দেশ

রাষ্ট্রীয় শোকের ঘোষণা লতাজির প্রয়াণে

রাষ্ট্রীয় শোকের ঘোষণা লতাজির প্রয়াণে

সুরলোকে বিলীন হয়ে গেলেন সুরের সম্রাজ্ঞী। পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। গতকাল ৮টা ১২ মিনিট নাগাদ প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মাঝে কিছুটা সুস্থ হলেও আবার শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। সুরসম্রাজ্ঞীর প্রয়াণের খবরে ব্যথিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে সকল কেন্দ্রীয় মন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে দুই দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করা হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছেন রাজ্যে। এদিন টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, তিনি এই খবর শুনে কার্যত নির্বাক। দয়ালু…
Read More
জমা পড়ল যোগীর হলফনামা

জমা পড়ল যোগীর হলফনামা

মাঝে অপেক্ষা আর কটা দিনের৷ তার পরেই ভোট উত্তরপ্রদেশে৷ বিজেপি ক্ষমতায় এলে আবারও মুখ্যমন্ত্রীর আসনে বসবেন তিনি৷ তার আগে শুক্রবার মনোনয়নপত্র জমা দিলেন যোগী আদিত্যনাথ৷ গোরক্ষপুর আর্বান আসন থেকে ভোটে লড়ার আগে হলফনামাও জমা দিয়েছেন এই হেভিওয়েট প্রার্থী৷ তাঁর হলফনামা দেখে অনেকেরই চক্ষু চড়কগাছ৷  তিনি শুধু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীই নন, তিনি যোগীও বটে৷ তাঁকে সর্বদাই দেখা যায় গেরুয়া বসনে৷ তবে তাঁর নামেও রয়েছে ফৌজদারি মামলা! অখিলেশ যাদবের হুঁশিয়ারি, ক্ষমতায় এলেই পুরনো মামলার তদন্ত হবে৷ কিন্তু জানেন কি কত টাকার সম্পত্তির মালিক যোগী আদিত্যনাথ? হলফনামা অনুযায়ী, কোটি টাকার মালিক তিনি৷ তাঁর মোট স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৫৪ লক্ষ ৯৪ হাজার ৫৪ পয়সা৷ তাঁর হাতে…
Read More
প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর

প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর

রবিবার সকালে  ৮.১২ মিনিটে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।  চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী। সম্প্রতি অবস্থার উন্নতিও হচ্ছিল। কিন্তু শনিবার আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তারপরেই দিতে হয় ভেন্টিলেশনে। সেখান থেকে আর ফেরানো গেল না। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে করোনা পজিটিভ হয়ে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই চিকিৎসাধীন ছিলেন। আপ্রাণ চেষ্টা করেছিলেন চিকিৎসকরা। কিন্তু থেমে গেল সব লড়াই।   ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইনদোরের এক সংগীত পরিবারে জন্ম হয় লতা মঙ্গেশকর। বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ছিলেন মারাঠি সংগীত জগতের সুবিখ্যাত ধ্রুপদী গায়ক। বাবার থেকেই প্রথম তালিম নেওয়া।১৩-১৪ বছর বয়সেই প্রথম বার সিনেমায় গান গাওয়া। মরাঠি…
Read More
ফের বৃষ্টি উত্তর এবং দক্ষিণবঙ্গে, রাজ্যে বিদায়ের পথে শীত

ফের বৃষ্টি উত্তর এবং দক্ষিণবঙ্গে, রাজ্যে বিদায়ের পথে শীত

পশ্চিমী ঝঞ্ঝার দাপটে ফের অকাল বর্ষণ উত্তর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বাংলায়। শুক্রবার সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হয়েছে। হাওয়া অফিসের তথ্য জানাচ্ছে, শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দিঘায় ২৭, দমদম ও কলকাতায় ২৩, সল্টলেকে ৭, শ্রীনিকেতনে ৮, ডায়মন্ড হারবারে ৫, হলদিয়ায় ৩ এবং বাঁকুড়ায় ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিঙ ও জলপাইগুড়িতে ৯, কোচবিহারে ৫ এবং মালদহে ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। দার্জিলিঙের পাহাড়ে বৃষ্টির পাশাপাশি তুষারপাতও হয়েছে । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী শনিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম । সরস্বতী পুজোর দিনে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং…
Read More
কিছুটা কম হলো দেশের দৈনিক করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা

