স্বাস্থ্য

ঊর্দ্ধমুখী হলো দেশের করোনা সংক্রমণের সংখ্যা

ঊর্দ্ধমুখী হলো দেশের করোনা সংক্রমণের সংখ্যা

কিছুটা স্বস্তির পর আজ আবার বাড়লো দেশের করোনা সংক্রমণের সংখ্যা। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ২৬৩ জন। এই মুহূর্তে দেশের দুটি রাজ্য তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় কাঁপছে। এক, কেরল এবং দুই, মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় শুধু কেরলেই আক্রান্ত হয়েছেন ৩০ হাজারের বেশি। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩১ লক্ষ ৩৯ হাজার ৯৮১। বুধবারের তুলনায় ১৪ শতাংশ বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৩৩৮ জনের। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪১ হাজার ৭৪৯ জনের। দেশে মোট কোভিড সংক্রমণের হার সামান্য কমে হয়েছে ৬.১৭ শতাংশ। যদিও…
Read More
MyGov অ্যাপ থেকে ৩২ লাখেরও বেশি শংসাপত্র ডাউনলোড

MyGov অ্যাপ থেকে ৩২ লাখেরও বেশি শংসাপত্র ডাউনলোড

ভ্যাকসিনেসনের সুবিধার জন্য MyGov করোনা হেল্পডেস্ক চালু করল স্বাস্থ্য মন্ত্রণালয়।MyGov অ্যাপের মাধ্যমে একদিকে যেমন নিকটস্থ টিকা কেন্দ্র খুঁজে পাওয়া সহজ, তেমনি অপর দিকে ভ্যাকসিন-অ্যাপয়েন্টমেন্ট বুক করাও অনেকটাই সহজ হয়।MyGov করোনা হেল্পডেস্ক-এর মাধ্যমে ৯০১৩১৫১৫১৫ এই নম্বরটি হোয়াটসঅ্যাপ-এ সংরক্ষণ করে স্লট বুকিং-এর প্রক্রিয়া শুরু হয়।পরে পিনকোডের উপর ভিত্তি করে ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্টের দিন এবং কেন্দ্র নিশ্চিত করা হয়।উল্লেখ্য,চলতি বছরের মার্চ মাস থেকে MyGovকরোনা হেল্পডেস্ক চালু হয়।এরপর থেকেই এই অ্যাপ মহামারী চলাকালীন কোভিড-সম্পর্কিত তথ্যের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে কাজ করে চলছে। MyGovকরোনা হেল্পডেস্ক দেশব্যাপী ৪১ মিলিয়নেরও বেশী ব্যবহারকারীর জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করেছে। ৫ আগস্ট থেকে MyGov এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের চ্যাটবট…
Read More
চিন্তা ধরাচ্ছে দেশের করোনা সংক্রমণের সংখ্যা

চিন্তা ধরাচ্ছে দেশের করোনা সংক্রমণের সংখ্যা

ক্রমাগত ওঠা পড়া লেগেই আছে দেশের করোনা সংক্রমণের সংখ্যায়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৮৭৫ জন। সবচেয়ে বেশি চিন্তায় রাখছে কেরলের পরিস্থিতি। দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩০ লক্ষ ৯৬ হাজার ৭১৮। পর পর তিন ৪০ হাজারের নীচেই থাকল আক্রান্তের সংখ্যা। করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আতঙ্কের মাঝেই আবার চোখ রাঙাচ্ছে ভাইরাসের একাধিক স্ট্রেন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৬৯ জনের। গোটা অতিমারি পর্বে দেশে মোট প্রাণ গেল ৪ লক্ষ ৪১ হাজার ৪১১ জনের। এর মধ্যে কেরলে মৃত্যু হয়েছে ১৮৯ জনের। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩…
Read More
চিন্তা ধরাচ্ছে এই রাজ্যের দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা

চিন্তা ধরাচ্ছে এই রাজ্যের দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা

একদিকে একটু একটু করে কমেছে দেশের করোনা সংক্রমণ অন্যদিকে চিন্তা বাড়াচ্ছে কেরালের করোনা সংক্রমণ। স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ২২২ জন। যার মধ্যে শুধু কেরালায় আক্রান্ত হয়েছেন ১৯,৬৮৮। এখনও পর্যন্ত দেশজুড়ে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩০ লাখ ৫৮ হাজার ৮৪৩ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৯০ জনের। কেরালায় ১৩৫ জনের মৃত্যু হয়েছে। স্বাভাবিক কারণেই দৈনিক মৃত্যুর সংখ্যা ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। অন্যদিকে করোনার জন্য এখন পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪১ হাজার ৪২ জনের। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ২২ লাখ ২৪ হাজার ৯৩৭ জন। দেশে এই মুহূর্তে…
Read More
চল্লিশ হাজারের নিচে নামলো করোনা সংক্রমণের সংখ্যা

চল্লিশ হাজারের নিচে নামলো করোনা সংক্রমণের সংখ্যা

বিগত বেশ কয়েকদিনের বাড়তে থাকা করোনা সংক্রমণের পর আজ একটু হলেও স্বস্তি মিললো সংক্রমণের সংখ্যায়। কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪৮ জন। চল্লিশ হাজারের নিজে নামলো সংক্রমণের সংখ্যা। বেশ কয়েকদিনের টানা বাড়তে থাকা সংক্রমনের সংখ্যায় চিন্তা বাড়ছিলো চিকিৎসক মহলে। দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩০ লক্ষ ২৭ হাজার ৬২১। পাল্লা দিয়ে কমেছে দৈনিক মৃত্যুও। একদিনে করোনার বলি ২১৯ জন। এ বছর ৩০ মার্চের পর দৈনিক মৃতের সংখ্যা এই প্রথম এত কম হল। অতিমারি পর্বে দেশে মোট প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৪০ হাজার ৭৫২ জন।  আর গত ২৪ ঘণ্টায় দেশে মহামারীর কবল থেকে…
Read More
ঊর্দ্ধমুখী রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

ঊর্দ্ধমুখী রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

বেশ খানিকটা স্বস্তির পর আবার বাড়ল রাজ্যের দৈনিক করোনা সংক্রমন। রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ রোধ করার জন্য এখনো জারি রয়েছে বিধিনিষেধ। এরইমাঝে ক্রমাগত ওঠা পড়া লেগেই আছে সংক্রমণের সংখ্যায়। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ১২২ জন কলকাতার। যা আগের দিনের তুলনায় সামান্য বেশি। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ছুঁয়েছে ১৫ লক্ষ ৪৯ হাজার ৯৭৮। একদিনে করোনার বলি ১৩ জন। এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ১৮ হাজার ৪৭২ জনের। এই নিয়ে টানা চার দিন রাজ্যে দৈনিক মৃত্যু দুই অঙ্কে। সুস্থতার হার ৯৮.২৪ শতাংশ। একদিনে পজিটিভিটি রেট ১.৭৩ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৪৯,৯৭৮।…
Read More
বেদিক্সের প্রসারণ পরিকল্পনা

বেদিক্সের প্রসারণ পরিকল্পনা

ভারতের আঞ্চলিক বাজারে নিজেদের অবস্থান আরও মজবুত করার লক্ষ্য নিয়ে চলেছে বিশ্বের প্রথম কাস্টমাইজড মডার্ন আয়ুর্বেদিক লাইফস্টাইল অ্যান্ড ওয়েলনেস ব্র্যান্ড ‘বেদিক্স’। সেইসঙ্গে, বেদিক্স ‘টুইন-মার্কেটিং স্ট্রাটেজি’ নিয়ে একইসঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক বাজারের দিকে নজর নিবদ্ধ রেখেছে। হায়দ্রাবাদ-ভিত্তিক কাস্টমাইজড আয়ুর্বেদ বিউটি স্টার্ট-আপ বেদিক্স এআই ও আয়ুর্বেদের শক্তি নিয়ে চলেছে, যাতে স্কিন ও হেয়ারের সমস্যায় সর্বাধিক সুবিধা প্রদান করা যায়। এই টেক বিউটি ব্র্যান্ড হল হায়দ্রাবাদের বৃহত্তম কনজিউমার টেক স্টার্ট-আপগুলির অন্যতম এবং লঞ্চের ৩ বছরের মধ্যে ক্যাটাগরি লিডারে পরিণত হতে পেরেছে। ভারতের বিউটি মার্কেটে নিজস্ব স্থান করে নিয়েছে বেদিক্স। তারা স্কিনকেয়ার রেঞ্জ লঞ্চ করেছিল ২০২০ সালে। লঞ্চের পর থেকে ১ মিলিয়নেরও বেশি অর্ডার…
Read More
লকডাউনে দ্বিগুণ হয়েছে মাইয়োপিয়া

