স্বাস্থ্য

স্পিরিট অফ আমেরিকার খুমুলংয়ে অক্সিজেন কনসেন্টেটর অনুদান

স্পিরিট অফ আমেরিকার খুমুলংয়ে অক্সিজেন কনসেন্টেটর অনুদান

স্পিরিট অফ আমেরিকা, একটি বিখ্যাত মার্কিনভিত্তিক অলাভজনক সংস্থা ত্রিপুরার খুমুলং-এ গ্রামীণ স্বাস্থ্যসেবাগুলির জন্য ৬০ টি অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহ করেছে। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ হিউম্যান ভ্যালু (আইএএইচভি) এবং আমেরিকান ইন্ডিয়া ফাউন্ডেশন (এআইএফ)-স্পিরিট অফ আমেরিকা মহামারীর জন্য মোট ৩২০ টি অক্সিজেন কনসেন্ট্রেটর এভাবে দিচ্ছে। এর মধ্যে ভারতের ১০ টি রাজ্যের ২৮ টি জেলা অন্তর্ভুক্ত রয়েছে। সরকারের নতুন মন্ত্রিসভা কোভিড -১৯ মহামারীর দ্বিতীয় ধাপের মধ্যে স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করার জন্য সম্প্রতি যে প্যাকেজ ঘোষণা করেছে, তাতে এই দান যুক্ত হবে। এই অনুদান গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে কোভিড রোগীদের যত্ন নেওয়ার ও চিকিৎসার কাজে লাগবে।
Read More
জিএসকে হেলথকেয়ারের রেপিড অ্যাকশন স্প্রে

জিএসকে হেলথকেয়ারের রেপিড অ্যাকশন স্প্রে

জিএসকে কনজিউমার হেলথকেয়ার আইওডেক্স এর রেপিড অ্যাকশন স্প্রে চালু করার ঘোষণা করেছে, যা শরীরের ব্যথা উপশমের এক অসামান্য সমাধান। প্রোডাক্টটিতে ৫টি সক্রিয় উপাদানের একটি পাওয়ার প্যাকড ফর্মুলা রয়েছে, যেমন ইন্ডিয়ান উইন্টারগ্রিন অয়েল, মেন্থল, ইউক্যালিপটাস তেল, টার্পেনটাইন তেল, লবঙ্গ তেল। এই মিশ্রণ ঘাড়, কাঁধের ব্যথা, পিঠে ব্যথা, গাঁটে ব্যথা, মচকে যাওয়া ইত্যাদি ব্যথা থেকে সুনির্দিষ্ট উপশম করতে সহায়তা করে। আইওডেক্স রেপিড অ্যাকশন স্প্রে দুটি প্যাকে, ৩৫ গ্রাম ও ৬০ গ্রাম এবং সমস্ত শীর্ষস্থানীয় কেমিস্ট স্টোর এবং ই-কমার্স সাইটগুলিতে পাওয়া যায়। আইওডেক্স ১০০ বছরেরও বেশি সময় ধরে লক্ষ লক্ষ উপভোক্তাদের আস্থা অর্জন করেছে। আইওডেক্সের ব্যথা উপশমের নানারকম পণ্য রয়েছে -আইওডেক্স বাম, আইওডেক্স…
Read More
স্বাস্থ্য ও পুষ্টি গুণে ভরপুর অ্যালমন্ড

