24
Feb
আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় নাম লেখালেন ক্রিকেটার মনোজ তেওয়ারি, বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী, জুন মালিয়া, মানালি দে থেকে শুরু করে বাংলা সিনেমা জগতের অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় ব্যক্তিত্বরা। শিরোনামে রয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ। বক্তব্য রাখার সময় অভিনেত্রী সায়নী ঘোষের কথায় উঠে এলো সমাজের নারী সুরক্ষার কথা এবং সার্বিকভাবে বাংলার উন্নয়নের কথা। অন্যদিকে অভিনেতা কাঞ্চন মল্লিকও তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। মঞ্চে উঠল ‘খেলা হবে’ স্লোগান৷