কিছুটা কম হলো দেশের দৈনিক করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা

বেশ কিছুটা আয়ত্তে এসেছে দেশের দৈনিক করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা৷ দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দেড় লক্ষের নীচে নেমে গিয়েছে৷ তবে কি করোনার তৃতীয় ঢেউ এখন অতীত? এমনটাই দাবি করছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷ সরাসরি এই দাবি করা না হলেও, স্বাস্থ্য মন্ত্রকের এক শীর্ষকর্তার দাবি, ‘‘গত কয়েক দিন ধরে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্ননুখী।” তবে স্বাস্থ্য মন্ত্রকের এই দাবি একেবারেই অমূলক নয়৷ সেটা দেশের কোভিড পরিসংখ্যান থেকেই স্পষ্ট৷ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৪৯ হাজার ৪৯৪ জন। যা আগের দিনের থেকে ১৩ শতাংশ কম। সেই সঙ্গে কমেছে দেশের…
Read More
কেন্দ্র সরকারের তরফে উন্নয়ন নিয়ে বড়ো ঘোষণা

কেন্দ্র সরকারের তরফে উন্নয়ন নিয়ে বড়ো ঘোষণা

চলতি বছরের নতুন অর্থবর্ষের বাজেটে বেশ কিছু রদবদল হয়েছে। দেশের উন্নয়ন এবং অর্থনৈতিক পরিকাঠামোর উন্নতির স্বার্থে সরকার কাজ করছে বলে আজ বাজেট পেশে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। একাধিক ক্ষেত্র নিয়ে ঘোষণা করেছেন তিনি যার মধ্যে সবথেকে উল্লেখ্যযোগ্য হয়তো 'পিএম গতিশক্তি মাস্টার প্ল্যান'। জল-স্থল-মহাকাশ, সব যোগাযোগ পরিকাঠামোকে এক ছাতার তলায় এনে তার উন্নতির স্বার্থে কাজ করার লক্ষ্যেই এই প্রকল্প বলে জানিয়েছেন তিনি। তবে আদতে কী ভাবে কাজ হবে এত পরিকল্পনায়? বাজেট পেশে নির্মলা জানান, দেশে বিনিয়োগ টানতে এবং আর্থিক বৃদ্ধি করতে সাহায্য করবে এই 'পিএম গতিশক্তি মাস্টার প্ল্যান'। সড়ক, জলপথ, বিমা, রেলপথ-সহ সাতটি পরিকাঠামো উন্নয়নে কাজ করবে এই প্রকল্প। এই…
Read More
নতুন বাজেট নিয়ে কড়া প্রতিক্রিয়া

নতুন বাজেট নিয়ে কড়া প্রতিক্রিয়া

চলতি সপ্তাহেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের তরফে ঘোষিত হয়েছে বছরের নতুন বাজেট। কিন্তু নতুন বাজেট ঘোষনা থেকেই অখুশি অনেকেই। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট পেশ করে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারকে প্রশংসায় ভরিয়েছেন। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে একাধিক ঘোষণা করলেও সার্বিকভাবে এই বাজেট নিয়ে খুশি নয় বিরোধী শিবির। এই বাজেটকে কড়া ভাষাতেই সমালোচনায় বিদ্ধ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে লিখেছেন, আম জনতার জন্য বাজেট শূন্য। একই সঙ্গে এই বাজেটের প্রেক্ষিতে কেন্দ্রকে একহাত নিয়েছে কংগ্রেস সহ অন্যানরাও। এদিন মমতা লেখেন, ''আম জনতার জন্য এই বাজেট একদম শূন্য। বেকারত্ব আর মূল্যবৃদ্ধির চাপে পিষ্ট সাধারণ মানুষের জন্য এই বাজেটে কিছু নেই।…
Read More
চিন্তা বাড়ছে দেশের মৃত্যুর সংখ্যা নিয়ে