লকডাউনে দ্বিগুণ হয়েছে মাইয়োপিয়া

২০২০ থেকে স্ক্রিন-টাইম বাড়ায় স্কুলের বাচ্চাদের মধ্যে মাইয়োপিয়া ও ‘স্কুইন্ট আই’ সমস্যা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে বলে জানিয়েছে ডাঃ আগরওয়ালস আই হসপিটাল। ডাঃ আগরওয়ালস আই হসপিটালের (ওয়েস্ট বেঙ্গল) কনসাল্টেন্ট অপথালমোলজিস্ট ডাঃ সমর সেনগুপ্ত জানান, অতিমারির বছরে ৫ থেকে ১৫ বছরের ছোটোদের মধ্যে বার্ষিক মাইয়োপিয়া বৃদ্ধির হার ১০০ শতাংশ এবং ‘স্কুইন্ট আই’ সমস্যা পাঁচ গুণ বেড়েছে। ২০২০ সালে লকডাউন জারি হওয়ার পর থেকে ছোটোদের মধ্যে মাইয়োপিয়ার বৃদ্ধি প্রায় দ্বিগুণ হয়েছে। ‘চিলড্রেন্স আই হেলথ অ্যান্ড সেফটি অ্যাওয়ারনেস মান্থ’ উপলক্ষে ডাঃ আগরওয়ালস আই হসপিটালের পক্ষে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ডাঃ সেনগুপ্ত জানান, সাম্প্রতিক অতিমারিকালে শিশুদের মধ্যে অস্বাভাবিক সংখ্যায় ‘অ্যাকিউট অনসেট কমিট্যান্ট এসোট্রোপিয়া’ বেড়েছে। মাইয়োপিয়া…
Read More
কেরলে বাড়তে থাকা সংক্রমনের সংখ্যা নিয়ে চিন্তায় চিকিৎসক মহল

কেরলে বাড়তে থাকা সংক্রমনের সংখ্যা নিয়ে চিন্তায় চিকিৎসক মহল

নতুন করে চিন্তা বাড়ছে দেশের বাড়তে থাকা করোনা সংক্রমণ নিয়ে। গতকালের পর আবার বৃদ্ধি পেলো করোনা সংক্রমণের সংখ্যা। সঙ্গে বাড়লো মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৯৬৫। এর মধ্যে শুধু কেরলেই একদিনে ১৯ হাজার ৬২২ জন আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ২৮ লক্ষ ১০ হাজার ৮৪৫। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪৬০ জনের। কেরলে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩২ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৯ হাজার ২০ জনের। ফলে তৃতীয় ঢেউ আসন্ন বলেই অনুমান করছে ওয়াকিবহাল মহল। ইতিমধ্যেই দেশজুড়ে একাধিক জেলায় সংক্রমণ বৃদ্ধিতে…
Read More
টানা পাঁচ দিন পর কিছুটা স্বস্তি মিললেও দেশের করোনা সংক্রমণের সংখ্যায়

টানা পাঁচ দিন পর কিছুটা স্বস্তি মিললেও দেশের করোনা সংক্রমণের সংখ্যায়

একনাগাড়ে বেশ কয়েকদিন ঊর্দ্ধমুখী থাকার পর আজ কিছুটা কমলো দেশের করোনা সংক্রমণের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৪১ জন। দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৭ লক্ষ ৬৮ হাজার ৮৮০ জন। মৃত্যুর হার নামল অনেকটাই। মৃত্যু হয়েছে ৩৫০ জনের। গোটা অতিমারি পর্বে করোনাভাইরাস দেশে প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৩৮ হাজার ৫৬০ জনের। আর করোনার কবল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৩৬ হাজার ২৭৫ জন। তবে অ্যাকটিভ রোগীর সংখ্যা বাড়ছেই। তা নিয়ে নতুন করে চিন্তিত স্বাস্থ্যমহল। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৭০ হাজার ৬৪০ জন। সুস্থ…
Read More