দেশ

বিবাদ বাধলো রাজ্য কেন্দ্রের মাঝে

বিবাদ বাধলো রাজ্য কেন্দ্রের মাঝে

বাড়ছে জটিলতা, বিবাদ রাজ্য সরকার কেন্দ্র সরকারের মাঝে। প্রজাতন্ত্র দিবসে রাজ্যের নেতাজি ট্যাবলো নিয়ে এখন জটিলতা। কেন্দ্রের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে মনোনীত হয়নি রাজ্যের ট্যাবলো। আর তাই সেখানে মনোনীত না হওয়া রাজ্যের প্রস্তাবিত নেতাজি সংক্রান্ত ট্যাবলো কলকাতায় রাজ্য সরকারের আয়োজিত সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সংশ্লিষ্ট ট্যাবলোটি এ জন্য কলকাতায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আসন্ন প্রজাতন্ত্র দিবসের আগে কেন্দ্র যদি শেষ পর্যন্ত রাজ্যের আবেদন পুনর্বিবেচনা না করে ওই ট্যাবলো সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অন্তর্ভুক্ত না করে তবে সেটিকে কলকাতার রেড রোডে আয়োজিত সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রদর্শন করা হবে, এমনটাই পরিকল্পনা। পাশাপাশি জানা…
Read More
আগামী শিক্ষাবর্ষ থেকে তেলেঙ্গানার সরকারি স্কুলগুলিতে ইংরেজি মাধ্যম শিক্ষা চালু হতে চলেছে

আগামী শিক্ষাবর্ষ থেকে তেলেঙ্গানার সরকারি স্কুলগুলিতে ইংরেজি মাধ্যম শিক্ষা চালু হতে চলেছে

তেলেঙ্গানা মন্ত্রিসভা ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে রাজ্যের সমস্ত সরকারি স্কুলে ইংরেজি মাধ্যম চালু করার এবং বেসরকারী স্কুল, জুনিয়র এবং ডিগ্রি কলেজগুলিতে ফি নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মন্ত্রিসভা, শিক্ষামন্ত্রী সবিতা ইন্দ্র রেড্ডির নেতৃত্বে মন্ত্রীদের একটি উপ-কমিটি গঠন করেছে যা অধ্যয়ন করে এই বিষয়ের উপর নির্দেশিকা তৈরি করেছে। বৈঠকে, মন্ত্রিসভা সরকারী স্কুলগুলিতে উন্নত পরিকাঠামোর সুবিধা এবং উচ্চমানসম্পন্ন শিক্ষার জন্য ৭,২৮৯ কোটি টাকা ব্যয়ে "মন ভুরু মানা বাদি" (আমাদের গ্রাম-আমাদের স্কুল) প্রকল্পের অনুমোদন দিয়েছে। “মন্ত্রিসভা মনে করেছে যে, গ্রামীণ এলাকার অভিভাবকরা তাদের সন্তানদের সরকারি স্কুলে পাঠাতে প্রস্তুত, যদি তা ইংরেজি মাধ্যম…
Read More
ইচ্ছার বিরুদ্ধে কাউকে টিকা নয় ঘোষণা কেন্দ্রের

ইচ্ছার বিরুদ্ধে কাউকে টিকা নয় ঘোষণা কেন্দ্রের

সংক্রমণ রোধে সব চেয়ে জরুরি টিকাকরণ। করোনা ভাইরাস টিকা দেওয়া দেশে শুরু হয়েছিল গত বছর জানুয়ারি মাসে। এখন এক বছর হয়ে যাওয়ার পর এখনও পর্যন্ত দেশে মোট টিকাকরণ হয়েছে ১৫৭ কোটি ২০ লক্ষ ৪১ হাজার ৮২৫ ডোজ। কিন্তু করোনা টিকা নিয়ে একাধিক প্রশ্ন এখনও আছে। তার মধ্যে অন্যতম হল, কোভিড টিকা নেওয়া বাধ্যতামূলক কিনা। এই ইস্যুতে কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানাল যে, কাউকে করোনা টিকা নেওয়ার জন্য বাধ্য করা হয়নি। অর্থাৎ, কোভিড টিকা বাধ্যতামূলক নয়। বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের কাছে থেকে বাধ্যতামূলক ভাবে কোভিড টিকা নেওয়ার শংসাপত্র দেখতে চাওয়ায় ছাড় দেওয়ার প্রসঙ্গে একটি জনস্বার্থ মামলা করে দিল্লির একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সেই…
Read More
করোনা আবহের কথা চিন্তা করে পিছিয়ে দেওয়া হলো পাঞ্জাব বিধানসভা ভোট

