বিনোদন

ফের বড় পর্দায় দেখা মিলবে পরিণীতি চোপড়ার

ফের বড় পর্দায় দেখা মিলবে পরিণীতি চোপড়ার

মুক্তি পেয়েছে পরিণীতি চোপড়া অভিণীত বাঙালী পরিচালক ঋভু দাশগুপ্তের ছবি ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’-এর টিজার।  হলিউড-এর বিখ্যাত ছবি ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’এর অফিশিয়্যাল রিমেক এই ছবিটি। ২০১৫ সালে প্রকাশিত পওলা হকিন্সের বিখ্যাত উপন্যাস দ্য গার্ল অন দ্য ট্রেন অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। ছবিতে পরিণীতি ছাড়াও অভিনয় করছেন অদিতি রাও হায়দারি, কীর্তি কুলহারি, অবিনাশ তিওয়ারি প্রমুখ। থ্রিলার ঘরানার এই সিনেমা আগামী ২৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে নেটফ্লিক্সে। পরিণীতির প্রশংসায় পঞ্চমুখ ফ্যানেরা। দর্শক ও অনুরাগীরা ছবিটি দেখার জন্য মুকিয়ে রয়েছেন।
Read More
আহত শিশুশিল্পী অদ্রিজা মুখোপাধ্যায়

আহত শিশুশিল্পী অদ্রিজা মুখোপাধ্যায়

পথে দুর্ঘটনার কবলে বাংলা ধারাবাহিকের জনপ্রিয় শিশুশিল্পী অদ্রিজা মুখোপাধ্যায়। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। কালনার সুপারস্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অদ্রিজা। গাড়িতে অভিনেত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মৌমিতা মুখোপাধ্যায়, ইঙ্গিত মুখোপাধ্যায়, প্রযুক্তি দে, গৌরাঙ্গ দে, রিতা দে। ‘মহাপীঠ তারাপীঠ’, ‘বালিকা বধূ’-সহ বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় শিশুশিল্পী অদ্রিজাকে।
Read More
গ্রেফতার করা যাবে না কঙ্গনা ও তাঁর দিদিকে

গ্রেফতার করা যাবে না কঙ্গনা ও তাঁর দিদিকে

সামাজিক মাধ্যমে প্ররোচনামূলক পোস্ট দেওয়ার জন্য কঙ্গনা রানাউত ও তাঁর বোন রঙ্গোলি চন্দেলের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে মঙ্গলবার শুনানি হয় হাইকোর্টে। আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত গ্রেফতার করা যাবে না কঙ্গনা রানাওয়াত ও তাঁর দিদি রঙ্গোলি চান্দেলকে। মেয়াদ বাড়িয়ে দিল বম্বে হাইকোর্ট। নতুন কোনও সমনও জারি করতে পারবে না পুলিশ। জানিয়ে দিয়েছে আদালত। গত ৮ জানুয়ারি পুলিশের জিজ্ঞাসাবাদের জন্য বান্দ্রা থানায় পৌঁছেছিলেন কঙ্গনা ও রঙ্গোলি চান্দেল।
Read More
স্থগিতাদেশ দিল বম্বে হাইকোর্ট

স্থগিতাদেশ দিল বম্বে হাইকোর্ট

সোনু সুদের বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগ এনেছে বৃহন্মুম্বই পুরসভা। বিএমসির দাবি জুহুতে অবস্থিত ছয় তলার শক্তি সাগর আবাসনকে কোনওরকম অনুমতি না নিয়েই হোটেলে রূপান্তরিত করে ফেলেছেন সোনু সুদ। বিএমসিকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন সোনু। ১৩ জানুয়ারি পর্যন্ত সোনুর বিরুদ্ধে কোনওরকম শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে না বিএমসি, জানাল বম্বে হাইকোর্ট। স্থগিতাদেশ দিল বম্বে হাইকোর্ট। অবৈধ নির্মাণ মামলায় হাইকোর্টের এই নির্দেশে স্বস্তি পেলেন গরিবদের মসিহা অভিনেতা সোনু সুদ।
Read More
কন্যাসন্তানের জন্ম দিলেন অনুষ্কা