স্বাস্থ্য ও পুষ্টি গুণে ভরপুর অ্যালমন্ড

ইপসোস ইন্ডিয়া দ্বারা পরিচালিত সমীক্ষা অনুযায়ী দেখা গেছে ভারতের তরুণরা উচ্চ ক্যালোরিযুক্ত জাঙ্ক ফুডের পরিবর্তে অ্যালমন্ড এবং ফলের মতো স্বাস্থ্যকর এবং পুষ্টিকর স্ন্যাকিং বিকল্পগুলি বেছে নিচ্ছেন। তারা স্বাস্থ্য সুবিধার কারণে অ্যালমন্ড কে একটি জলখাবারের বিকল্প হিসাবে বিবেচনা করছে। সমীক্ষার ফলাফল সম্পর্কে মন্তব্য করে পুষ্টি ও সুস্বাস্হ্যের পরামর্শদাতা শীলা কৃষ্ণস্বামী বলেন, “অ্যালমণ্ডের মতো পুষ্টিকর খাবার একজনের ওজন বজায় রাখার পাশাপাশি ডায়েটে আরও পুষ্টি যোগ করে। তাই প্রতিদিন এক মুঠো অ্যালমন্ড খেতে ভুলবেন না এবং অন্যকেও খেতে অনুরোধ করুন।” ঋতিকা সমাদ্দার, আঞ্চলিক প্রধান - ডায়েটেটিক্স, ম্যাক্স হেলথকেয়ার - দিল্লির মতে, "অ্যালমন্ড খুব ভাল একটি জলখাবার। যা কোনও ব্যক্তিকে পূর্ণ রাখতে সহায়তা করে…
Read More
অক্সিজেন কনসেন্ট্রেটর দিচ্ছে আইসিআইসিআই ফাউন্ডেশন

অক্সিজেন কনসেন্ট্রেটর দিচ্ছে আইসিআইসিআই ফাউন্ডেশন

পশ্চিমবঙ্গের সেমি-আর্বান ও রুরাল এরিয়ায় স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের জন্য ৩০০টি অক্সিজেন কনসেন্ট্রেটর দান করবে আইসিআইসিআই গ্রুপের সিএসআর শাখা আইসিআইসিআই ফাউন্ডেশন ফর ইনক্লুসিভ গ্রোথ (আইসিআইসিআই ফাউন্ডেশন)। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা যেন চিকিৎসার জরুরি প্রয়োজনের সময়ে অক্সিজেন পেতে পারেন সেই উদ্দেশ্য নিয়ে আইসিআইসিআই ফাউন্ডেশন এই মেশিনগুলি বিনামূল্যে দেবে পশ্চিমবঙ্গের ১৪টি জেলার সাবডিভিশনাল হসপিটালগুলিতে।দুর্গম হিমালয় সংলগ্ন অঞ্চলের ও আদিবাসী অধ্যুষিত এলাকার হাসপাতালগুলিকে ১৮০০টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদানের লক্ষ্যে আইসিআইসিআই ফাউন্ডেশনের এই উদ্যোগ। এই কনসেন্ট্রেটরগুলি ১৭টি রাজ্যের ১৭৫টি জেলার ৭০০টিরও বেশি মহকুমা স্তরের হাসপাতালে বিনামূল্যে দেবে আইসিআইসিআই ফাউন্ডেশন। এই উচ্চমানের অক্সিজেন কনসেন্ট্রেটরগুলি সংগ্রহ করেছে বিপিএল মেডিক্যাল টেকনোলজিস ও ফিলিপস ইন্ডিয়ার নিকট থেকে সংগৃহিত।
Read More
অলিম্পিক্সেই কি হানা দিল তৃতীয় ঢেউ? ভিলেজে এক জন আক্রান্ত বলে জানালেন কর্তৃপক্ষ