করোনা আবহের কথা চিন্তা করে পিছিয়ে দেওয়া হলো পাঞ্জাব বিধানসভা ভোট

করোনা আবহের মাঝেই ভোটপর্ব, চিন্তা বাড়াচ্ছিল বারংবার। এই পরিস্থিতিতে আগামী মাসে একাধিক রাজ্যে নির্বাচন হওয়ার ঘোষণা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশে সাত দফায় ভোট। মণিপুরে ২ দফায় ভোট। গোয়া, পঞ্জাব এবং উত্তরাখণ্ডে এক দফায় ভোট। আগামী ১৪ ফেব্রুয়ারি পঞ্জাবে ভোট হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যাচ্ছে। কিন্তু তার কারণ করোনা ভাইরাস পরিস্থিতি নয়। তার কারণ শ্রী গুরু রবিদাসের জন্মজয়ন্তী। নির্বাচন কমিশন জানিয়েছে, ১৬ ফেব্রুয়ারি শ্রী গুরু রবিদাসের জন্মজয়ন্তীর জন্য পঞ্জাবের প্রচুর মানুষ বারাণসীতে যান। তাই সেই দিন ভোট হলে অনেকেই ভোট দিতে পারবেন না। এই কারণেই বিধানসভা ভোট পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিল রাজ্য সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল বলে জানিয়েছে তারা।…
Read More
আগামী ২ দিনের মধ্যে শৈত্যপ্রবাহের সম্ভাবনা পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লিতে

আগামী ২ দিনের মধ্যে শৈত্যপ্রবাহের সম্ভাবনা পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লিতে

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) আগামী দুই দিনের মধ্যে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে শৈত্যপ্রবাহের  পূর্বাভাস দিয়েছে। এর পরেই এটি হ্রাস পেতে পারে। আইএমডি আরও পূর্বাভাস দিয়েছে যে, ২১ জানুয়ারি থেকে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতকে প্রভাবিত করবে। এদিকে, রবিবার সকাল ৭ টায় দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস দেখা গেছে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে আশা করা হচ্ছে। দিল্লি এবং উত্তর ভারতে ঠান্ডা আবহাওয়ার পরিস্থিতি বিরাজ করার সাথে সাথে,রবিবার সকালে দিল্লি কুয়াশার চাদরে আচ্ছন্ন হয়েছিল। এই অদৃশ্যতার কারণে দিল্লিগামী বেশ কয়েকটি ট্রেন দেরিতে চলছে।
Read More
বড়ো বদল হলো রেলের পদে

বড়ো বদল হলো রেলের পদে

এক বড় পদক্ষেপ ভারতীয় রেলের তরফে৷ মনে করা হচ্ছে ভারতীয় রেলের ইতিহাসে এক ঐতিহাসিক পদক্ষেপ৷ উঠে গেল রেলের গার্ডের পদ৷ এই পদের নতুন নামকরণ করে দিল রেল মন্ত্রক৷ এবার থেকে আর গার্ড নয়, তাঁরা পরিচিত হবেন ট্রেন ম্যানেজার নামে৷ এই নতুন নামকরণ অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ হবে বলে মনে করছে রেল৷ তবে নাম পরিবর্তনের জন্য দায়িত্ব-কর্তব্য, বেতন বা নিয়োগ পদ্ধতিতে কোনও পরিবর্তন আসছে না৷ শুধুমাত্র এবার থেকে গার্ডদের সম্বোধন করা হবে ম্যানেজার বলে৷  কেন এই নাম বদল?  রেলের পক্ষে এ ব্যাপারে কোনও বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। তবে রেল সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই নাম পরিবর্তনের দাবি করা হচ্ছিল। এই দাবির নেপথ্যে মূল…
Read More
ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে ওমিক্রন

ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে ওমিক্রন

উদ্বেগ ছিল আগে থেকেই। করোনা ভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন নিয়ে উদ্বেগের কোনও শেষ নেই। দৈনিক আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা দেশে বাড়তে থাকায় আরও বেশি আতঙ্ক সৃষ্টি হচ্ছে। কিন্তু চিকিৎসকদের একাংশ মনে করছে, এই পরিস্থিতির জন্য এখনও দায়ি করোনার 'ডেল্টা' প্রজাতি। কারণ পরিসংখ্যান বলছে, ওমিক্রনের জেরে দেশে আইসিইউ-তে ভর্তি মাত্র ১ শতাংশ করোনা রোগী। ভয় থেকে গিয়েছে 'ডেল্টা' নিয়েই। সরকারি সূত্র বলছে, তৃতীয় ঢেউতে করোনা আক্রান্তদের ৫ থেকে ১০ শতাংশ হাসপাতালে ভর্তি হয়েছেন আপাতত। কিন্তু ওমিক্রনের জেরে আইসিইউ-তে ভর্তি মাত্র ১ শতাংশ। বাকিদের অধিকাংশ করোনার 'ডেল্টা' দ্বারা আক্রান্ত। শুধু ভারত নয়, বিশ্বের বাকি দেশেও ওমিক্রনে আক্রান্তদের হাসপাতালে ভর্তির হার কম। তাই…
Read More
না ফেরার দেশে বিরজু মহারাজ

না ফেরার দেশে বিরজু মহারাজ

শোকের ছায়া নৃত্য জগতে৷ তিনি ছিলেন নৃত্য জগতের ভগবান৷ প্রয়াত কত্থকের ‘মহারাজা’৷ রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কিংবদন্তি নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজ। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর৷ সংবাদ সংস্থা এএনআইকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন এক নিকট আত্মীয়। একাধারে নাচ, তবলা এবং কণ্ঠসঙ্গীত, তিন ক্ষেত্রে সমান পারদর্শী ছিলেন বিরজু মহারাজ। ছবিও আঁকতেন দক্ষতার সঙ্গে। রবিশঙ্কর তাঁর নাচ দেখে বলেছিলেন, ‘তুমি লয়ের পুতুল’!   রবিবার রাতে দিল্লির বাড়িতে নাতির সঙ্গে খেলছিলেন তিনি৷ সেই সময় অকস্মাৎ অসুস্থ বোধ করেন৷ তড়িঘড়ি দিল্লির সকেত হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে৷ সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর৷ বেশ কিছুদিন ধরে কিডনির সমস্যাতেও ভুগছিলেন…
Read More
প্রজাতন্ত্র দিবসের উদযাপনের দিন বদল করা হলো

প্রজাতন্ত্র দিবসের উদযাপনের দিন বদল করা হলো

তিনি দেশের বীর স্বাধীনতা সংগ্রামী, তাকে চেনেনা দেশ জুড়ে এমন কোনো মানুষ নেই৷ বীর স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনকে পরমাক্রম দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত আগেই নিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ এবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের সূচনা ২৩ জানুয়ারি থেকে করার কথা ঘোষণা করল কেন্দ্র৷ নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতি সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে৷ এতদিন সাধারণতন্ত্র দিবসের সূচনা হত ২৪ জানুয়ারি থেকে৷ নেতাজিকে সম্মান জানিয়ে তা আরও একদিন এগিয়ে আনা হল৷ কেন্দ্রীয় সরকারের এক উর্ধ্বতন কর্তার কথায়, ভারতের ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ দিকগুলিকে বিশেষ ভাবে উদযাপন ও স্মরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই সূত্রেই এবার থেকে ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র…
Read More
ঘোষিত হলো অভিষেকের গোয়া সফরের দিন

ঘোষিত হলো অভিষেকের গোয়া সফরের দিন

রাজ্যের পর এবার বাইরেও নিজ শক্তি বিস্তৃতিতে তৎপর রাজ্যের শাসক শিবির। গত ৯ তারিখে গোয়া যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তাঁর সেই সফর বাতিল করা হয়। এখন জানা গেল আবার গোয়া সফরে যাচ্ছেন তিনি। আগামী ১৭ জানুয়ারি ফের সৈকত রাজ্যে যাবেন অভিষেক। আগামী মাসেই সেখানে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে প্রার্থী তালিকা ঘোষণা করার কথা তাঁর। সেই প্রেক্ষিতে অভিষেকের এই গোয়া সফর ব্যাপক তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই অনুমান রাজনৈতিক গবেষকদের। তৃণমূল সূত্রে খবর, আগামী ১৭ তারিখই গোয়ার প্রার্থী তালিকা প্রকাশ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও জনসংযোগ, দলীয় বৈঠক এবং বেশ কিছু যোগদান অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তবে…
Read More