দেশ

কোভোভ্যাক্সকে দেওয়া হলো ছাড়পত্র

কোভোভ্যাক্সকে দেওয়া হলো ছাড়পত্র

ধীরে ধীরে আবার বাড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কোভিড ১৯ ভ্যাকসিন 'কোভোভ্যাক্স' এবার অনুমোদন পেয়ে গেল। ১২ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে এই টিকা ব্যবহার করা যাবে। এই টিকাকে অনুমোদন দিয়েছে ন্যাশানাল টেকনিকাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন বা এনটিএজিআই। গত মাসে দেশের কেন্দ্রীয় ড্রাগ অথরিটির বিশেষজ্ঞদের একটি প্যানেল 'কোভোভ্যাক্স'কে ১২ থেকে ১৭ বছর বয়সীদের জন্য জরুরী ভিত্তিতে অনুমোদন দিয়েছিল। এবার এনটিএজিআই-ও দিয়ে দিল। এখন প্রশ্ন হল কত দামে পাওয়া যাবে এই ভ্যাকসিন? সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তরফে জানান হয়েছে, বেসরকারি ক্ষেত্রে এই টিকার দাম হবে ২২৫ টাকা। যদিও পড়ে এটির দাম কমতে পারে কারণ এখনও পর্যন্ত এই…
Read More
দেখা করলেন মুখ্যমন্ত্রীর সাথে

দেখা করলেন মুখ্যমন্ত্রীর সাথে

পূর্ব পরিকল্পনা অনুযায়ী গতকাল শুক্রবারই দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের বিচারপতি এবং বিভিন্ন রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের একটি সেমিনার আয়োজিত হচ্ছে, সেখানেই যোগ দেবেন তিনি। তবে দিল্লি যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে নেত্রীর বাসভবনে তাঁর সঙ্গে দেখা করতে আসেন তিনি। এরপরেই সকলের একটাই প্রশ্ন, কী নিয়ে আলোচনা হল তাঁদের দু'জনের মধ্যে? বিরোধীদের একত্রে আসার বার্তা অনেক আগে থেকেই দিয়েছেন মমতা। কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি তথা তাঁর দল সবথেকে বেশি বিরোধিতা করেছে কংগ্রেসের। কিন্তু জাতীয় রাজনীতিতে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তৃণমূল নেত্রীর বরাবরই সুসম্পর্ক। রাজনৈতিক লড়াই যাই হোক না কেন, সেই সম্পর্ক বজায়…
Read More
কংগ্রেস না অন্য কোনো দলের সাথে যুক্ত হতে চলছেন পিকে

কংগ্রেস না অন্য কোনো দলের সাথে যুক্ত হতে চলছেন পিকে

জল্পনা তুঙ্গে আগামী নির্বাচন নিয়ে৷ ভোট কুশলী প্রশান্ত কিশোরের কংগ্রেস যোগ নিয়ে শোরগোল বেঁধেছিল রাজনৈতিক মহলে৷ দীর্ঘ জল্পনার পর তাতে অবশ্য জল ঢেলেছেন তিনি নিজেই৷ এরই মধ্যে বৃহস্পতিবার একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে পিকে বলেন, কংগ্রেসের পুনরুজ্জীবন কংগ্রেস নিজেই করতে পারবে, এর জন্য প্রশান্ত কিশোরকে দরকার নেই৷ তিনি আরও বলেন, কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে হাইকমান্ডের সঙ্গে তাঁর একাধিকবার  বৈঠক হয়েছে। বহু বিষয়ে তাঁরা ঐকমতও হয়েছেন। কিন্তু কংগ্রেসে অনেক বড় বড় নেতা আছেন। তাঁরাই দলের হৃত গৌরব ফিরিয়ে আনতে পারবেন৷   তবে প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগ না দেওয়ার কারণ নিয়ে শুরু হয়েছে জল্পনা৷ কেসিআর ঘনিষ্ঠতাই কি এর জন্য দায়ি? শুরু হয়েছে চর্চা চলছে। এই অবস্থায় প্রশান্তের মন্তব্য কংগ্রেস নেতৃত্ব নিয়ে বিতর্ক আরও উস্কে…
Read More
আশঙ্কা বাড়ছে রাজধানীর সংক্রমনের সংখ্যায়

