বিনোদন

৫৪ তে পা বলিউড তারকা অক্ষয় কুমারের

৫৪ তে পা বলিউড তারকা অক্ষয় কুমারের

আজ ৯ সেপ্টেম্বর আজ বলিউডের "খিলাড়ি কুমার" ওরফে অক্ষয় কুমারের জন্মদিন। আজ তিনি ৫৪ বছরে পা দিলেন। তিনি একাধারে ভারতীয় হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতাপ্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব।তার প্রকৃত নাম রাজিব হরি ওম ভাটিয়া।অক্ষয় কুমারের জন্ম পাঞ্জাবের অমৃতসরে৷ বাবা সামরিক বাহিনীতে ছিলেন।তিনি তার প্রথম জীবনে মুম্বাইয়ের ডন বসকো স্কুল এ পাঠ্য গ্রহণ করেন এবং পরে তিনি মুম্বাইয়ের গুরু নানক খালসা কলেজএ পড়াশোনা করেন। পড়াশোনার পাশাপাশি তিনি তায়কোয়ান্দোতে,মার্শাল আর্ট,মুই থাই এরমতো বিদ্যা গুলিতেও নিজেকে পারদর্শী করে তোলেন। কুমারের প্রধান চলচ্চিত্র অভিনেতা হিসেবে প্রথম কাজ ছিল রাখী গুলজার ও শান্তিপ্রিয়ার বিপরীতে সৌগন্ধ (১৯৯১)। তারপর তিনি একের পর এক ছবিতে অভিনয় করেন যা পরবর্তীকালে দর্শকের মন জয় করতে সক্ষম হয়। অক্ষয় কুমারের বিখ্যাত…
Read More
রিয়া চক্রবর্তীর আপাতত ঠিকানা বাইকুলা জেল

রিয়া চক্রবর্তীর আপাতত ঠিকানা বাইকুলা জেল

মুম্বই: তিন দিন টানা জেরার পর গ্রেফতার গতকাল হয়েছেন বলিউড অভিনেত্রী ও সুশান্ত সিং রাজপুতের ‘প্রেমিকা’ রিয়া চক্রবর্তী! শেষ পর্যন্ত গতকাল তাঁকে গ্রেফতার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো৷ মঙ্গলবার রাতে এনসিবি কোয়াটারে থাকতে হয়েছে রিয়া৷ রিয়াকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ আদালতের। রিয়ার গ্রেফতারির নির্দেশের পরই তাঁকে মুম্বইয়ের সায়ানের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় মেডিক্যাল পরীক্ষার জন্য৷ সেখানে তাঁর কোভিড পরীক্ষাও হয়৷ পরীক্ষার ফল নেগেটিভই এসেছে বলে জানানো হয়েছে৷ জানা গিয়েছে, অন্য তিন গ্রেফতার অভিযুক্ত সৌভিক, স্যামুয়েল, দীপেশদের সঙ্গে রিয়াকে আদালতে নিয়ে যাওয়া হবে৷ খবর রয়েছে, রিয়ার বিরুদ্ধে প্রচুর তথ্য প্রমাণ পেয়েছে এনসিবি৷ বাইকুলা জেলই আপাতত প্রাক্তন ভিজে ও ‘জলেবি’ ছবির অভিনেত্রীর…
Read More
ড্রাগ চক্রে গ্রেফতার কন্নড় ইন্ডাস্ট্রির নায়িকা সঞ্জনা গলরানি

ড্রাগ চক্রে গ্রেফতার কন্নড় ইন্ডাস্ট্রির নায়িকা সঞ্জনা গলরানি

মঙ্গলবার সকালে মাদক চক্রে গ্রেফতার করা হল কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির নায়িকা সঞ্জনা গলরানি। বেঙ্গালুরু থেকে সঞ্জনাকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, আজ সকালে গ্রেফতারের আগে তাঁকে দীর্ঘক্ষণ জেরা করেছে বেঙ্গালুরু পুলিশ। সদ্যই গ্রেফতার হয়েছেন কন্নড় অভিনেত্রী রাগিনী দ্বিবেদী। এরপর তালিকায় নাম জুড়েছে সঞ্জনার। এই নিয়ে মোট ৬ জন গ্রেফতার হয়েছেন এই মাদক চক্রের ঘটনায়। মোট ১৩ জনের বিরুদ্ধে রয়েছে অভিযোগ। মঙ্গলবার সকালে বেঙ্গালুরুর ইন্দিরানগরে সঞ্জনার বাড়িতে পৌঁছয় ক্রাইম ব্রাঞ্চের স্পেশ্যাল টিম। তল্লাশির পর সঞ্জনাকে নিয়ে যাওয়া হয় মূল দফতরে। সেখানে চলে জিজ্ঞাসাবাদ। তারপর আদালতের গ্রেফতারি পরোয়ানার নিয়ম মেনে গ্রেফতার করা হয় অভিনেত্রীকে। জানা গিয়েছে, সঞ্জনার বন্ধু পেশায় ব্যবসায়ী রাহুল গ্রেফতার হওয়ার…
Read More
পর্ণোস্টার থেকে হলিউড স্টার