অলিম্পিক্সেই কি হানা দিল তৃতীয় ঢেউ? ভিলেজে এক জন আক্রান্ত বলে জানালেন কর্তৃপক্ষ

টোকিয়ো অলিম্পিক্স শুরু হতে বাকি আর ছয় দিন। তার আগেই করোনা হানা  অলিম্পিক্স ভিলেজে। কর্তৃপক্ষ জানিয়েছেন গেমস ভিলেজের মধ্যে একজন করোনা আক্রান্ত হয়েছেন। তবে তাঁর পরিচয় এখনও জানানো হয়নি। ২৩ জুলাই থেকে শুরু হতে চলেছে অলিম্পিক্স। বহু খেলোয়াড় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেখানে। টোকিয়ো অলিম্পিক্সের আয়োজক সংস্থার মুখপাত্র বলেন, ‘‘একজন আক্রান্ত। ভিলেজের মধ্যে এটাই প্রথম করোনা সংক্রমণ।’’ গত বছর অলিম্পিক্স আয়োজনের কথা থাকলেও তা করা সম্ভব হয়নি করোনার জন্য। এই বছর তা আয়োজন করা হয়েছে। তবে জাপানেই বার বার প্রতিবাদের মুখে পড়তে হচ্ছে কর্তৃপক্ষকে। করোনার জন্য এ বারের অলিম্পিক্সে কোনও দর্শক থাকবে না। বহু ব্যবস্থা নেওয়ার পরেও ভিলেজে করোনা ঢোকা আটকানো গেল…
Read More
সংক্রমণের নিরিখে আবার চিন্তা ধরাচ্ছে বাড়তে থাকা সংখ্যা

সংক্রমণের নিরিখে আবার চিন্তা ধরাচ্ছে বাড়তে থাকা সংখ্যা

কদিন স্বস্তি দিয়েই আবার ওপরের দিকে উঠলো করোনা সংক্রমণের সংখ্যা। তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে দেশের কোভিড গ্রাফে ওঠাপড়া অব্যাহত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪৯ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১০ লক্ষ ২৬ হাজার ৮২৯। গত ২৪ ঘণ্টায় দেশের করোনার বলি ৫৪২ জন। গোটা অতিমারি পর্বে কোভিডের জেরে দেশে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১২ হাজার ৫৩১ জনের। একদিনের মারণ ভাইরাসের কবলমুক্ত হয়েছেন ৪০ হাজারেরও বেশি রোগী। কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। দেশে দৈনিক সংক্রমণের হার অবশ্য নিয়ন্ত্রণেই রয়েছে। শুক্রবার তা ১.৯৯ শতাংশ। পাশাপাশি গত ২৪…
Read More
হাসপাতালে সাহায্য দেবে কেএফসি

হাসপাতালে সাহায্য দেবে কেএফসি

কেএফসি ইন্ডিয়া তাদের টিম মেম্বার ও সমাজের সাহায্যের লক্ষ্য নিয়ে এগিয়ে এসেছে। বর্তমান কোভিড ঢেউ রুখতে ‘কেএফসি কেয়ার’ ক্যাম্পেনের মাধ্যমে কেএফসি নানারকম উদ্যোগ গ্রহণ করেছে। ‘ইয়াম! ফাউন্ডেশন’-এর সহযোগিতায় কেএফসি কেয়ার বিভিন্ন হাসপাতালে মেডিক্যাল সাপ্লাই ও অত্যাবশ্যক সামগ্রী প্রদান করবে। অভাবী পরিবারগুলির জন্য ‘ফুড রিলিফ কিট’ ও ‘হোম কেয়ার কোভিড কিট’ দেওয়া হবে। দেশের ৪৮০টিরও বেশি কেএফসি রেস্টুর‍্যান্টে কর্মরত নিজেদের টিম মেম্বারদের সুরক্ষা ও সুস্থতার জন্য কেএফসি ভ্যাক্সিনেশন অভিযান চালিয়ে যাবে। কোভিড চিকিৎসার জন্য ৫০টি পাবলিক ও চ্যারিটেবল হসপিটালকে ‘মেডিক্যাল ইকুপমেন্টস’ দেওয়া হবে। টিম মেম্বার ও গ্রাহকদের সুস্থতা ও সুরক্ষার জন্য ১০,০০০ টিম মেম্বারকে ভ্যাক্সিন দেওয়ার ব্যয় বহন করবে। এছাড়া, রেসপন্সনেট…
Read More
আবার চিন্তা ধরাচ্ছে দৈনিক সংক্রমনের সংখ্যা

