16
Mar
বিগত বেশ কয়েকদিন আগেই শিক্ষা না হিজাব বিতর্কে উত্তাল হয়েছিল দেশ৷ সেই শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে ঐতিহাসিক রায় কর্ণাটক হাই কোর্টের৷ শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া সমস্ত পিটিশন খারিজ করে দিয়ে আদালত জানাল, হিজাব অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয়৷ আদালতের এই রায়ে বড়সড় ধাক্কা খেলেন হিজাবের পক্ষে আন্দোলন করা ছাত্রছাত্রীরা৷ অন্যদিকে, উচ্চ আদালতে জয় হল রাজ্য সরকারের৷ গত ৫ ফেব্রুয়ারি একটি নির্দেশিকা জারি করে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ ঘোষণা করে কর্ণাটক সরকার৷ প্রতিবাদে রাজ্য জুড়ে শুরু হয় বিক্ষোভ৷ রণক্ষেত্র হয়ে ওঠে উদুপ্পি জেলা৷ স্কুল-কলেজগুলি রণক্ষেত্রের রূপ নেয়৷ বিক্ষোভের জেরে বেশ কিছু দিন স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্তও…