চিন্তা বাড়ছে দেশের মৃত্যুর সংখ্যা নিয়ে

তৃতীয় ঢেউয়ে দেশের করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যার চেয়েও বাড়ছে মৃত্যুর সংখ্যা। লাগামহীন ভাবে বাড়তে থাকা মৃত্যুর সংখ্যায় বাড়ছে চিন্তা। আজ প্রায় ১ হাজার ৮০০ ছুঁয়ে ফেলেছে এই সংখ্যা যা অবশ্যই দুশ্চিন্তার! তবে দৈনিক সংক্রমণের হার আজ নেমে গিয়েছে ১০ শতাংশের নীচে। কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যাও। সব মিলিয়ে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি যে খুব ভাল জায়গায় রয়েছে তা বলার নয়। ওমিক্রন প্রজাতি নিয়েও একটা চাপা আতঙ্ক রয়ে গিয়েছে, কারণ তার সাব ভ্যারিয়েন্ট অনেক দেশে ছেয়ে গিয়েছে ইতিমধ্যেই। শেষ পাওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬১ হাজার ৩৮৬ জন, এই একই সময় মৃত্যু হয়েছে ১ হাজার ৭৩৩…
Read More
করোনায় মৃত্যুর সংখ্যা নিয়ে বাড়ছে চিন্তা

করোনায় মৃত্যুর সংখ্যা নিয়ে বাড়ছে চিন্তা

দেশ জুড়ে বাড়ছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা, কিন্তু এরই মাঝে সব চেয়ে বেশি চিন্তা বাড়ছে লাগামছাড়া মৃত্যুর সংখ্যা নিয়ে। আজ প্রায় ১ হাজার ৮০০ ছুঁয়ে ফেলেছে এই সংখ্যা যা অবশ্যই দুশ্চিন্তার! তবে দৈনিক সংক্রমণের হার আজ নেমে গিয়েছে ১০ শতাংশের নীচে। কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যাও। সব মিলিয়ে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি যে খুব ভাল জায়গায় রয়েছে তা বলার নয়। ওমিক্রন প্রজাতি নিয়েও একটা চাপা আতঙ্ক রয়ে গিয়েছে, কারণ তার সাব ভ্যারিয়েন্ট অনেক দেশে ছেয়ে গিয়েছে ইতিমধ্যেই। শেষ পাওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬১ হাজার ৩৮৬ জন, এই একই সময় মৃত্যু হয়েছে ১ হাজার ৭৩৩…
Read More
নতুন বছরের বাজেটে দাম কমলো বেশ কিছু জিনিসের

নতুন বছরের বাজেটে দাম কমলো বেশ কিছু জিনিসের

নতুন বছরের অর্থবর্ষের বাজেট অধিবেশন সমাপ্ত হয়েছে ৷ গতকালের বাজেট অধিবেশনে বেশ কিছু রদবদল হয়েছে অনেক জিনিসে৷ হেঁশেলে সুখবর৷ দাম কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের৷ কলকাতায় বাণিজ্যির গ্যাসের দাম কমল ৮৯ টাকা৷ তবে বাজেটের আগে দাম বাড়ল বিমানে ব্যবহৃত জ্বালানির৷ দাম বাড়ল ৮.৫ শতাংশ৷ আজ ২০২২-২৩ অর্থ বর্ষের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷  এদিন অর্থমন্ত্রী বলেন, “বাজেটে থাকবে আগামী ২৫ বছরের ব্লু প্রিন্ট। ৭৫ থেকে আমরা স্বাধীনতার ১০০ বছরে কী করব তাঁর নীলনকশা তৈরি করা হয়েছে৷ আগামী ১০০ বছর কী হবে তার রূপরেখা প্রধানমন্ত্রী দিয়েছেন৷ শেয়ার বাজারে আসছে জীবনবিমা নিগমের আইপিও। রেলে পিপিপি মডেলকে আরও উৎসাহ দেওয়া হবে।এছাড়াও পরিকাঠামো নির্মাণে…
Read More