স্বাস্থ্য

আবার বাড়লো দেশের করোনা সংক্রমণের সংখ্যা

আবার বাড়লো দেশের করোনা সংক্রমণের সংখ্যা

বড়োসড়ো স্বস্তির ফের আবার চিন্তায় চিকিৎসক মহল। আবার বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২৭ হাজার ১৭৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৩ লক্ষ ১৬ হাজার ৭৫৫। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮৪ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৩ হাজার ৪৯৭ জনের। একদিনে সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১২ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৫১ হাজার ০৮৭। এখনও পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ৭৫ কোটি ৮৯ লক্ষ ১২ হাজার ২৭৭ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টা টিকা নিয়েছেন ৬১ লক্ষ ১৫ হাজার…
Read More
সুপ্রাডিন নিউট্রিশন সার্ভে

সুপ্রাডিন নিউট্রিশন সার্ভে

মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট ব্র্যান্ড সুপ্রাডিন তাদের সাম্প্রতিক দেশব্যাপী সমীক্ষার ফল প্রকাশ করেছে। তাদের সমীক্ষায় প্রাত্যহিক ভারতীয় খাদ্য তালিকায় পুষ্টির বিষয়টিকে গুরুত্ত্ব দেওয়া হয়েছিল। ‘ন্যাশনাল নিউট্রিশন উইক’ উপলক্ষে ‘সুপ্রাডিন নিউট্রিশন সার্ভে’ প্রকাশ করা হয়েছে। রিপোর্ট থেকে জানা যাচ্ছে, শহর এলাকার ৮৫ শতাংশ চিকিৎসক ও নিউট্রিশনিস্ট বিশ্বাস করেন, দৈনিক ভারতীয় খাদ্যাভ্যাস থেকে মানুষের ৭০ শতাংশ বা তারও কম পুষ্টির চাহিদা পূরণ হয়। বেয়ার কনজিউমার হেলথ ডিভিশনের সুপ্রাডিনের তরফে খাদ্যে মাইক্রোনিউট্রিয়েন্টের পর্যাপ্ত পরিমাণের বিষয়ে সমীক্ষাটি চালানো হয়েছিল দেশের চারটি অঞ্চলের প্রধান রাজ্যগুলির ২২০ জন চিকিৎসক ও নিউট্রিশনিস্টকে নিয়ে। ফলাফল থেকে জানা যাচ্ছে, মানুষের শরীরের পক্ষে প্রয়োজনীয় নিউট্রিশনের ঘাটতি খুবই উদ্বেগজনক। গবেষণায় প্রকাশ পেয়েছে, দেশের…
Read More
দেশের করোনা সংক্রমণের সংখ্যায় বড়োসড়ো পতন

দেশের করোনা সংক্রমণের সংখ্যায় বড়োসড়ো পতন

বিগত তিন দিন ধরে স্বস্তি মিলছে দেশের করোনা সংক্রমণের গ্রাফে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২৫ হাজার ৪০৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩২ লক্ষ ৮৯ হাজার ৫৭৯ জন। সেই সঙ্গে লাগাতার কমছে অ্যাকটিভ কেসও। সপ্তাহখানেক আগে বেড়ে গেলেও গত কয়েকদিন ধরেই দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা সাড়ে ১২ হাজারের বেশি কমেছে। এখন দেশে মোট সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৬২ হাজার ২০৭ জন। যা আগের দিনের থেকে প্রায় হাজার দশেক কম। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা।  গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৩৯…
Read More
ভ্যাক্সিনের অভাবে বন্ধ হলো ভ্যাক্সিন কেন্দ্র

ভ্যাক্সিনের অভাবে বন্ধ হলো ভ্যাক্সিন কেন্দ্র

শুরু থেকেই টিকার অভাব নিয়ে রাজ্যের অভিযোগ কেন্দ্রের প্রতি৷ অভিযোগের আঙুল উঠেছে বহুবার৷ প্রয়োজনের চেয়ে কম টিকা মেলার অভিযোগ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এইসবের মাঝেও চলছিল রাজ্যের টিকাকরণ৷ তবে এবার কেন্দ্র কোভ্যাক্সিন না পাঠানোয় সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কলকাতায় টিকা দেওয়া বন্ধ করল পুরসভা৷ কোভিশিল্ডের ভাঁড়ারও তলানিতে ঠেকেছে৷ তবে ১০৫টি হেলথ সেন্টার ও ১৭টি মেগাসেন্টার থেকে কোভিশিল্ড বন্টন করা হবে৷ কোভিড থেকে বাঁচতে বারবার টিকাকরণের উপর জোড় দেওয়া হচ্ছে৷ এই অবস্থায় কলকাতা পুরসভা সমস্ত কোভ্যা‌ক্সিন সেন্টারে বন্ধ হল টিকারকরণ। যার জেরে বিপাকে পড়বেন বহু মানুষ৷ সোমবারের মধ্যে কোভিশিল্ডও যদি এসে না পৌঁছয় তাহলে, মঙ্গলবার থেকে এই টিকার কেন্দ্রগুলিও বন্ধ হয়ে যাবে৷ …
Read More
নিম্নমুখী হলো দেশের করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা

নিম্নমুখী হলো দেশের করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা

বেশ কিছুদিনের চিন্তার পর এবার স্বস্তি মিললেও দেশের করোনার দৈনিক সংক্রমনের সংখ্যায়। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ২৫৪। দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩২ লক্ষ ৬৪ হাজার ১৭৫। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের পাশাপাশি মৃত্যু, অ্যাকটিভ রোগীর সংখ্যা – সবই নিম্নমুখী। মিললো বড়োসড়ো স্বস্তি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছিল ২১৯ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪২ হাজার ৮৭৪ জনের। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৭৪ হাজার ২৬৯। দেশে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২৪ লক্ষ ৪৭ হাজার ৩২। দেশে একদিনে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৬৮৭ জন। করোনার তৃতীয়…
Read More
দেশের করোনা সংক্রমণে স্বস্তি

দেশের করোনা সংক্রমণে স্বস্তি

দেশে আরো কিছুটা নামলো করোনা সংক্রমণের গ্রাফ। কিছুটা হলেও মিলল স্বস্তি। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৩ হাজার ৩৭৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩২ লক্ষ ৮ হাজার ৩৩০ জন। প্রাণ হারিয়েছেন ৩০৮ জন। মোট করোনা বলি ৪ লক্ষ ৪২ হাজার ৩১৭ জন। তবে, চিন্তা বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসের সংখ্যা। এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২৩ লক্ষ ৭৪ হাজার ৪৯৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে ভারতে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৯১ হাজার ৫১৬ জন। দেশে এখনও পর্যন্ত মোট জনসংখ্যার…
Read More
হ্যালসিয়ন মেশিন এলো মেডিকা ক্যান্সার হসপিটালে

হ্যালসিয়ন মেশিন এলো মেডিকা ক্যান্সার হসপিটালে

ইমেজ-গাইডেড রেডিয়েশন থেরাপি ও ইন্টেনসিটি-মডিউল্ড রেডিয়েশন থেরাপি-যুক্ত হাই-এন্ড রেডিয়োথেরাপি মেশিন ‘হ্যালসিয়ন’ চালু হল মেডিকা ক্যান্সার হসপিটালে। হ্যালসিয়ন সিস্টেমের একাধিক সুবিধার মধ্যে রয়েছে অটোমেটেড ট্রিটমেন্ট, রোগীর পক্ষে আরামদায়ক, অনকোলজি টিমের ব্যবহারের পক্ষে সহজ, ‘অ্যাক্সিলারেটেড ইনস্টলেশন টাইমফ্রেম’। হ্যালসিয়ন সিস্টেমের উদ্ভাবনী ডিজাইনের কারণে তা ক্লিনিসিয়ানদের পক্ষে দ্রুত চিকিৎসার সু্যোগ দেয়। মেডিকা গ্রুপ অফ হসপিটালস ও ফিকি (FICCI) হেলথ সার্ভিসেস কমিটির চেয়ারম্যান ডাঃ অলোক রায় জানান, দেশের অধিকাংশ উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য এবং প্রতিবেশী নেপাল, ভুটান, বাংলাদেশ ও মায়ানমারের স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো ক্যান্সার চিকিৎসার পক্ষে সেরকম উন্নত নয়। তাঁর আবেদন, মানুষ যেন ক্যান্সারকে অবহেলা না করে বেশি দেরী হয়ে যাওয়ার আগেই চিকিৎসার আওতায় আসেন। ভারতের উত্তরপূর্বাঞ্চলে…
Read More
চল্লিশ হাজারের নিচে নামলো দেশের করোনা সংক্রমণের সংখ্যা

