27
Jul
চলতি বছরে যেখানে দৈনিক সংক্রমণ ছুঁয়েছিল লাখের কোটা, সেখানে মঙ্গলবার গত ২৪ ঘণ্টায় রেকর্ড তৈরি। দৈনিক কোভিড সংক্রমণ কমল অনেকটাই। ৩০ হাজারের নীচে নামল করোনা আক্রান্তের সংখ্যা। এছাড়াও মৃত্যু হারেও অনেকটা স্বস্তি দেশে। একদিনে মৃত্যু হয়েছে ৪১৫ জনের। গত ২৪ ঘণ্টায় করোনায় ভারতে আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৬৮৯ জন। গত ২৪ ঘন্টায় করোনা মৃত্যুর হার অনেকটাই কমায় স্বস্তি দেখা দিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২ হাজার ৩৬৩ জন। দেশে করোনা হানায় প্রাণ গিয়েছে ৪ লক্ষ ২১ হাজার ৩৮২। দেশে আক্রান্তের থেকে সুস্থতার সংখ্যা অনেকটাই স্বস্তিদায়ক। ১২৪ দিন পর করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষের…
