বিনোদন

বিয়ে সারলেন টলিপাড়ার মিমি ও ওম

বিয়ে সারলেন টলিপাড়ার মিমি ও ওম

বিয়ে করলেন মিমি দত্ত এবং ওম সাহানি। পরিবারের উপস্থিতিতে শুভ কাজ সম্পন্ন করেন ফেললেন টলিপাড়ার দুই জনপ্রিয় মুখ। নতুন বছরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চমকে দেন সকলকে। ২০১১ সালে, রূপসী বাংলা চ্যানেলের ‘আলোর বাসা’ ধারাবাহিকে প্রথম দেখা  দু'জনের। ‘ভুতু’, ‘জয়ী’-সহ একাধিক জনপ্রিয় মেগা ধারাবাহিকে দেখা গিয়েছে মিমিকে। বাংলা টেলিভিশনের একাধিক জনপ্রিয় গেম শো-তে একসঙ্গে দেখা গিয়েছিল মিমি এবং ওমকে।
Read More
কামব্যাক করছেন বলিউডের বাদশা

কামব্যাক করছেন বলিউডের বাদশা

নতুন বছর ২০২১ সালে বড় পর্দায় কামব্যাক করছেন শাহরুখ। শনিবার সকালে টুইটারে তিনি জানান এই কথা। একটি ভিডিও শেয়ার করে অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সুখবর দিলেন বলিউডের বাদশা। যা শুনে নতুন বছরে শুরুতে অনুরাগীদের রীতিমতো খুশি করে দেয়। ২০১৮ সালে ‘জিরো’র ব্যর্থতার পর, বিরতি নিয়েছিলেন শাহরুখ। গত বছরের শেষে ‘পাঠান’ সিনেমার শুটিংয়ে যোগ দিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ছবি।
Read More
করোনা আক্রান্ত দক্ষিণী অভিনেতা বরুণ তেজ

করোনা আক্রান্ত দক্ষিণী অভিনেতা বরুণ তেজ

এবার করোনার কবলে গোটা দেশে জনপ্রিয় দক্ষিণী তারকা বরুণ তেজ। মঙ্গলবার টুইটারে অভিনেতা নিজেই জানান করোনা পজিটিভ – এর কথা। চিকিত্সকদের প্রয়োজনীয় পরামর্শ মেনে আপতত বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। 'গড্ডালোকোন্ডা গণেশ' ছবিতে শেষবার দেখা গিয়েছে বরুণ তেজকে। তারকার করোনা আক্রান্ত হওয়ায় উদ্বিগ্ন ভক্তরা।
Read More
দ্য স্টাইল আইকন ২কে২০-র গ্র্যান্ড ফিনালে

দ্য স্টাইল আইকন ২কে২০-র গ্র্যান্ড ফিনালে

এম্পোরিয়াম মার্কেটিং প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় আয়োজিত এবং এসআর মডেলিং স্টুডিয়োর প্রোজেক্ট দ্য স্টাইল আইকন ২কে২০-র গ্র্যান্ড ফিনালে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হল স্বস্তিকা ইকো পার্ক রিসর্টে। প্রচন্ড প্রতিযোগিতার মধ্য দিয়ে ১০০ জনেরও বেশি অংশগ্রহণকারীর ভিতর থেকে সেরা ৫২ জন দ্য স্টাইল আইকন ২কে২০-এর গ্র্যান্ড ফিনালের জন্য নির্বাচিত হয়েছিলেন। মহিলা বিজয়ীনিরা হলেন মিস জসরীত কাউর (শিলিগুড়ি) ও খুস্তাবি খান (দার্জিলিং)। পুরুষদের মধ্যে বিজয়ী হয়েছেন রুদ্র বিশ্বাস (শিলিগুড়ি) ও সরফরাজ খান (শিলিগুড়ি)। দ্য স্টাইল আইকন ২কে২০-তে ডিরেক্টর্স চয়েস হয়েছেন মিস সঙ্গীতা দাস ও মুদ্দাসির আহমেদ।  দ্য স্টাইল আইকন ২কে২০ অনুষ্ঠানটিকে সফল করার জন্য দুর্দান্ত কাজ করেছে এসআর মডেলিং স্টুডিয়োর গোটা টিম। দ্য স্টাইল…
Read More
‘জগ্গা জাসুস’ নিয়ে মুখ খুললেন অনুরাগ

‘জগ্গা জাসুস’ নিয়ে মুখ খুললেন অনুরাগ

২০১৭ সালে বক্স অফিসের সুপার ফ্লপ ছবি ‘জগ্গা জাসুস’ নিয়ে মুখ খুললেন ছবির পরিচালক অনুরাগ বসু। বক্স অফিসে সফল হতে পারেনি ছবি। ছবির প্রযোজনায় ছিলেন অভিনেতা রণবীর কাপুর নিজে। ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করেছিলেন ক্যাটরিনা কাইফ। ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল গোবিন্দাকে। গোবিন্দা র অভিনীত দৃশ্যও বাদ পরেছিল। দেরি করে সেটে আসতেন গোবিন্দা। অভিনেতাকে নিয়ে অনেকটাই অনিশ্চয়তায় ভুগে এই সিদ্ধান্ত নেন পরিচালক।
Read More
আসছে ‘বিসমিল্লাহ’