কন্যাসন্তানের জন্ম দিলেন অনুষ্কা

ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার সংসারে এল নতুন অতিথি। এদিন সকালেই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন অভিনেত্রী। কন্যাসন্তানের বাবা হলেন বিরাট কোহলি জানালেন টুইট করে। গোটা দেশের মানুষ এখন অভিনন্দন জানাচ্ছেন বিরুষ্কাকে। পিতৃত্বকালীন ছুটি নিয়ে অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই দেশে ফিরে আসেন বিরাট। এ দিন বিরাটের কন্যা হওয়ার খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ভক্তরা ভারত অধিনায়ক ও অনুষ্কাকে শুভেচ্ছা জানিয়েছেন।
Read More
মুক্তি পেল ‘ম্যাজিক’-এর ট্রেলার

মুক্তি পেল ‘ম্যাজিক’-এর ট্রেলার

গতকাল, ৮ই জানুয়ারি মুক্তি পেয়েছে অঙ্কুশ ও ঐন্দ্রিলা অভিনীত রাজা চন্দের নতুন ছবি ‘ম্যাজিক’-এর ট্রেলার। এই প্রথম তাদের দু’জনকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। ছবিতে অঙ্কুশের মা-বাবার চরিত্রে দেখা যাবে দেবশঙ্কর হালদার ও বিদীপ্তা চক্রবর্তীকে। ছবিতে অঙ্কুশের দেখা মিলবে জাদুকর হিসেবে। ‘ম্যাজিক’-এর মায়ার জগতে নিজের দর্শকদের স্বাগত জানালেন অভিনেতা।
Read More
১০০ শতাংশ আসনের অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী

১০০ শতাংশ আসনের অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী

বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হল মালিকদের আবেদন রেখে ১০০ শতাংশ আসনেই দর্শক বসার অনুমতি দিয়ে দিলেন আজ। মহামারীর কারণে সিনেমা হলে ৫০ শতাংশ দর্শকই ঢোকার নিয়ম ছিল এতদিন। মঙ্গলবার কলকাতার সিঙ্গেল স্ক্রিন থিয়েটারের মালিকেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দারস্থ হয়েছিলেন। তবে, সিনেমা হল মালিকরা স্যানিটাইজার রাখবেন অবশ্যই।
Read More
শুরু হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব

শুরু হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব

এবছর ২৬তম বর্ষে পা দিল দেশের অন্যতম ঐতিহ্যবাহী কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। করোনা আবহে দু-মাস পিছিয়ে শুরু হল এই উত্সব। করোনায় সমস্ত নিয়ম বিধি মেনে চলবে অনুষ্ঠান। এবারের চলচ্চিত্র উৎসবের থিম ‘কান্ট্রি ইতালি’। বিশেষ কোনো অতিথিও উপস্থিত থাকবেন না এবছরের অন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এবছর চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’।
Read More
বান্দ্রা পুলিশের মুখোমুখি কঙ্গনা

বান্দ্রা পুলিশের মুখোমুখি কঙ্গনা

কড়া নিরাপত্তা নিয়েই শুক্রবার বান্দ্রা থানায় হাজির হলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ও দিদি রঙ্গোলি চান্দেল। সোশ্যাল মিডিয়ায় সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য – এর অভিযোগ রয়েছে কঙ্গনা-রঙ্গোলির বিরুদ্ধে। পোস্ট করার অভিযোগে মামলা রুজু করা হয়। অভিযোগ দায়ের করেছেন কাস্টিং ডিরেক্টর ও ফিটনেস ট্রেনার মুনওয়ার আলি সঈদ। বান্দ্রার মেট্রপলিটান ম্যাজিস্ট্রেটের আদালত পুলিশকে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেয়। সেই মামলাতেই বয়ান রেকর্ড করবেন দুজনে। পুলিশের জারি করা সমনের মুখোমুখি কঙ্গনা। 
Read More
বড় অভিযোগ কপিল শর্মার বিরুদ্ধে

বড় অভিযোগ কপিল শর্মার বিরুদ্ধে

টেলিভিশনের জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা কপিল শর্মাকে দেখে পাঠাল মুম্বই পুলিশ। বড় অভিযোগ এবার তাঁর বিরুদ্ধে। কপিলের গাড়ি বাজেয়াপ্ত করা হয়। নম্বর প্লেট লাগানো গাড়ি রয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই অভিনেতাকে তলব করল মুম্বই পুলিশ। এ বিষয়ে তদন্তও শুরু করা হয়েছে। ইতিমধ্যেই কপিল মুম্বই ক্রাইম ব্রাঞ্চের অফিসে পৌঁছে তাঁর বয়ান রেকর্ড করেছেন।
Read More