দেশ

কেঁপে উঠলো ভারত, অনুভূত হলো ভূমিকম্পন

কেঁপে উঠলো ভারত, অনুভূত হলো ভূমিকম্পন

ফের একবার অনুভূত হলো ভূমিকম্পন। জানা গিয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল মিজোরাম। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৪ বলে খবর। পশ্চিমবঙ্গের কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ বেশ কিছু জেলায় ভালই কম্পন অনুভূত হয়েছে। শহর কলকাতাতেও কম্পনের আন্দাজ করা গিয়েছে। যদিও স্বস্তির ব্যাপার, এখনও এই কম্পনের কারণে কোনও হতাহতের খবর প্রকাশ্যে আসেনি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, মিজোরামের চম্পাই থেকে ৫৮ কিলোমাটির দক্ষিণ-পূর্বে এই ভূমিকম্পের উৎসস্থল। আর এর গভীরতা ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬০ কিলোমিটার গভীরে। উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্য তো বটেই, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের অধিক জেলায় এই কম্পন অনুভূত হয়েছে ভারি মাত্রায়। কয়েক দিন আগে শিলিগুড়িতে ভূমিকম্প হয়, যদিও তার মাত্রা তুলনায় অনেকটা কম ছিল।…
Read More
রাজ কেন্দ্র দ্বন্ধের মাঝেই দায়ের হলো জনস্বার্থে মামলা

রাজ কেন্দ্র দ্বন্ধের মাঝেই দায়ের হলো জনস্বার্থে মামলা

ইতিমধ্যেই নেতাজির ট্যাবলো বাতিলের কারণে দ্বন্দ্ব শুরু হয়েছে রাজ্য কেন্দ্রে মাঝে। নেতাজির ট্যাবলো বিতর্ক এবার কলকাতা হাইকোর্টে। এই ইস্যু নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। মামলা দায়ের করেছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। বৃহস্পতিবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে ওই জনস্বার্থ মামলা দায়ের হয়। কেন বাদ রাখা হল রাজ্যের নেতাজির ট্যাবলো? এই প্রশ্ন তুলে দায়ের মামলা হয়েছে। রাজ্যের তৈরি নেতাজির ট্যাবলো সাধারণতন্ত্র দিবসে অন্তর্ভুক্তির দাবি জানান হয়েছে। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা বলে জানা গিয়েছে। আসলে কেন্দ্রীয় সরকারের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে মনোনীত হয়নি পশ্চিমবঙ্গের 'নেতাজি' ট্যাবলো। তবে শুধু বাংলা নয়, তামিলনাড়ুর ট্যাবলোও বিবেচিত…
Read More
দেশের করোনা সংক্রমণের আক্রান্তের সংখ্যায় বাড়ছে চিন্তা

দেশের করোনা সংক্রমণের আক্রান্তের সংখ্যায় বাড়ছে চিন্তা

আবার একবার অভিযোগ উঠল রাজ্য সরকারের ওপর৷ নিয়ম না মেনে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে করণিক নিয়োগ করা হয়েছে৷ অনিয়মের অভিযোগ উঠল পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-এর বিরুদ্ধে৷ এ নিয়ে মামলা দায়ের করা হল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (স্যাট)-এ। প্রায় ১০৩ জন চাকরিপ্রার্থী এই মামলাটি করেছেন৷ তাঁদের আর্জি, ওই নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করা হোক৷ অন্যদিকে, অভিযোগ খতিয়ে দেখে ২৪ তারিখের মধ্যে উত্তর দিতে হবে পিএসসি’কে৷ জরুরি ভিত্তিতে পিএসসিকে নোটিশ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ২৪ তারিখই মামলার পরবর্তী শুনানি।  ২০১৯ সালে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে করণিক নিয়োগ জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়৷ সাত হাজার শূন্যপদের জন্য পরীক্ষা নেয় পিএসসি। পার্ট ১ ও পার্ট…
Read More
মোদীকে চিঠি পাঠালেন মমতা

