণা, দেশ ১০০ কোটি টিকাকরণের রেকর্ড ছুঁল৷ বিশ্বের আর কোনও দেশ এই নজির গড়তে পারেনি৷ ভারতের ধারেকাছেই নেই৷ নিঃসন্দেহে সাফল্যের ইতিহাস লিখল মোদী সরকার৷   আজ সকালে ১০০ কোটির মাইলফলক স্পর্শ করার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী, সকলেই দেশবাসীর সঙ্গে এই খুশির খবর ভাগ করে নেন৷ সকলকে অভিনন্দনও জানান৷ সকাল ৯টা ৪৮ মিনিটে প্রথম সুখবরটি দেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য৷ তিনি টুইটে লেখেন,…
Read More
দুঃসংবাদ ধূমপায়ীদের জন্য

দুঃসংবাদ ধূমপায়ীদের জন্য

বড় দুঃখের খবর এলো৷ কেন্দ্রের তরফে করা হলো নতুন ঘোষণা যার জেরে চিন্তায় পড়লো অনেকে৷ বদল হতে পারে দাম৷ দীর্ঘ সময় পর আবার বেড়ে যেতে পারে সিগারেট-বিড়ি সহ সমস্ত তামাকজাত পণ্যের দাম৷ কারণ হল বিড়ি-সিগারেটের উপরে কর বসানোর ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় সরকার। কর নীতি ঠিক করার জন্য বিশেষজ্ঞ কমিটিও গঠন করেছে মোদি সরকার। আগামী বাজেট সেশনেই ওই কমিটির সুপারিশ মেনে তামাকজাত পণ্যের দাম বাড়ানোর বিষয়টি ঘোষণা করা হচ্ছে বলে মনে করা হচ্ছে৷  লকডাউনের সময়কালের চেয়ে ১০ থেকে ১২ শতাংশ সিগারেটের বিক্রি বেড়েছে৷ এমতাবস্থায় আগামী বছর ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটে সিগারেটের উপরে বাড়তি কর বসতে চলেছে বলেই ইঙ্গিত। উল্লেখ্য, শেষ বাজেটে…
Read More
যোগী রাজ্যে আচমকাই আটক করা হলো প্রিয়াঙ্কা গান্ধীকে

যোগী রাজ্যে আচমকাই আটক করা হলো প্রিয়াঙ্কা গান্ধীকে

আচমকাই পুলিশের হাতে আটক হলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। আগ্রা যাওয়ার পথে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী আটক করল পুলিশ৷ লখনউ-আগরা এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করে তাঁকে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের দাবি, আগ্রায় ১৪৪ ধারা জারি থাকায় তাঁকে বাধা দেওয়া হয়৷ তুলকালাম উত্তরপ্রদেশে৷ প্রসঙ্গত, উত্তরপ্রদেশের অম্বেডকরনগরে লকআপে পুলিশি হেফাজতে এক সাফাইকর্মীকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে৷ বুধবার দুপুরে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে আগ্রা যাচ্ছিলেন প্রিয়াঙ্কা৷ সেই সময়েই তাঁকে বাধা দেওয়া হয়৷ প্রায় ২ ঘণ্টা আটকে রাখা হয় প্রিয়াঙ্কা গান্ধী ও উত্তরপ্রদেশ প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় কুমার লাল্লুর কনভয় । শেষমেশ প্রিয়ঙ্কাোকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশের বক্তব্য, ১৪৪ ধারা জারি করা রয়েছে৷…
Read More
যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেলেন রাম রহিম

যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেলেন রাম রহিম

এবার আরো এক দোষের জন্য দোষী সাব্যস্ত হলেন তিনি৷ যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেলেন গুরমিত রাম রহিম সিং৷ ২০১৭ সালে দুই শিষ্যাকে ধর্ষণে দোষী সাব্যস্ত হওয়া ইস্তক রোহতকের সুনারিয়া জেলে বন্দি গুরমিত রাম রহিম সিং৷ সাংবাদিক রামচন্দ্র ছত্রপতিকে খুনের দায়ে দু’বছর আগে যাবজ্জীবন কারাদণ্ডেও দণ্ডিত হয় রাম রহিম৷ এবার ১৯ বছরের পুরনো হত্যা-মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হল ডেরা সাচা সৌদা প্রধানকে৷ ডেরা সাচা সৌদার প্রাক্তন ম্যানেজার রণজিৎ কুমারকে খুনের দায়ে রাম রহিমের পাশাপাশি আরও চার জনকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি শুনিয়েছেন পাঁচকুলার বিশেষ সিবিআই আদালতের বিচারক৷ বাকি সাজাপ্রাপ্তরা হল- অবতার সিং, কৃষাণ লাল, যশবীর সিং ও সবদিল সিং৷…
Read More
একটানা বৃষ্টির ফলে বেহাল পরিস্থিতি কেরলে

একটানা বৃষ্টির ফলে বেহাল পরিস্থিতি কেরলে

একটানা অতিভারী বৃষ্টির ফলে বেহাল অবস্থা ছিলো পশ্চিমবঙ্গের। এবার কার্যত একই রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে কেরল রাজ্যে। লাগাতার বৃষ্টির কারণে সেখানেও জলের তোড়ে অধিকাংশ জায়গায় গিয়েছে এবং সার্বিকভাবে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। আপাতত বৃষ্টি কমে গেলেও যা বিপর্যয় হওয়ার হয়ে গিয়েছে। কোথাও দেখা গিয়েছে যে আস্ত একটা বাড়ি জলের তোড়ে ভেসে যাচ্ছে! কোথাও আবার বাস ডুবে গিয়েছে জলের তলায়। কেরলের কোয়াট্টাম জেলার এই পরিস্থিতি। এমনিতেই গোটা এলাকা প্লাবিত। যদিও এখনো পর্যন্ত প্রাণহানির কোন খবর আসেনি সেখানে থেকে। যদিও গোটা বন্যা পরিস্থিতিতে রাজ্যে মৃত্যু হয়েছে বেশ কয়েক জনের। শেষ পাওয়া তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে এবং তাদের মধ্যে…
Read More
পূজার শেষে সব চেয়ে বড়ো স্বস্তি দেশের করোনা সংক্রমণের গ্রাফে

পূজার শেষে সব চেয়ে বড়ো স্বস্তি দেশের করোনা সংক্রমণের গ্রাফে

দীর্ঘ সময় বাদে সব চেয়ে বড়ো স্বস্তি মিললেও দেশের আজকের করোনা সংক্রমণের গ্রাফে। গত ২৪ ঘণ্টার দৈনিক সংক্রমণ তুলনামুলক কম তো বটেই, গত ২৩০ দিনে সর্বনিম্ন। কারণ আক্রান্তের সংখ্যা ১৫ হাজারের নিচে চলে গিয়েছে আজ। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৫৯৬ জন। একই সময় ১৯ হাজার ৫৮২ জন সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যু হয়েছে ১৬৬ জনের। দেশের মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ৮১ হাজার ৩১৫ জন। মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ৩৪ লক্ষ ৩৯ হাজার ৩৩১ জন। এতদিনে মোট প্রাণ হারিয়েছেন মোট ৪ লক্ষ ৫২ হাজার ২৯০ জন। সব মিলিয়ে এই মুহূর্তে…
Read More