বিনোদন

অভিনেতা পরেশ রাওয়াললের মুকুটে নতুন পালক

অভিনেতা পরেশ রাওয়াললের মুকুটে নতুন পালক

লোকসভার প্রাক্তন সাংসদ এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত বলিউডের জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়াল ভারতের স্বনামধন্য এবং সবচেয়ে সম্মানীয় থিয়েটার ট্রেনিংয়ের স্কুল ন্যাশনাল স্কুল অফ ড্রামার প্রধান পদে নিযুক্ত হলেন। অভিনেতা এদিন জানান যে, এই দায়িত্ব খুবই চ্যালেঞ্জিং তবে একই সঙ্গে খুবই আনন্দের। ১৯৫৯ সালে সংগীত নাটক অ্যাকাডেমির তরফে এই অভিনয় শেখার স্কুল গড় তোলা হয়েছিল। মন্ত্রী প্রহ্লাদ সিং পটেল পরেশ রাওয়ালকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন। এনএসডি-র প্রধানের পদের দায়িত্ব পাওয়ার জন্য অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন একাধিক বিশিষ্ট ব্যক্তি।
Read More
৪ অক্টোবর টেলিকাস্টে হবে বিগবস ১৪

৪ অক্টোবর টেলিকাস্টে হবে বিগবস ১৪

মুম্বই: শুরু হতে চলেছে বিগবস ১৪। এই শো গত বছর সব থেকে বেশি টিআরপি পেয়েছিল। বিগবসে সলমন খানের পারিশ্রমিক ১৪ কোটি টাকা। এই বিশাল অঙ্কের টাকা নেওয়ার জন্য সমালোচিতও হয়েছেন সল্লুভাই। তবে তাঁর জন্যই এই শোয়ের টিআরপি সবচেয়ে বেশি। যেহেতু করোনা থাবা বসিয়েছে দেশে তাই এই শো শুরু হতে অনেকটা দেরি হচ্ছে। বিগবস কতৃপক্ষ জানিয়েছিল অক্টোবরের তিন তারিখ থেকে টেলিকাস্ট হবে এই শোয়ের।  কিন্তু এখন সেই সিদ্ধান্তও বদল করলেন তাঁরা। তিন তারিখের বদলে ৪ অক্টোবর থেকে দেখানো হবে বিগবস ১৪। এই শোয়ের জন্য ইতিমধ্যেই নেহা শর্মা, নিয়া শর্মা, পবিত্র পুনিয়া, নিশান্ত সিংয়ের মতো অভিনেতাদের নাম সামনে এসেছে। এবছর করোনার জন্য ঘরে…
Read More
আজ আদালতে রিয়ার জামিনের আর্জি

আজ আদালতে রিয়ার জামিনের আর্জি

নয়াদিল্লি: মাদকের কারবারে জড়িত থাকার অভিযোগে অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সূত্রের খবর আজ, বৃহস্পতিবার মুম্বইয়ের বিশেষ আদালতে রিয়ার জামিনের আবেদন জানাবেন তাঁর আইনজীবী। আইনজীবী মহলের একাংশের মতে, রিয়ার জামিনের আবেদনে যে সওয়ালগুলি রয়েছে তা আদালতে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে এনসিবিকে। কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী টুইটারে তিনি লেখেন, 'রাজনৈতিক বসদের খুশি করতে নিজেদের কাজ করেছে কেন্দ্রীয় সংস্থাগুলি। সমুদ্র মন্থন করে অমৃতের জায়গায় মাদক তুলে এনেছে।' অধীরই প্রথম, যিনি সরাসরি প্রশ্ন তুললেন তদন্ত নিয়ে।
Read More
কঙ্গনার নামে পুলিশে কেস ফাইল করা হল

কঙ্গনার নামে পুলিশে কেস ফাইল করা হল

মুম্বই: শিবসেনার উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করায় কঙ্গনার নামে পুলিশে এফআইআর করা হল। এই অভিযোগটি ঠাকরে করেননি, করেছেন হাইকোর্টের উকিল নিতিন মানে। তবে কঙ্গনা সেপ্টেম্বরের ৯ তারিখ 'ঠাকরেকে মুভি মাফিয়াদের সঙ্গে জুড়ে চ্যালেঞ্জ করেছেন। এই সূত্র ধরেই অভিনেত্রীর নামে কেস ফাইল করা হয়। ঘটনার সূত্রপাত দিনয়কয়েক আগে। বলিউডে নেপোটিজম এবং মাদক চক্র নিয়ে সরব কঙ্গনা মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেন। মুম্বইবাসীর ভাবাবেগে আঘাত করে এই মন্তব্য, এই যুক্তিতে প্রতিবাদে মুখর হয় শিবসেনা। মুম্বইয়ের দিকে আঙুল তুলতে সঞ্জয় সপাটে বলেন,…
Read More
কোয়ারেন্টাইন থেকে মুক্ত কঙ্গনা

