স্বাস্থ্য

তরমুজের দানা খেয়ে কি কি উপকার হতে পারে ? আসুন জেনে নিন

তরমুজের দানা খেয়ে কি কি উপকার হতে পারে ? আসুন জেনে নিন

গরমের আদর্শ একটি ফল হল তরমুজের । মিষ্টি-লাল তরমুজ খেতে কার না ভাল লাগে। কিন্তু সবসময় দানা ছাড়িয়ে খাওয়া সম্ভব হয় না। অনেক ক্ষেত্রে ৩-৪টে দানা চিবিয়ে ফেলেন। তেতোও লাগে না যে ফেলে দেবেন। কিন্তু তরমুজের সঙ্গে দানা খাওয়া কি ঠিক?তরমুজের দানায় থাকে প্রোটিন, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, আয়রন, স্বাস্থ্যকর ফ্যাট । এসব উপাদানগুলো দেহে পুষ্টির ঘাটতি পূরণ করার পাশাপাশি একাধিক উপকারিতা প্রদান করে। এবং একাধিক রোগের ঝুঁকিও  কমায়। তরমুজের দানা খেলে কী-কী উপকারিতা মেলে, দেখে নিন এক নজরে। তরমুজ  ত্বককে পরিষ্কার রাখতে সাহায্য করে। তরমুজের দানায় ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ।যা অকাল বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে। শুষ্ক ত্বক ও চুলকানির সমস্যা…
Read More
গরমে সুস্থ থাকার সাতটি সহজ টিপস

গরমে সুস্থ থাকার সাতটি সহজ টিপস

প্রতিদিন তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে, স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য বিশেষ যত্নের প্রয়োজন হয়। তবে গরমে বাড়তি কাজেও আমাদের শক্তি এবং ইচ্ছাশক্তির হ্রাস লক্ষ্য করা যায়। ঘাম, ফুসকুড়ি আমাদের ত্বকে ক্ষত সৃষ্টি করে। তবে গবেষণা থেকে উঠে এলো এক তথ্য। যা বলছে বাড়তি কোন যত্নের প্রয়োজন নেই। মেনে চলতে হবে কিছু সহজ নিয়ম। দেখুন সেগুলি কী? ১ গ্রীষ্মের মৌসুমে তেল বা অতিরিক্ত মশলা যুক্ত না খেয়ে ফলের রস, এবং সহজপাচ্য খাবারগুলো বেশী করে খেতে হবে। ২ গ্রীষ্মের সময় স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ। ৩ তাপ থেকে বাঁচতে ব্যবহার করুন ছাতা, সানগ্লাস, টুপি ৪ ঢিলেঢালা পোশাক পরুন। ৫ বাড়ির ভিতরে থাকার চেষ্টা…
Read More
সেরেল্যাকে এত চিনি, আন্তর্জাতিক বিধি লঙ্ঘন করছে নেসলে

সেরেল্যাকে এত চিনি, আন্তর্জাতিক বিধি লঙ্ঘন করছে নেসলে

নেসলে আন্তর্জাতিক বিধি লঙ্ঘন করছে বাচ্চাদের খাবারে চিনি মিশিয়ে। পাবলিক আই-এর তদন্ত রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। এদিকে ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশ, আফ্রিকা এবং লাতিন আমেরিকাতে তাদের পণ্যে নেসলে চিনি মেশাচ্ছে বলে দাবি করা হয়েছে পাবলিক আই-এর রিপোর্টে। এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই নেসলে ইন্ডিয়ার শেয়ারের দর প্রায় ৫ শতাংশ পড়ে গিয়েছে আজ। রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতে নেসলের সর্বাধিক বিক্রিত দুটি বেবি-ফুড ব্র্যান্ডে উচ্চ মাত্রায় চিনি রয়েছে। অন্যদিকে যুক্তরাজ্য, জার্মানি, সুইজারল্যান্ড ও অন্যান্য উন্নত দেশে আবার চিনি মুক্ত এ ধরনের পণ্য। গবেষণায় দেখা গিয়েছে, ভারতে বেবি প্রোডাক্টের ১৫টি সেরেলাকের সবগুলোতেই প্রতি সার্ভিংয়ে গড়ে প্রায় ৩ গ্রাম চিনি থাকে। এই…
Read More
কেন সদ্যোজাতের ইঞ্জেকশন নিয়ে বিড়ম্বনায় এনআরএস হাসপাতাল?

কেন সদ্যোজাতের ইঞ্জেকশন নিয়ে বিড়ম্বনায় এনআরএস হাসপাতাল?