পর্ণোস্টার থেকে হলিউড স্টার

হলিউডে এমন অনেক তারকা রয়েছেন যারা তাদের ক্যারিয়ার শুরু করেছিলেন পর্ণোস্টার হিসেবে। পর্নো ছবির দুনিয়া থেকে শুরু পরবর্ত্তীতে তারা হলিউডের খ্যাতনামা অভিনেতা-অভিনেত্রী হয়েছেন। এমনই একজন অস্কারজয়ী সিলভেস্টার স্ট্যালোন- রকি সিরিজের অভিনেতা ও পরিচালক। ক্যারিয়ারের শুরুতে অভিনয় করেছিলেন যৌনতাপূর্ণ চলচ্চিত্র ‘দ্য পার্টি অ্যাট কিটি অ্যান্ড স্টাডস’নামের ছবিতে। মার্শাল আর্ট এক্সপার্ট, চ্যাপস্টিক জিনিয়াস এরকম আরও কত নামেই না ডাকা হয় জ্যাকি চ্যানকে। কারণ ‘দ্য কারাটে কিড’ হিসেবে দর্শকনন্দিত হওয়ার আগে ৭০ এর দশকে তিনি রগরগে অ্যাডাল্ট কমেডি ‘অল ইন দ্য ফ্যামিলি’তে অভিনয় করেছিলেন।
Read More
কঙ্গনার অফিসে নোটিশ পাঠাল বিএমসি

কঙ্গনার অফিসে নোটিশ পাঠাল বিএমসি

মনিকর্ণিকা ফিল্মের অফিসে 'স্টপ ওয়ার্ক' অর্থাত্ ‘কাজ বন্ধের’ নির্দেশ দেওয়া হল। সোমবারই বৃহন্মুম্বই পুরসভার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত । টুইটারে অভিনেত্রী দাবি করেন পুরসভার পক্ষ থেকে তাঁর অফিস স্পেসকে অবৈধ নির্মাণের আওতায় এনে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে। এবার চব্বিশ ঘন্টার মধ্যেই কঙ্গনাকে নোটিশ ধরাল বিএমসি।  মিউনিসিপ্যাল কর্পোরেশন আইনের আওতায় ৩৫৪/এ সেকশন অনুসারে এদিন তিন পাতার নোটিশ আটকানো হল কঙ্গনার অফিসের গেটে। আগামী চব্বিশ ঘন্টায় এই নোটিশের জবাব দেওয়ার কথা বলা হয়েছে। না হলে নির্দিষ্ট সময় পর বেআইনি নির্মান ভেঙে দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে এদিনের নোটিস লাগানোর ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকদের অনেকে।…
Read More
রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করল এনসিবি

রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করল এনসিবি

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক যোগের ঘটনায় সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তাঁকে হেফাজতে নেওয়ার জন্য এনসিবি আদালতে আর্জি জানাতে পারে বলে খবর। আজ বিকেলেই স্বাস্থ্য-পরীক্ষা হবে রিয়ার। তবে তার আগে বাকি তিনজন অর্থাৎ রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী, সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং সুশান্তের রাঁধুনি দীপেশ সিংয়ের সঙ্গে সম্ভবত স্বাস্থ্য-পরীক্ষার আগেই রিয়াকে আদালতে পেশ করা হবে।
Read More
সুশান্তের দিদির বিরুদ্ধে বান্দ্রা থানায় অভিযোগ দায়ের রিয়ার

সুশান্তের দিদির বিরুদ্ধে বান্দ্রা থানায় অভিযোগ দায়ের রিয়ার

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দুই দিদি মিতু সিং, দিদি প্রিয়াঙ্কা সিং এবং দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের চিকিৎসক ডক্টর তরুণ কুমারের বিরুদ্ধে গতকাল গুরুতর অভিযোগ এনেছিলেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী। রিয়ার অভিযোগ, নকল প্রেসক্রিপশন বানিয়ে ভাইকে ভুল ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছিলেন প্রিয়াঙ্কা। ওষুধ খাওয়ার দিন পাঁচেকের মধ্যেই মারা যান সুশান্ত। অভিযোগে রিয়া বলেছিলেন, “মৃত্যুর আগে গত ৮ জুন মুম্বইয়ে ছিলেন সুশান্ত। অথচ অভিনেতার দিদি প্রিয়াঙ্কা সিংয়ের দেওয়া প্রেসিক্রিপশন অনুযায়ী ওই একই দিনে সুশান্তকে দিল্লির একটি হাসপাতালের আউটডোর রোগী হিসেবে দেখানো হয়েছে। এটা দেখেই সন্দেহ হয় যে এই প্রেসক্রিপশন একেবারেই ভুয়ো।” মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশে…
Read More
আজ কিংবদন্তি সঙ্গীত শিল্পী  ভূপেন হাজারিকার জন্মদিন