কোয়ারেন্টাইন থেকে মুক্ত কঙ্গনা

দেশের এই করোনা পরিস্থিতিতে সরকারের তরফ থেকে বহিরাগতদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এইবার এই নিয়ম থেকে নিষ্কৃতি পেলেন  'কুইন' সিনেমা খ্যাত কঙ্গনা রানাউত। গতকাল হিমাচল থেকে মুম্বাই এ ফিরেছেন কঙ্গনা। জানা গিয়েছে, যেহেতু তিনি এক সপ্তাহেরও কম সময় মুম্বইয়ে থাকছেন, তাই ১৪ দিনের কোয়ারেন্টাইন থাকার নিয়ম থেকে তাকে মুক্ত করেছে BMC। BMC সূত্রে খবর, ১৪ সেপ্টেম্বর পূনরায় মুম্বই থেকে মানালি ফিরে যাবেন কঙ্গনা। সুতরাং, তিনি ৪ দিনের ও কম সময় কাটাবেন মুম্বাই এ। সেই কারণেই তাকে কোয়ারেন্টাইন নিয়ম থেকে মুক্ত করা হয়েছে।
Read More
এবার সীতার ভূমিকায় আনুষ্কা

এবার সীতার ভূমিকায় আনুষ্কা

২০১৮ সালে জিরো ছবিটি ছিল আনুষ্কা শর্মার করা শেষ ছবি। তারপর আনুষ্কা কে অভিনেত্রী হিসেবে খুব একটা দেখা যায়নি বড়পর্দায়। তবে দেখা মিলেছে তার প্রযোজক সত্তার। সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে তার গর্ভবতী হওয়ার খবর। জানা গিয়েছে মেটার্নিটি ব্রেকের পর স্বমহিমায় বড় পর্দায় ফিরতে চলেছেন অনুষ্কা শর্মা। খবর মিলেছে ওম রাউত পরিচালিত 'আদিপুরুষ' ছবিটিতে সীতার চরিত্র দেখা যেতে পারে অনুষ্কা শর্মাকে। প্রাচীন মহাকাব্য রামায়ণ এর উপর ভিত্তি করে 'আদিপুরুষ' ছবিটি তৈরি হতে চলেছে। যার মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন দক্ষিণী সুপারস্টার এবং বাহুবলী খ্যাত প্রভাস। তার বিপরীতে সীতা চরিত্রের অনুষ্কা শর্মা কে কাস্ট করার কথা ভাবছেন পরিচালক। এই ছবিটির…
Read More
ভোজপুরী র‍্যাপে অভিনেতা মনোজ বাজপেয়ী

ভোজপুরী র‍্যাপে অভিনেতা মনোজ বাজপেয়ী

অভিনেতা মনোজ বাজপেয়ীর সঙ্গে একেবারে নয়া পরিকল্পনায় পরিচালক অনুভব সিনহা তৈরি করলেন 'বাম্বাই মে কা বা' ভোজপুরী র‍্যাপ। গানটি মুক্তি পেল বুধবার। গানের ভিডিয়োটির এর পরই একেবারে অন্য লুকে মনোজ বাজপেয়ীর এনট্রি। মুম্বই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে একটি চেয়ারে বসে র‍্যাপ করছেন মনোজ। গানের কথায় শুরুতেই পরিযায়ী শ্রমিকদের রোজকার জীবনযুদ্ধ ও খাবার-বাসস্থানের জন্য হাহাকারের নানা দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। নিজেদের গ্রাম, পরিবারকে ছেড়ে নতুন ও বড় শহর মুম্বইতে এসে যাঁরা রুজি রোজগার করেন তাঁদেরকে উৎসর্গ করেই এই গান তৈরি করা হয়েছে। গানের কথায় ফুটে উঠেছে রুটি-রুজির টানে কীভাবে পরিযায়ীরা নিজেদের প্রাণের সব কিছু ছেড়ে একেবারে অন্য অচেনা শহরে দিনের পর দিন…
Read More
বম্বে হাইকোর্টের নির্দেশে জয় পেলেন কঙ্গনা

