13
Sep
শুরু থেকেই টিকার অভাব নিয়ে রাজ্যের অভিযোগ কেন্দ্রের প্রতি৷ অভিযোগের আঙুল উঠেছে বহুবার৷ প্রয়োজনের চেয়ে কম টিকা মেলার অভিযোগ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এইসবের মাঝেও চলছিল রাজ্যের টিকাকরণ৷ তবে এবার কেন্দ্র কোভ্যাক্সিন না পাঠানোয় সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কলকাতায় টিকা দেওয়া বন্ধ করল পুরসভা৷ কোভিশিল্ডের ভাঁড়ারও তলানিতে ঠেকেছে৷ তবে ১০৫টি হেলথ সেন্টার ও ১৭টি মেগাসেন্টার থেকে কোভিশিল্ড বন্টন করা হবে৷ কোভিড থেকে বাঁচতে বারবার টিকাকরণের উপর জোড় দেওয়া হচ্ছে৷ এই অবস্থায় কলকাতা পুরসভা সমস্ত কোভ্যাক্সিন সেন্টারে বন্ধ হল টিকারকরণ। যার জেরে বিপাকে পড়বেন বহু মানুষ৷ সোমবারের মধ্যে কোভিশিল্ডও যদি এসে না পৌঁছয় তাহলে, মঙ্গলবার থেকে এই টিকার কেন্দ্রগুলিও বন্ধ হয়ে যাবে৷ …