আজ কিংবদন্তি সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকার জন্মদিন

আজ ৮ সেপ্টেম্বর আজ কিংবদন্তি শিল্পী ভূপেন হাজারিকার জন্মদিন। তিনি একজন স্বনামধন্য কন্ঠ শিল্পী ও ভারতীয় সঙ্গীত জগতের পুরোধা ব্যক্তিত্ব এবং বিশ্বশিল্পী।১৯২৬ সালে ভারতের আসামের সদিয়ায় তিনি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫২ সালে নিউ ইয়র্কেরকলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন। অসমিয়া চলচ্চিত্রে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে তিনি সঙ্গীত জীবনের প্রবেশ করেন।পরবর্তীকালে বাংলা ও হিন্দি ভাষায় গান গেয়ে ভারত এবং বাংলাদেশে তিনি আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করেন। ভূপেন হাজারিকার গানগুলোতে মানবপ্রেম, প্রকৃতি, ভারতীয় সমাজবাদের, জীবন-ধর্মীয় বক্তব্য বিশেষভাবে লক্ষ্যণীয়। তার গাওয়া বাংলা গান গুলির মধ্যে উল্লেখযোগ্য আজ জীবন খুঁজে পাবি,বিস্তীর্ণ দুপারে,চোখ ছলছল করে,আমি এক যাযাবর ইত্যাদি। ভূপেন হাজারিকা ২০০১ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। এছাড়াও তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার(১৯৯২),ভারতরত্ন (২০১৯),অসম রত্ন (২০০৯) এর মতো…
Read More
সায়ন্তন ঘোষালের ছবিতে নুসরত জাহান

সায়ন্তন ঘোষালের ছবিতে নুসরত জাহান

প্রথমবার পরিচালক সায়ন্তন ঘোষালের ছবিতে কাজ করবেন নুসরত জাহান। সাগরদ্বীপে যকের ধন খ্যাত পরিচালকের নতুন ছবি স্বস্তিক সংকেত,এই ছবিতে দেখা যাবে নুসরতকে। এদিন ইনস্টাগ্রামে এই ছবির চিত্রনাট্যের ঝলক পোস্ট করেন নুসরত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং বর্তমান সময়ের প্রেক্ষাপটের মিশেলে তৈরি হচ্ছে এই থ্রিলার ছবির গল্প। দেবারতি মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস ‘নরক সংকেত’ অবলম্বনে তৈরি হতে চলেছে স্বস্তিক সংকেত। স্বস্তিক সংকেত প্রযোজনার দায়িত্বে থাকছেন এসকে মুভিজ। এই ছবিতে নুসরতের বিপরীতে দেখা যাবে গৌরব চক্রবর্তীকে। এই ছবিতে রুদ্রাণী ও প্রিয়মের চরিত্রে থাকছেন নুসরত-গৌরব। এর আগে সায়ন্তন ঘোষালের সাগরদ্বীপে যকের ধন ছবিতে অভিনয় করেছেন গৌরব। এই মাসের শেষেই শ্যুটিংয়ের কাজে লন্ডনে পারি দেওয়ার কথা গোটা টিমের।
Read More
সুশান্তের মৃত্যুতে প্রশ্নের সম্মুখীন ময়না তদন্তকারী চিকিৎসকেরা

সুশান্তের মৃত্যুতে প্রশ্নের সম্মুখীন ময়না তদন্তকারী চিকিৎসকেরা

মু্ম্বই: সুশান্তের আত্মহত্যার তদন্ত করছে সিবিআই, ইডি ও এনসিবি৷ ক্রমেই মৃত্যু রহস্য আরও জোরালো হচ্ছে৷ সুশান্তের আত্মহত্যার তত্ত্বে প্রবল সন্দেহ রযেছে AIIMS-এর বিশেষজ্ঞ দলের৷ ইতিমধ্যেই নিষিদ্ধ ড্রাগ সংযোগে গ্রেফতার হয়েছেন রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী, স্যামুয়েল মিরান্ডা, গ্রেফতার হয়েছেন পরিচারকও৷ তিন বিশেষজ্ঞ চিকিৎসকের দল ময়না তদন্তকারী চিকিৎসককে প্রশ্ন করেছেন৷ সুশান্তের গলায় বেশ খানিকটা জখম AIIMS-এর চিকিৎসকদের সন্দেহ আরও গাঢ় হয়েছে৷ বিশেষজ্ঞরা মনে করেন যদি কেউ ফাঁসি দেন সেক্ষেত্রে গলায় একটা কোণ বরাবর দাগ পড়ে যায় ৷ ঘাড়ের নীচের দিকটায় করে গভীর চোট লাগে৷ এই কারণেই AIIMS-এর চিকিৎসকেরা বেশ কয়েকবার ময়না তদন্ত করা চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ করেছেন ৷
Read More