আশঙ্কা বাড়ছে রাজধানীর সংক্রমনের সংখ্যায়

বেশ কিছুদিনের স্বস্তির পর আবার একবার বাড়ছে চিন্তা দেশের করোনা সংক্রমনের সংখ্যা নিয়ে। নতুন করে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। দেশের মধ্যে সব থেকে খারাপ অবস্থা রাজধানীর। দিল্লিতে হু হু করে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। যার জেরে নতুন করে করোনা বিধির ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তবে যে হারে দিল্লির করোনা অবস্থার অবনতি হচ্ছে, তাতে রাজধানীতে নতুন করে লকডাউন ঘোষণা করা হতে পারে বলে জানা গিয়েছে। দিল্লিতে লকডাউন হবে কি না, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী চার পাঁচদিন রাজ্যের করোনা পরিস্থিতির ওপর নজর রাখা হবে। তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। দিল্লিতে…
Read More
টিকাকরণে জোর দেওয়ার কথা বললেন নমো

টিকাকরণে জোর দেওয়ার কথা বললেন নমো

ধীরে ধীরে আবার লাগামছাড়া হচ্ছে দেশের করোনা পরিস্থিতি। করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য দেশের সব মুখ্যমন্ত্রীকে নিয়ে আজ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বেলা ১২ টায় ভার্চুয়াল বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা। বৈঠকের শুরুতেই বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীই করোনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। যদিও প্রধানমন্ত্রী তাঁদের আশ্বাস দিয়ে বলেন যে, অন্যান্য দেশের তুলনায় ভারত ভালো জায়গায় রয়েছে তবে আরও সতর্ক হতে হবে। টিকাকরণে জোর দেওয়ার কথাও বলেছেন তিনি। এদিন প্রধানমন্ত্রী বলেন, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে সক্ষম ওমিক্রনের নয়া রূপগুলি। তাই আগে থেকে সতর্ক হতে হবে…
Read More
বদলে আসছে কাজের সময়ে

বদলে আসছে কাজের সময়ে

বদলে যেতে পারে কাজের সময়সীমা। দৈনিক কাজের সময় ৮ ঘণ্টা থেকে বেড়ে যাচ্ছে! সৌজন্যে কেন্দ্রীয় শ্রম আইন সংস্কার। জানা গিয়েছে, এবার থেকে ৮ ঘণ্টার বদলে দৈনিক কাজের সময় হয়ে যেতে পারে ১২ ঘন্টা! যদিও 'ডিউটি আওয়ার' বেড়ে গেলেও ছুটিতে কোনও খামতি থাকবে না। সপ্তাহে তিন দিন মিলবে ছুটি। অর্থাৎ সপ্তাহের সাত দিন মিলিয়ে যে ৪৮ ঘন্টা 'ডিউটি' সেটা বজায়ই থাকছে। কিন্তু কবে থেকে চালু হচ্ছে এই নিয়ম? সূত্র মারফৎ জানা গিয়েছে, আগামী ১ জুলাই থেকে কেন্দ্রীয় এই আইন চালু হতে চলেছে। অর্থাৎ আর ৩ মাস পর থেকেই কর্মীদের দৈনিক কাজের সময়ে বদল আসতে পারে। এখনও পর্যন্ত দেশের সব রাজ্যগুলি ওই…
Read More
নতুন সিলেবাস নিয়ে শুরু হল বিতর্ক

নতুন সিলেবাস নিয়ে শুরু হল বিতর্ক

এসেছে নতুন সিলেবাস। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই-র দশম শ্রেণির নতুন সিলেবাস প্রকাশ্যে আসতেই নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। নতুন সিলেবাস প্রকাশ্যে আসতেই দেখা গিয়েছে, উর্দু কবি ফৈজ আহমেদ ফৈজের কবিতা বাদ পড়েছে। পাশাপাশি ধর্মনিরপেক্ষতা সংক্রান্ত একাধিক অধ্যায় ছেঁটে ফেলা হয়েছে। এরপরেই সিবিএসই বোর্ড সমালোচনার মুখে পড়েছে। তবে সমালোচনার কোনও জবাব সিবিএসইর পক্ষ থেকে এখনও পাওয়া যায়নি। বিগত ১০ বছর ধরে সিবিএসইর সিলেবাসে ফৈজ আহমেদ ফৈজের কবিতা পড়ানো হতো। পাকিস্তানের জেলে বন্দি থাকার সময় তিনি যে কবিতাগুলো লিখেছিলেন, সেগুলোর কিছু অংশ সিলেবাসে ছিল। এছাড়াও সেন্ট্রাল ইসলামিক ল্যান্ডস নামেও একটি অধ্যায় ছিল। সেই অধ্যায়ে আফ্রিকা ও এশিয়ার ইসলাম শাসনকাল, শাসকদের…
Read More
বড় আশ্বাস ব্রিটিশ প্রধানমন্ত্রীর তরফে