আবার চিন্তা ধরাচ্ছে দৈনিক সংক্রমনের সংখ্যা

আবারও অস্বস্তি বাড়িয়ে বাড়লো সংক্রমণের সংখ্যা। চিন্তা বাড়াচ্ছে দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বৃহস্পতিবারের বুলেটিন অনুসারে, দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৮০৬ জন। দেশের অধিকাংশ রাজ্যেই নিয়ন্ত্রণে রয়েছে সংক্রমণ পরিস্থিতি। কিন্তু কেরল এবং মহারাষ্ট্রে তা অন্য রাজ্যগুলির তুলনায় অনেকটাই বেশি। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ৩ কোটি ৯ লক্ষ ৮৭ হাজার ৮৮০ জন। তবে দেশের দৈনিক মৃত্যু গত কয়েকদিনের তুলনায় কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৮১ জন কোভিড রোগীর। এ নিয়ে মোট ৪ লক্ষ ১১ হাজার ৯৮৯ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস। তবে সক্রিয় রোগীর কম হওয়ার যে প্রবণতা অব্যাহত ছিল। তা বদলেছে গত…
Read More
বাড়তে থাকা দৈনিক সংক্রমনের সংখ্যায় চিন্তা বাড়ছে চিকিৎসকদের

বাড়তে থাকা দৈনিক সংক্রমনের সংখ্যায় চিন্তা বাড়ছে চিকিৎসকদের

দেশে করোনার দ্বিতীয় ঢেউ সামলে ওঠার সাথে সাথেই জোরালো হচ্ছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। কিছুদিন স্বস্তি দিয়ে আবার যেন বাড়ছে সংক্রমনের সংখ্যা। তার মধ্যে নতুন নতুন স্ট্রেনের চোখ রাঙানি। দেশের দৈনিক কোভিড সংক্রমণ মঙ্গলবারের তুলনায় বুধবার আরও একটু বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৭৯২ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৯ লক্ষ ৪৬ হাজার ৭৪ জন। চিন্তা আরও বাড়িয়েছে করোনা নিয়ে সাধারণ মানুষের ঢিলেমি। সংক্রমণের গ্রাফ কমায় ফের পর্যটনস্থলগুলোয় বাড়ছে ভিড়। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৬২৪ জন। দেশে এখনও পর্যন্ত…
Read More
১৫ জুলাইয়ের পর রাজ্যে কি বাড়বে বিধিনিষেধের মেয়াদ ? পুরোপুরি খোলার আগে দেখছে নবান্ন

১৫ জুলাইয়ের পর রাজ্যে কি বাড়বে বিধিনিষেধের মেয়াদ ? পুরোপুরি খোলার আগে দেখছে নবান্ন

রাজ্যে কোভিড সংক্রমণের হার নিম্নমুখী হলেও এখনো বিপদ কাটেনি। এখনও সরকারি নির্দেশ অনুযায়ী রাজ্যে লকডাউন চলছে। কিন্তু ১৫ জুলাই এর পর লকডাউন খুলবে কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে। স্বাস্থ্য-বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, নিয়ন্ত্রণের আগল একেবারে খুলে দিলে সংক্রমণের নিম্নমুখী রেখা আবার ঊর্ধ্বমুখী হতে পারে। সংশ্লিষ্ট মহল জানাচ্ছে, পড়শি রাজ্য ওড়িশা ও ত্রিপুরায় সংক্রমণের রেখচিত্র নতুন করে ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে নিয়ন্ত্রণ বিধির ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে রাজ্য সরকার এই সব দিক খতিয়ে দেখতে পারে বলে প্রশাসনিক সূত্রের খবর। গত পাঁচ দিনে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা কিছুটা ওঠাপড়া করেছে। ৮ জুলাই সংখ্যাটা ছিল ৯৯৫। ৯ তারিখে সেটা কমে হয় ৯৯০।…
Read More