এক শিশু ভর্তি রয়েছে এসএনসিইউ-তে। তাকে ইঞ্জেকশন দিতে গিয়ে নার্স দেখতে পান ভায়ালের মধ্যে ছত্রাক ভাসছে| এই ঘটনাটি ঘটেছে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জানাজানি হতেই বিড়ম্বনায় পড়ে যায়। যদিও হাসপাতালের বক্তব্য, ওষুধ সরবরাহকারী সংস্থার কাছে ব্যাখ্যা চাওয়া হবে। ওই সংস্থাকে ডেকেও পাঠানো হবে। হাসপাতাল সূত্রে খবর, ওই সদ্যোজাতের জন্মের পর থেকেই শ্বাসকষ্টের সমস্যা ছিল। তাই তাকে রাখা হয়েছিল ‘স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিট’(এসএনসিইউ)-এ। তাকে সংশ্লিষ্ট চিকিৎসক ‘সিলডেনাফিল সাইট্রেট’ ইঞ্জেকশন দেওয়ার জন্য প্রেসক্রিপশন দেন। সেই মতো হাসপাতালের মেডিসিন স্টোর থেকে ওই ইঞ্জেকশন ওয়ার্ডে আনা হয়। কিন্তু ইঞ্জেকশন দেওয়ার সময় দেখা যায়, ছত্রাক ভাসছে ভায়ালের মধ্যে। নার্স সঙ্গে সঙ্গে বিষয়টি…
Read More
ডিহাইড্রেশনের লক্ষণগুলি কি করে বুজবেন?

ডিহাইড্রেশনের লক্ষণগুলি কি করে বুজবেন?

গ্রীষ্মকালে দেহে কোনওভাবেই জলের ঘাটতি হতে দেওয়া যাবে না। যেহেতু ডিহাইড্রেশন গরমকালের খুব সাধারণ সমস্যা, তাই এখন থেকেই সতর্ক থাকা দরকার। এপ্রিলের থেকেই শুরু মারাত্মক গরম। রোদে পা দেওয়া যেন দুষ্কর। ঘেমে-নেয়ে একশা হয়ে যেতে হচ্ছে রাস্তায় বেরোলে। আরও গরম বাড়বে আগামী দিনে। তেজও বাড়বে রোদের। কিন্তু কাজে তো বেরোতেই হবে। আর তার জন্য ফিট রাখতে হবে শরীরকেও। বেশি বেশি জল খেতে হবে। তরল জাতীয় জিনিস পান করতে হবে। হালকা রঙের পোশাক পড়তে হবে। রোদে ছাতা নিয়ে বের হতে হবে। তরমুজ, শসা, আনারস ইত্যাদি গ্রীষ্মকালীন ফলগুলি রোজের ডায়েটে রাখুন। এসব ফলে জলের পরিমাণ বেশি, যা শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে।…
Read More
রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধির উপসর্গ

রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধির উপসর্গ

বর্তমানে অনিয়মিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাওয়াদাওয়ার অভ্যাস, ডায়েটে প্রক্রিয়াজাত খাবারের আধিক্য রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়ার কারণ। চিকিৎসার পরিভাষায় এই সমস্যাকে বলা হয় ‘হাইপারইউরিসেমিয়া’। এই ইউরিক অ্যাসিডের মাত্রাবৃদ্ধি গাঁটে গাঁটে যন্ত্রণা হওয়ার সবচেয়ে বড় কারণ। হাড় এবং কিডনির উপরেই ইউরিক  অ্যাসিড বেশি প্রভাব পরে। এই সমস্যা এড়ানো সম্ভব খাওয়াদাওয়ায় একটু পরিবর্তন করেই । তবে ইউরিক অ্যাসিডের লক্ষণ সম্পর্কে অনেকেরই তেমন ওয়াকিবহাল নয় । রক্ত পরীক্ষা করানোর আগেই এই রোগে আক্রান্ত হয়েছেন কি না তা বোঝা যাবে খূব সহজেই। রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেলে খুব ঘন ঘন প্রস্রাব হয়। এর কারণ, কিডনি চায় শরীরে মজুত অতিরিক্ত ইউরিক অ্যাসিডকে বার করে…
Read More
পরীক্ষা কেন্দ্রেই অসুস্থ হয়ে পড়লেন তিনজন মাধ্যমিক পরীক্ষার্থী

পরীক্ষা কেন্দ্রেই অসুস্থ হয়ে পড়লেন তিনজন মাধ্যমিক পরীক্ষার্থী

পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন তিনজন মাধ্যমিক পরীক্ষার্থী। জানা যায় আলিপুরদুয়ারের শালকুমার হাট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার ভেনু পড়ছিলো পূর্ব কাঁঠালবাড়ি উচ্চ বিদ্যালয়ে।এদিন হঠাৎই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তিনজন ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁদের শীলবাড়িহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পরে হাসপাতালে তাঁরা পরীক্ষা দেন।বর্তমানে সুস্থ আছেন তারা।      
Read More
 কেরলের পর এবার নিপা ভাইরাস ঘিরে আতঙ্ক ছড়াল কলকাতায়