বড় আশ্বাস ব্রিটিশ প্রধানমন্ত্রীর তরফে

প্রধানমন্ত্রীর পদে বসার পর গত কয়েকবার বাতিল হলেও অবশেষে ভারত সফরে এসেছেন তিনি। পূর্ব ঘোষণা অনুযায়ী ভারতে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। দু’দিনের ভারত সফরে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ভারত সফরে এসেই বিজয় মাল্য ও নীরব মোদিকে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি। প্রশ্নে স্পষ্ট জানিয়ে দেন, তিনি দুজনকেই ভারতের কাছে হস্তান্তর করতে চান। বরিস জনসন বলেন, ‘নীরব মোদি ও বিজয় মাল্যকে আমরা ভারতে ফেরত পাঠাতে চাই। যাঁরা আইন এড়াতে আমাদের দেশে আশ্রয় নেয়, তাঁদের আমরা কখনই স্বাগত জানাই না।’ তিনি ব্রিটেনে কাজ করা কিছু খালিস্তানি সংগঠন নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, সন্ত্রাসবিরোধী টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। খালিস্তানি সংগঠনের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা…
Read More
এইমুহুর্তে সংক্রমণের সংখ্যা নিয়ে বাড়ছে উদ্বেগ

এইমুহুর্তে সংক্রমণের সংখ্যা নিয়ে বাড়ছে উদ্বেগ

বেশ কিছুটা নিয়ন্ত্রনে এসছিল সংক্রমণ। চলতি মাসেই বেশ কিছুদিনের স্বস্তির পর ধীরে ধীরে বাড়ছে চিন্তা। বাড়ছে দেশের কোভিড গ্রাফ। আজ তুলনায় দৈনিক সংক্রমণ বেড়েছে। তবে একদিনে মৃত্যুর সংখ্যা কম আজ। একাধিক রাজ্যের পরিসংখ্যানে বদল হলেও সবথেকে বেশি চিন্তা হচ্ছে দিল্লিকে নিয়ে। কারণ রাজধানীতে করোনা গ্রাফ শেষ কয়েক দিন থেকে ঊর্ধ্বমুখী। আবার কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় শঙ্কা বাড়ছে। তাহলে কি করোনার চতুর্থ ঢেউ চলে এল? উদ্বেগে রয়েছে দেশের সাধারণ মানুষ। কেন্দ্রীয় তথ্য বলছে, আজ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫২৭ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৩৩ জনের। আবার একদিন সুস্থ হয়েছে ১ হাজার ৬৫৬ জন। এখনও পর্যন্ত দেশে ৪…
Read More
সম্পর্ক আরো দৃঢ় করতে নতুন উদ্দ্যোগ ভারত-বাংলাদেশের তরফে

সম্পর্ক আরো দৃঢ় করতে নতুন উদ্দ্যোগ ভারত-বাংলাদেশের তরফে

দুই দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর করতে নেওয়া হলো নতুন উদ্দ্যোগ। সীমান্ত এলাকার অর্থনীতির উন্নয়নে ভারত-বাংলাদেশ সীমান্তে পাঁচটি হাট তৈরি হতে চলেছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের মালদহ এবং বাংলাদেশের রাজশাহী জেলার জিরো পয়েন্টে পাইলট প্রকল্প হিসেবে প্রথম এই আন্তর্জাতিক সীমান্ত হাট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উপরিউক্ত জায়গা ছাড়াও উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট ও বাংলাদেশের সাতক্ষীরা সীমান্ত, উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত, বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক সীমান্ত এবং নদীয়া জেলার গেদে ও বাংলাদেশের দর্শনা সীমান্তে বাকি হাট গুলি তৈরি করা হবে। এইজন্য দুই দেশের জিরো পয়েন্ট লাগোয়া ৭৫ মিটার অংশ করে জমি অধিগ্রহণ করে যৌথভাবে এই…
Read More