01
Feb
কড়া নিধিনিষেধের ফলে বেশ কিছুটা আয়ত্তে এসছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা৷ এই পরিস্থিতিতে করোনা স্ফীতি কিছুটা কমতেই ভক্তদের জন্য খুলে দেওয়া হল পুরী ও তারাপীঠ মন্দিরের দরজা৷ আজ থেকে খুলল জগন্নাথ মন্দির ও বীরভূমের তারাপীঠ৷ পুরোপুরি তুলে দেওয়া হল করোনা বিধি৷ মঙ্গলবার থেকে স্বাভাবিক ভাবেই মন্দিরে আসতে পারবেন ভক্তরা৷ করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর দীর্ঘ দিন বন্ধ রাখা হয়েছিল মন্দিরের দরজা৷ করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কমতেই খুলে দেওয়া হয় তারাপীঠ মন্দির। দীর্ঘ ১ মাস পর বিগ্রহ দর্শনের সুযোগ পান ভক্তরা। তবে মন্দিরে ঢুকতে গেলে নামতে হচ্ছিল একাধিক শর্ত। করোনাবিধি মেনেই চলছিল মন্দির৷ তৃতীয় ঢেউ আছড়ে পড়তে আরও একবার মন্দির বন্ধ…