বম্বে হাইকোর্টের নির্দেশে জয় পেলেন কঙ্গনা

মহারাষ্ট্র সরকার বনাম অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত লড়াইয়ের প্রথম রাউন্ডে বড় জয় পেলেন অভিনেত্রী। ভাঙা যাবে না কঙ্গনা রানাওয়াতের অফিস, বুধবার দুপুরে এমনই রায় দিল বম্বে হাইকোর্ট। কিন্তু ততক্ষণে পালি হিলস অবস্থিত কঙ্গনার মনিকর্নিকা ফিল্মসের অফিস ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বৃহন্মুম্বই।  মহারাষ্ট্র সরকারের সঙ্গে প্রকাশ্যে সংঘাতে জড়িয়েছেন কঙ্গনা। এর মাঝেই বুধবার বিএমসির তরফে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে কঙ্গনার অফিস। এই কাজ শুরু হতেই বম্বে হাইকোর্টে অভিযোগ করেন কঙ্গনা। এদিন নির্দিষ্ট সময় দুপুর পৌনে তিনটে নাগাদ মুম্বই এসে পৌঁছোলেন কঙ্গনা। বিমানবন্দরে কেন্দ্রীয় বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যেই মায়ানগরীতে পৌঁছালেন কঙ্গনা। ছিল মুম্বই পুলিশের বাহিনীও। এদিন কঙ্গনাকে এয়ারপোর্টে কালো পতাকা দেখিয়ে বিরোধ প্রদর্শন করতে পৌঁছেছিল…
Read More
কঙ্গনা রানাউতের বিরূদ্ধে মুখ খুললো অভিনেত্রী নাগমা

কঙ্গনা রানাউতের বিরূদ্ধে মুখ খুললো অভিনেত্রী নাগমা

এবার কঙ্গনা রানাউতের বিরূদ্ধে কথা বললেন অভিনেত্রী নাগমা। তিনি বলেন তার মতে কঙ্গনা রানাউত বিশ্বের দরবারে মুম্বাইয়ের নাম নষ্ট করতে সহায়ক ভূমিকা পালন করছেন। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যে ভাবে কঙ্গনা নেপোটিসম এবং ড্রাগের কথা টেনে এনেছেন এবং ' অভ্যন্তরীণ এবং বহিরাগত' দের নিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন তা তিনি কোনো ভাবেই সমর্থন করেন না। সর্বশেষে মুম্বাইকে কঙ্গনা যেভাবে পাকিস্তানের সাথে তুলনা করেছেন তাতে তিনি একেবারেই খুশী নয়। অভিনেত্রী নাগমা কথা গুলি তার ভ্যারিফাইড টুইটার অ্যাকাউন্টে টুইট করে জানিয়েছে। টুইটের লেখা রয়েছে কঙ্গনারানৌত মহারাষ্ট্রের মুম্বাইয়ের নাম নষ্ট করছে। বিশ্বজুড়ে মুম্বই মহারাষ্টারের নামে মিথ্যা রটনা ছড়ানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন…
Read More
আইসিইউতে ভর্তি ‘বালিকা বধূর’ অভিনেত্রী সুরেখা সিক্রি

আইসিইউতে ভর্তি ‘বালিকা বধূর’ অভিনেত্রী সুরেখা সিক্রি

মঙ্গলবার বিকেলে ব্রেন স্ট্রোক হয়ে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী সুরেখা সিক্রি। অভিনেত্রীর এক সহকারী বিবেক সিধওয়ানি জানিয়েছেন যে এখন আইসিইইউতে রয়েছেন অভিনেত্রী। চিকিৎসকরা জানিয়েছেন, সুরেখা সিক্রির অবস্থায় ‘সঙ্কটজনক কিন্তু স্থিতিশীল’। আপাতত তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসকরা। ৭৫-এর দোরগোড়ায় দারিয়ে দ্বিতীয়বার ব্রেন স্ট্রোকের ঘটনা নিঃসন্দেহে অভিনেত্রীর শরীর-স্বাস্থ্যের ক্ষেত্রে চিন্তার বিষয়। বলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন সুরেখা। বড়পর্দা থেকে টেলিভিশন, সবেতেই কাজ করেছেন চুটিয়ে। পেয়েছেন জাতীয় পুরস্কারও। ‘বাধাই হো’ ছবিতে দর্শকদের নজর কেড়েছিল তাঁর সাবলীল অভিনয়। ২০১৮ সালে রিলিজ হয়েছিল ‘বাধাই হো’। নীনা গুপ্তা, গজরাজ চৌহান, আয়ুষ্মান খুরানা, সুরেখা সিক্রি, সান্যা মালহোত্রা ও আরও অনেক পরিচিত মুখদের নিয়ে তৈরি হয়েছিল…
Read More