চল্লিশ হাজারের নিচে নামলো দেশের করোনা সংক্রমণের সংখ্যা

আবার আজ কিছুটা স্বস্তি দিলেও দেশের করোনা সংক্রমণের সংখ্যা, সাথে নিম্নমুখী দেশের করোনায় মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৯৭৩ জন। যা গতকাল ছিল চল্লিশ হাজারের ঊর্দ্ধে। দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩১ লক্ষ ৭৪ হাজার ৯৫৪। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৬০ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪২ হাজার ৯ জনের। আক্রান্ত কম হতেই কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ২ হাজার ৯৬৮। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৯০ হাজার ৬৪৬ জন। দেশে মোট সুস্থ…
Read More
অ্যালার্জির হোমিয়োপ্যাথিক চিকিৎসায় ডাঃ বাত্রা’স

অ্যালার্জির হোমিয়োপ্যাথিক চিকিৎসায় ডাঃ বাত্রা’স

বিশ্বের প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ মানুষ এক বা একাধিক অ্যালার্জির সমস্যায় ভুগছেন, আর অ্যালার্জি নিয়ে জীবনযাপন করা খুবই কষ্টকর। খাদ্য, ত্বক ও শ্বাসজনিত অ্যালার্জির জন্য নানারকম বাধানিষেধ মেনে চলতে হয়, আর সেইজন্য স্বাভাবিকভাবে থাকা সহজ হয় না কারও পক্ষে। অ্যালার্জির চিকিৎসায় হোমিয়োপ্যাথির কার্যকারিতা প্রমাণিত, একথা জানিয়ে পদ্মশ্রী প্রাপক ও ডাঃ বাত্রা’স হেলথকেয়ারের প্রতিষ্ঠাতা ডাঃ মুকেশ বাত্রা বলেন, ৩৫ বছরের বেশি সময় ধরে তারা স্বাভাবিক পদ্ধতিতে অ্যালার্জির চিকিৎসা করে আসছেন। হোমিয়োপ্যাথি যে প্রকৃতই কার্যকর তার প্রমাণ ৬৫,০০০ সুস্থ রোগী। ভাল ফলের জন্য তাদের অ্যালার্জি স্পেশালিস্ট টিম চিকিৎসার একটি সুসংহত পদ্ধতি অবলম্বন করে চলেছে, যা রোগীদের দ্রুত ও বেদনাহীনভাবে এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীন…
Read More
ডিউরেক্স ক্যাম্পেন – #এন্ডবেডরুমডিস্ট্যান্সিং

ডিউরেক্স ক্যাম্পেন – #এন্ডবেডরুমডিস্ট্যান্সিং

‘ডিউরেক্স এক্সট্রা-থিন ফ্লেভার্ড কন্ডোম’ - বিশ্বের ১ নম্বর সেক্সুয়াল ওয়েলবিং ব্র্যান্ড ডিউরেক্স লঞ্চ্‌ করল এই প্রোডাক্টটি। ফ্লেভার্ড কন্ডোম ক্যাটাগরিতে এটি ডিউরেক্সের সেরা গ্রাহক-কেন্দ্রিক উদ্ভাবন। ডিউরেক্সের এই রেঞ্জটি পাওয়া যাবে চকোলেট, স্ট্রবেরি ও বাবল গাম – এই তিনটি ফ্লেভারে। যারা ফ্লেভার্ড কন্ডোম পছন্দ করেন তাদের জন্য আরও ভাল অভিজ্ঞতার স্বাদ এনে দেওয়ার জন্য  গ্রাহকদের মতামতের ভিত্তিতে প্রস্তুত হয়েছে এই প্রোডাক্টটি। ডিউরেক্স এক্সট্রা-থিন ফ্লেভার্ড কন্ডোমের প্রোডাক্ট লঞ্চ্‌ ক্যাম্পেন #এন্ডবেডরুমডিস্ট্যান্সিং তৈরি হয়েছে গ্রাহকদের অভিজ্ঞতার ভিত্তিতে, যারা তাদের ফ্লেভার্ড কন্ডোম থেকে আরও বেশি কিছু পেতে চান। ডিউরেক্সের #এন্ডবেডরুমডিস্ট্যান্সিং ক্যাম্পেনের উদ্দেশ্য ডিউরেক্সের প্রোডাক্টগুলির কার্যকারিতা ও শ্রেষ্ঠত্ত্ব প্রতিষ্ঠা করা এবং গ্রাহকদের সামগ্রিক বেডরুম এক্সপিরিয়েন্স আরও ভালো…
Read More