বিনোদন

প্রয়াত পরিচালক অনিল দেবগণ

প্রয়াত পরিচালক অনিল দেবগণ

ফের বলিউডে শোকের ছায়া। চিরনিদ্রায় আচ্ছন্ন হলেন অজিয় দেবগণ এর ভাই অনিল দেবগণ। ডিরেক্টর ছিলেন অনিল দেবগণ। অজয় দেবগণ টুইটারে লেখেন ” আমি আমার ভাইকে হারিয়েছি। ওর আত্মার শান্তি কামনা করুন। তার এই চলে যাওয়ায় আমার পুরো পরিবার ভেঙে পড়েছে।” অজয় এর দুটি সিনেমা রাজু চাচা এবং ব্ল্যাক মেইল এর ডিরেক্টর ছিলেন অনিল দেবগণ। এছাড়াও সন অফ সরদারে ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলেন।
Read More
জামিল পেলেন অভিনেত্রী রিয়া

জামিল পেলেন অভিনেত্রী রিয়া

অবশেষে মাদক কাণ্ডে মডেল-অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে জামিনের আবেদনে রায় দিল বম্বে হাইকোর্ট। প্রায় এক মাস মুম্বইয়ের মহিলা জেল অর্থাৎ বাইকুল্লা জেলে ছিলেন তিনি। রিয়াকে জামিন দিলেও শৌভিককে আপাতত জেলেই থাকতে হবে। আজ সকালে রিয়ার জামিনের আবেদন মঞ্জুর করেছে বম্বে হাইকোর্ট। সুশান্তের বান্ধবী রিয়াকে মাদক যোগে সেপ্টেম্বরের ৮ তারিখ গ্রেফতার করে এনসিবি। সুশান্তের মৃত্যুর সম্পর্কিত একটি মাদকযোগের বিষয় তদন্ত করছে এনসিবি। 
Read More
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন দক্ষিণী অভিনেত্রী তমন্না

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন দক্ষিণী অভিনেত্রী তমন্না

অবশেষে সংকটমুক্ত 'বাহুবলী'-খ্যাত দক্ষিণী অভিনেত্রী তমন্না ভাটিয়া। তবে করোনাভাইরাস থেকে এখনও পুরোপুরি মুক্তি পাননি তিনি। গত সপ্তাহেই তাঁর কোভিড ১৯ পজিটিভ ধরা পড়েছিল। বাড়ি ফিরে ফ্যানেদের জানিয়েছেন নিজের স্বাস্থ্যের কথা। আপাতত বাড়িতে একেবারে আইসোলেশনে রয়েছেন তিনি। নায়িকার ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, 'আমি ও আমার টিম সেটে নিয়ম মেনেই ছিলাম, তাও দুর্ভাগ্যবশত গত সপ্তাহে আমার হালকা জ্বর আসে। প্রয়োজনীয় পরীক্ষা করাতেই ধরা পড়ে আমি করোনাভাইরাস পজিটিভ। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল। প্রয়োজনীয় চিকিৎসা করা হয়েছে। প্রসঙ্গত মাত্র এক মাস আগেই, তমন্নার বাবা এবং মা করোনায় আক্রান্ত হয়েছিলেন। সে কথা নিজেই ট্যুইটে জানিয়েছিলেন নায়িকা।
Read More
শুটিং শুরু থালাইভির

শুটিং শুরু থালাইভির

লক ডাউনের মধ্যে বন্ধ ছিল শুটিং এর কাজ। আস্তে আস্তে পরিবেশ আবার স্বাভাবিক হতে শুটিং শুরু করলেন কঙ্গনা। কঙ্গনার পরবর্তী সিনেমা আসছে রাজনৈতিকবিদ জয়ললিতার জীবনী নিয়ে থালাইভি। সিনেমাতে রয়েছেন যীশু সেনগুপ্তও। জয়ললিতার ৭২ তম জন্মদিন উপলক্ষে মুক্তি পাবে এই সিনেমা। বর্তমানে মানালি থেকেই শুটিং কাজ করছেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী।
Read More
করোনা পজিটিভ প্রবীণ সৌমিত্র চট্টোপাধ্যায়

করোনা পজিটিভ প্রবীণ সৌমিত্র চট্টোপাধ্যায়

বাংলা সিনেমার পাশাপাশি টেলিভিশনের অভিনেতা ও কুশীলবরাও আক্রান্ত হয়েছেন কোভিড ১৯-এ। করোনভাইরাসে আক্রান্ত বাংলা সিনেমার প্রবাদপ্রতীম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এরপর তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন।  তাঁর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল টিমও গঠন করা হচ্ছে বলে।
Read More
মানহানির মামলা ঠুকলেন রিচা চড্ডা

মানহানির মামলা ঠুকলেন রিচা চড্ডা

পরিচালক অনুরাগ কশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন এক বাঙালি অভিনেত্রী এবং গোটা ঘটনা প্রসঙ্গে অভিনেত্রী রিচা চড্ডার নাম জড়িয়েছিলেন সেই নায়িকা। এই প্রসঙ্গে এবার বম্বে হাইকোর্টে মানহানির মামলা ঠুকলেন অভিনেত্রী রিচা চড্ডা। নিজের আইনজীবী সবিনা বেদি সচ্চরের মাধ্যমে আদালতের কাছে রিচা জানিয়েছেন ওই নায়িকা এবং অন্য সকলে তাঁর বিরুদ্ধে অপমানজনক ওই ধরণের মন্তব্য করা যেন ভবিষ্যতে বন্ধ করা হয়। আইনি নোটিশ পাঠানোর পরেও ওই নায়িকা রিচার বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করা থেকে বিরত থাকেননি।
Read More
সুশান্তের মৃত্যুর ফরেন্সিক রিপোর্ট মানতে নারাজ শেখর সুমন