 কেরলের পর এবার নিপা ভাইরাস ঘিরে আতঙ্ক ছড়াল কলকাতায়

ডেঙ্গি, ম্যালেরিয়া যখন চোখ রাঙাচ্ছে রাজ্যে, ঠিক সেই আবহেই নিপা ভাইরাস ঘিরে উদ্বেগ বাড়ল চিকিৎসকদের। কেরল ফেরত এক পরিযায়ী শ্রমিক নিপা ভাইরাসে আক্রান্ত, এই সন্দেহে ভর্তি কলকাতার এক হাসপাতালে।  সূত্রের খবর, ওই ব্যক্তি পেশায় পরিযায়ী শ্রমিক। মঙ্গলকোটের বাসিন্দা। জ্বর সহ আরও কিছু উপসর্গ নিয়ে ন্যাশনাল মেডিক্যাল কলেজে তিনি ভর্তি ছিলেন। সেখান থেকে আজ বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে ওই ব্যক্তিকে। তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে এনআইভি পুনেতে। পরীক্ষার ফল দেখেই সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।  উল্লেখ্য, কেরলে ইতিমধ্যেই নিপা ভাইরাসে আক্রান্ত ৬ জনের খোঁজ মিলেছে। যাঁদের মধ্যে ২ জন মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, নিপা ভাইরাসে…
Read More
শিলিগুড়িতে আয়োজিত হল মাদক সংক্রান্ত সচেতনতামূলক কর্মসূচি

শিলিগুড়িতে আয়োজিত হল মাদক সংক্রান্ত সচেতনতামূলক কর্মসূচি

শিলিগুড়ি শহরের রেললাইন ও রেললাইন সংলগ্ন এলাকা সহ বিভিন্ন এলাকায় বাড়ছে মাদক পাচার ও মাদকাশক্তদের সংখ্যা। এরই প্রতিবাদে একটি সচেতনতামূলক কর্মসূচি পালন করলো একটি স্বেচ্ছাসেবী সংগঠন। উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। মঙ্গলবার সকালে টাউন স্টেশন, হাশমি চক সহ বিভিন্ন জায়গায় হাতে ব্যানার নিয়ে পদযাত্রা করে এই সংগঠন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিলিগুড়ির বিধায়ক বলেন, রেললাইন সংলগ্ন বিভিন্ন জায়গাতে মাদক পাচার বেড়েই চলেছে তার মধ্যে মদত রয়েছে একাংশ পুলিশের। যার ফলে শহরে এতো অপরাধ বাড়ছে। এর বিরুদ্ধে যাতে পদক্ষেপ গ্রহণ করা যায় এবং মানুষকে সচেতন করা যায় সেই লক্ষ্যেই এই সচেতনামূলক কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
Read More
স্ট্রেস হ্রাস এবং ভূমধ্যসাগরীয় খাদ্য উভয়ই সন্তানের সামাজিক এবং মানসিক বিকাশকে ভাল করতে পারে

স্ট্রেস হ্রাস এবং ভূমধ্যসাগরীয় খাদ্য উভয়ই সন্তানের সামাজিক এবং মানসিক বিকাশকে ভাল করতে পারে

গর্ভাবস্থায় পুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ভ্রূণের বৃদ্ধিকে সমর্থন করে এবং অনাগত শিশুর স্বাস্থ্যকর ওজন বজায় রাখে। গর্ভাবস্থায় আপনি যা খান তা ২ বছর বয়সেও আপনার সন্তানের জ্ঞানীয় এবং সামাজিক বিকাশকে প্রভাবিত করতে পারে। ভূমধ্যসাগরীয় ডায়েট হল খাওয়ার একটি উপায় যা উদ্ভিদ-ভিত্তিক খাবার এবং স্বাস্থ্যকর চর্বি খাওয়ার প্রচার করে। খাদ্যতালিকায় রয়েছে শাকসবজি, ফল, মটরশুটি, মসুর ডাল, বাদাম, গোটা গমের শস্য, অতিরিক্ত ভার্জিন অলিভ অয়েল, মাছ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। গবেষণা অনুসারে ভূমধ্যসাগরীয় খাদ্য আপনার কার্ডিওভাসকুলার রোগ এবং অন্যান্য দীর্ঘস্থায়ী অবস্থার ঝুঁকি কমাতে পারে। প্রতিবেদন অনুসারে এই গবেষণায় ১২২১ জন উচ্চ-ঝুঁকির মায়েদের জন্ম নেওয়া শিশুকে অন্তর্ভুক্ত করা হয়েছে যারা দ্য ইমপ্রুভিং…
Read More