07
Sep
একদিকে একটু একটু করে কমেছে দেশের করোনা সংক্রমণ অন্যদিকে চিন্তা বাড়াচ্ছে কেরালের করোনা সংক্রমণ। স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ২২২ জন। যার মধ্যে শুধু কেরালায় আক্রান্ত হয়েছেন ১৯,৬৮৮। এখনও পর্যন্ত দেশজুড়ে দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩০ লাখ ৫৮ হাজার ৮৪৩ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৯০ জনের। কেরালায় ১৩৫ জনের মৃত্যু হয়েছে। স্বাভাবিক কারণেই দৈনিক মৃত্যুর সংখ্যা ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। অন্যদিকে করোনার জন্য এখন পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪১ হাজার ৪২ জনের। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ২২ লাখ ২৪ হাজার ৯৩৭ জন। দেশে এই মুহূর্তে…