মোদীকে চিঠি পাঠালেন মমতা

ফের একবার কেন্দ্র রাজ্যে বিবাদ। আইএএস ক্যাডার রুল সংশোধনে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। এটি হলে আমলাদের নিয়ন্ত্রণ চলে যাবে কেন্দ্রের হাতে। তাই এই সিদ্ধান্তের বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই চিঠিতেই তিনি মনে করালেন যে নরেন্দ্র মোদী নিজে এক সময় মুখ্যমন্ত্রী ছিলেন, তাই তিনি হয়তো তাঁর কথা বুঝবেন। আসলে কেন্দ্রীয় সরকার যে প্রস্তাব রাখছে তাতে সংশোধনীতে আইএএস অফিসারদের ডেপুটেশনে পাঠানোর একতরফা ক্ষমতা কেন্দ্রের হাতে থাকবে, আর এটাতেই আপত্তি রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ১৯৫৪ সালের আইএএস (ক্যাডার) আইন সংশোধনের এই উদ্যোগ যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে নষ্ট করে। দীর্ঘ দিন ধরে এই অফিসারদের পোস্টিং নিয়ে যে…
Read More
বিপুলভাবে বাড়ছে শীর্ষ আদালতে আক্রান্তের সংখ্যা

বিপুলভাবে বাড়ছে শীর্ষ আদালতে আক্রান্তের সংখ্যা

দেশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনা সংক্রমণের নয়া প্রজাতি ওমিক্রন। তার জেরেই দেশে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। ভাইরাসের প্রকোপ থেকে বাদ যাচ্ছে না কোনও ক্ষেত্র। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে আইনজীবী, সকলেই সংক্রামিত হচ্ছে। আর দেশের শীর্ষ আদালতে করোনা আক্রান্তের যে সংখ্যা তা ভয় ধরাবে আলাদা করে। ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন ১০ বিচারপতি। তথ্য বলছে, গত ৯ দিনের মধ্যে সুপ্রিম কোর্টে করোনা আক্রান্ত হয়েছেন ১০ জন বিচারপতি। এছাড়াও পজিটিভ ন্যুনতম ৪০০ কর্মীও! কর্মীদের করোনা পরীক্ষার পর জানা গিয়েছে, ৩০ শতাংশ কর্মী ইতিমধ্যে আক্রান্ত। তাই স্বাভাবিকভাবে আদালতে দৈনিক কাজে ব্যাপকভাবে প্রভাব পড়ছে। আসলে সুপ্রিম কোর্টে মোট ৩২…
Read More
বিএসএনএলকে ছাড়িয়ে ফিক্সড লাইন ব্রডব্যান্ড সরবরাহকারী হিসাবে শীর্ষে রিলায়েন্স জিও

বিএসএনএলকে ছাড়িয়ে ফিক্সড লাইন ব্রডব্যান্ড সরবরাহকারী হিসাবে শীর্ষে রিলায়েন্স জিও

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) দ্বারা প্রকাশিত মাসিক টেলিকম গ্রাহকদের রিপোর্ট অনুসারে রিলায়েন্স জিও, ফিক্সড ল্যান্ডলাইন ব্রডব্যান্ড সেগমেন্টে শীর্ষ পরিষেবা প্রদানকারী হয়ে, রাষ্ট্র-চালিত ভারত সঞ্চার নিগম লিমিটেডকে (বিএসএনএল) ছাড়িয়ে গেছে। ৪.৩৪ মিলিয়ন গ্রাহকের সাথে মুকেশ আম্বানির নেতৃত্বাধীন কোম্পানি, তার ফিক্সড-লাইন ব্রডব্যান্ড পরিষেবাগুলির বাণিজ্যিক রোল আউটের মাত্র দুই বছরের মধ্যে প্রায় ২০ বছর ধরে সেক্টরে একটি প্রতিষ্ঠিত প্লেয়ার বিএসএনএল-কে ছাড়িয়ে যেতে সক্ষম হয়েছে৷ রিলায়েন্স জিও-এর ফিক্সড-লাইন ব্রডব্যান্ড-এর  গ্রাহক সংখ্যা ২০২১ সালের নভেম্বরে ৪.১৬ মিলিয়ন থেকে বেড়ে ২০২১ সালের নভেম্বরে ৪.৩৪ মিলিয়নে দাঁড়িয়েছে। একই সময়ে, বিএসএনএল-এর গ্রাহক সংখ্যা ২০২১ সালের নভেম্বরে ৪.৭২ মিলিয়ন থেকে কমে ৪.২ মিলিয়নে দাঁড়িয়েছে। ভারতী এয়ারটেলের ফিক্সড…
Read More
ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে দেশে

ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে দেশে

চলতি বছরের শুরু থেকেই ব্যাপকভাবে বদলাচ্ছিল দেশের করোনা গ্রাফ। লাফিয়ে লাফিয়ে বাড়ছিল সংক্রমণ, মৃত্যু। দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজার থেকে ১ লক্ষ পার হয়ে গিয়ে এখন ২ লক্ষের ওপরই আছে। তবে আজকের তথ্য বলছে, সোমবারের তুলনায় আজ দৈনিক সংক্রমণ ৭ শতাংশ কমেছে, কিন্তু বেড়েছে ওমিক্রন সংক্রমণের হার। তাই আপাতত করোনার এই নতুন প্রজাতি নিয়েই যাবতীয় ভাবনা এবং উদ্বেগ। কেন্দ্রীয় বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৮ হাজার ০১৮ জন৷ একই সময় মৃত্যু হয়েছে ৩১০ জনের। দেশের মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৩ কোটি ৭৬ লক্ষ ১৮ হাজার ২৭১ এবং মোট মৃত্যু ৪ লক্ষ…
Read More
দ্বন্ধ বাড়ছে নেতাজির ট্যাবলো খারিজে নিয়ে

দ্বন্ধ বাড়ছে নেতাজির ট্যাবলো খারিজে নিয়ে

শুরু হয়েছে রাজ কেন্দ্র দ্বন্দ্ব। কেন্দ্রীয় সরকারের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে মনোনীত হয়নি পশ্চিমবঙ্গের 'নেতাজি' ট্যাবলো। তবে শুধু বাংলা নয়, তামিলনাড়ুর ট্যাবলোও বিবেচিত হয়নি। এই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে চিঠি লিখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। কিন্তু তাঁদের দুজনের আবেদনই খারিজ করে দিয়েছে কেন্দ্র। আজই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ট্যাবলো বাতিলের কারণ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন। উল্লেখ্য, এদিনই এই ব্যাপারে মুখ খুলেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টি নিয়ে মন্তব্য করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি বলেন, ট্যাবলো বাছাই করা হয়েছে পূর্ব নির্ধারিত প্রক্রিয়া মেনে। তাই বাংলার 'নেতাজি'…
Read More
এবার নজরে উত্তরপ্রদেশ

এবার নজরে উত্তরপ্রদেশ

তৃতীয়বার রাজ্যের মসনদে বসার পর থেকে নিজ শক্তি বিস্তৃতিতে তৎপর রাজ্যের শাসক দল। রাজ্যের বাইরেও তার শক্তি বিস্তৃতি করতে চাইছে তৃণমূল। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে সমাজবাদী পার্টি নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের 'দূত' হয়ে দলের নেতা কিরণময় নন্দ তৃণমূল কংগ্রেস প্রধান তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন। আর এই বৈঠকের পর জানা গিয়েছে যে, আগামী মাসেই উত্তরপ্রদেশ যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা ভোটে অখিলেশের দলের হয়ে প্রচার করবেন তিনি। ৮ ফেব্রুয়ারি লখনউ যাবেন মমতা বলে জানিয়েছেন কিরণময় নন্দ। বিষয় হল, দেশের কোভিড গ্রাফে নজর দিয়ে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। তাই সরাসরি প্রচার…
Read More
দেশের সংক্রমনের সংখ্যায় সামান্য স্বস্তি

দেশের সংক্রমনের সংখ্যায় সামান্য স্বস্তি

সামান্য স্বস্তি মিলল রাজ্যের পাশাপাশি দেশের করোনা সংক্রমণের সংখ্যা। বিগত কয়েক দিন ধরেই দেশের করোনা গ্রাফ ব্যাপকভাবে বদলাচ্ছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, মৃত্যু। দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজার থেকে ১ লক্ষ পার হয়ে গিয়ে এখন ২ লক্ষও ছাড়িয়ে চলে গিয়েছে। আজকের তথ্য বলছে, রবিবারের তুলনায় সোমবার দৈনিক সংক্রমণ ৫ শতাংশ কমেছে, কিন্তু বেড়েছে সংক্রমণের হার। পাশাপাশি বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। শেষ তথ্য বলছে, পশ্চিমবঙ্গে সক্রিয় ওমিক্রন আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। তবে মোট আক্রান্তের নিরিখে শীর্ষে এখনও মহারাষ্ট্র। কেন্দ্রীয় বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৮ হাজার ০৮৯ জন৷ একই সময় মৃত্যু হয়েছে ৩৮৫…
Read More