23
Mar
বিগত দু বছর ধরে চলছে সংক্রমণের ত্রাস। কিন্তু এইমুহুর্তে নিয়ন্ত্রনেই সংক্রমণ। তৃতীয় ঢেউয়ের আতঙ্ক কাটিয়ে উঠেছে দেশ। করোনা ভাইরাস চতুর্থ ঢেউ আসবে এই রকম কোনও দাবি এখন আর করা হচ্ছে না। অধিকাংশের মতেই, করোনার চতুর্থ ঢেউ আর কোনও প্রভাব ফেলবে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের কোভিড গ্রাফে আরও হেরফের হল আজ। গত ২৪ ঘন্টার তুলনায় দৈনিক সংক্রমণ বাড়ল আজ। দৈনিক মৃত্যু কমল কিছুটা। অ্যাকটিভ কেস তুলনামুলকভাবে নিয়ন্ত্রণেই রয়েছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, আজ দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৭৮। এই একই সময় মৃত্যু হয়েছে ৬২ জনের। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ১৬ হাজার ৬০৫ জন। এদিকে গত…