সুশান্তের মৃত্যুর ফরেন্সিক রিপোর্ট মানতে নারাজ শেখর সুমন

এইমস দ্বারা সুশান্তের মৃত্যুর ফরেন্সিক রিপোর্ট সামনে আসতেই আবারও ফুসে উঠলেন শেখর সুমন। রিপোর্টে আসে সুশান্তের খুন হয়নি আত্মহত্যাই করছেন। এই সংবাদ মানতে নারাজ শেখর সুমন। কঙ্গনাও আওয়াজ তুলেছেন এই রিপোর্ট এর বিরুদ্ধে। শেখর-এর বক্তব্য “এইমস এর রিপোর্ট নেতিবাচক এসেছে। আমি জানতাম এটি ঘটবে। এটি পূর্বেই সিদ্ধান্তে ছিলই। আমি দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছি যে মামলাটি হাইজ্যাক, ডাইভার্টেড, বিকৃত করা হয়েছে তবে আমরাও হাল ছাড়বোনা। আশার আলো এখন সিবিআই। আমরা সকলেই জানি আসল সত্যটা কি”।
Read More
পরিচালক রাজ চক্রবর্তীর নামে ভুয়ো অ্যাকাউন্ট

পরিচালক রাজ চক্রবর্তীর নামে ভুয়ো অ্যাকাউন্ট

রাজ চক্রবর্তীর নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে আর্থিক প্রতারণার অভিযোগে মহিলা-সহ ৩ জনকে গ্রেপ্তার করল কসবা থানার পুলিশ। গোটা বিষয়টি সকলকে জানিয়েছেন রাজ। জানা গিয়েছে, সম্প্রতি শিশু শিল্পীর খোঁজে নিজের ফেসবুক পেজে একটি বিজ্ঞাপন দেন রাজ চক্রবর্তী। স্বাভাবিকভাবেই তা অভিভাবকদের নজরে পড়তেই অনেক তাঁর সঙ্গে যোগাযোগ করেন। এই খবর পরিচালকের কাছে যায়, কেউ বা কারা তাঁর নাম করেই থেকে টাকা নিচ্ছেন। বহু মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করে। সঙ্গে সঙ্গে হাতে নাতে ধরা পড়ে যায় অভিযুক্তরা।
Read More
সমস্ত অভিযোগ অস্বীকার করেন অনুরাগ কাশ্যপ

সমস্ত অভিযোগ অস্বীকার করেন অনুরাগ কাশ্যপ

মুম্বই: যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে পরিচালক অনুরাগ কাশ্যপকে জিজ্ঞাসাবাদ করল মুম্বইয়ের ভারসোভা পুলিশ। পরিচালকের বিরুদ্ধে অভিনেত্রী পায়েল ঘোষ-এর আনা অভিযোগের মর্মে সমন করা হয় অনুরাগকে‌। পরিচালক জানিয়েছেন ২০১৩-র অগাস্ট মাসে তিনি ভারতে ছিলেন না। পুলিশি জেরায় অনুরাগ কাশ্যপ জানিয়েছেন, যে সময়ের কথা উল্লেখ করা হয়েছে, তখন তিনি শ্রীলঙ্কায় শুটিং করছিলেন। অনুরাগের আইনজীবী প্রিয়াঙ্কা খিমানি বলছেন, “এফআইআর অনুযায়ী আমার মক্কেলের বিরুদ্ধে ২০১৩-র অগাস্ট মাসে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। আমার মক্কেল কিছু তথ্য প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে সেই বছর গোটা অগাস্ট মাসে তিনি ছবির শুটিংয়ের জন্য শ্রীলঙ্কায় ছিলেন।”
Read More
প্রয়াত অভিনেত্রী মিষ্টি মুখোপাধ্যায়

প্রয়াত অভিনেত্রী মিষ্টি মুখোপাধ্যায়

বলিউডের অন্যতম মিউজিক ভিডিও অভিনেত্রী মিষ্টি মুখোপাধ্যায়ের জীবনাবসান হয়েছে বেঙ্গালুরুতে। মাত্র ৩৭ বছর বয়সে গভীর রাতে মুম্বইয়ের আবাসনে হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেত্রীর। ঘটনায় শোকের ছায়া নেমেছে বলিউডে। শোকে বিহ্বল তাঁর বাবা–মা ও ভাই। মা ও ভাইয়ের সঙ্গে বেঙ্গালুরুর আবাসনে থাকতেন মিষ্টি। ২০১৩ সালে ‘‌ম্যায় কৃষ্ণা হুঁ’‌ ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করেন মিষ্টি। এর পর ‘‌লাইফ কি তো লগ গই’‌–সহ বেশ কিছু ছবি ও মিউজিক ভিডিও–তে কাজ করেছেন তিনি। একাধিক সুপার হিট মিউজিক ভিডিওর কাস্টে ছিলেন। বহু সিনেমায় পার্ষ্ব চরিত্রেও দেখা গিয়েছিল তাঁকে। ২০২০ সাল বলিউডের কাছে এক অভিশপ্ত বছর। একের পর এক নক্ষত্র পতন ঘটেছে এই বছরেই…
Read More