আসছে ‘বিসমিল্লাহ’

আগামী বছর মুক্তির অপেক্ষায় ‘বিসমিল্লাহ’। প্রথমবার ঋদ্ধি-শুভশ্রী জুটিকে বড়োপর্দায় দেখা যাবে। পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের এই ছবিতে শুভশ্রী জুটি বেঁধেছেন ৮ বছরের ছোট ঋদ্ধি সেনের সঙ্গে। অসমবয়সী প্রেমের আখ্যান উঠে আসবে এই ছবিতে। ঋদ্ধি-শুভশ্রী ছাড়াও বিসমিল্লাহতে থাকছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, বিদীপ্তা চক্রবর্তী। ধর্মযুদ্ধ ও হাবজি-গাবজির পাশাপাশি শুভশ্রীর এই ছবিরও মুক্তির অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা।
Read More
চলে গেলেন এ আর রহমানের মা

চলে গেলেন এ আর রহমানের মা

মা-হারা হলেন সুরের জাদুকর অস্কার-জয়ী এ আর রহমান। চেন্নাইতে মৃত্যু হয় এ আর রহমানের মা করিমা বেগম - এর। বার্ধক্যজনিত কারণেই শেষ পর্যন্ত ২০২০ সালের শেষে নিজের মাকে হারালেন সুরকার। সোশ্যাল মিডিয়ায় রহমান নিজেই টুইট করে জানিয়েছেন মায়ের মৃত্যুর খবর।
Read More
কলকাতায় মুক্তি পেলনা ‘বাঘিনী’

কলকাতায় মুক্তি পেলনা ‘বাঘিনী’

দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে ‘বাঘিনী’ ছবি নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুলজীবন থেকে রাজনৈতিক উত্থান, বিরোধী দলনেত্রী থেকে মুখ্যমন্ত্রী হওয়ার সব খুঁটিনাটিই রয়েছে বাঘিনীতে। ২৫ ডিসেম্বর বড়দিনে মুক্তি পায় মুখ্যমন্ত্রীর জীবনী অবলম্বনে তৈরি ‘বাঘিনী’ সিনেমাটি। এই ছবিতে মুখ্যমন্ত্রী হিসেবে পর্দায় ধরা দিয়েছেন রুমা চক্রবর্তী। কিন্তু কলকাতার কোন সিনেমা হলেই মুক্তি পায়নি ছবিটি। প্রযোজক পিংকি পালের দাবি, রাজনৈতিক ঈর্ষার কারণেই কলকাতার কোনও হল পাননি তাঁরা। কলকাতার হলে ছবি মুক্তির আরজি জানিয়েই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে হাজির হয়েছিলেন তাঁরা।
Read More
এবার বড়  পর্দায় দিতিপ্রিয়া

এবার বড় পর্দায় দিতিপ্রিয়া

প্রায় ষাট বছর পরে বাঙালীর নস্টালজিক চরিত্র অপু ফিরবে পর্দায়। মুক্তি পেতে চলেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘অপরাজিত’ উপন্যাসের শেষভাগ নিয়ে তৈরি শুভ্রজিৎ মিত্রের ছবি ‘অভিযাত্রিক’। অপুর চরিত্রে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী ও অপর্নার চরিত্রে দেখা যাবে দিতিপ্রিয়াকে। জি বাংলার করুণাময়ী রানী রাসমনি শুরুর দিন থেকে দর্শকের মন ছুঁয়ে এসেছে দিতিপ্রিয়ার জন্য। রানীমার চরিত্রে দিতিপ্রিয়ার অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকের কাছে। দীর্ঘদিন বাদে রানুর চরিত্র নিয়ে বড় পর্দায় ফিরছেন শ্রীলেখা মিত্র। আবার বাঙালীর কাছে ফিরবে অপু।
Read More
চলে গেলেন অভিনেত্রী মেঘনা রায়

চলে গেলেন অভিনেত্রী মেঘনা রায়

বছর শেষ হওয়ার আগে শোকের ছায়া গুজরাতি ইন্ডাস্ট্রি সহ বলিউডে। প্রয়াত হিন্দি টেলিভিশন ও ছবির পরিচিত মুখ, অভিনেত্রী মেঘনা রায়। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৬ বছর বয়সী অভিনেত্রী মেঘনার। হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় মেঘনার। গুজরাতি রঙ্গমঞ্চের পরিচিত নাম মেঘনা রায়। ‘জয় জয় সন্তোষি মা' ছবিতে নিজের অভিনয় দক্ষতা দিয়ে সকলের মন জিতে নিয়েছেন মেঘনা।  
Read More