বিনোদন

বিবাহ বিচ্ছিন্নের দিকে বিল গেটস

বিবাহ বিচ্ছিন্নের দিকে বিল গেটস

বিল গেটস এবং তাঁর স্ত্রী মেলিন্ডা গেটস নিজের বিয়ের ২৭ বছর বাদে বিবাহ বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ বিল গেটস, মাইক্রোসফটের কো ফাউন্ডার আর সারা দুনিয়ার সবচেয়ে ধণীতমদের মধ্যে রয়েছেন। বিল এবং মেলিন্ডা দু‘জনেই একটি বিবৃতি জারি করে জানিয়েছে আর তাঁরা একসঙ্গে থাকতে পারছেন না৷ ১৯৯৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা৷ বিল গেটস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্যুইট করে বিবাহবিচ্ছিন্ন বিষয়ক বিবৃতি দিয়েছেন৷ সেখানে লেখা আছে, ‘‘অনেক কথাবার্তার পর এবং সম্পর্ককে অনেক সময় দেওয়ার পর আমরা নিজেদের বিয়ে শেষ করার সিদ্ধান্ত নিয়েছি৷ গত ২৭ বছরে আমরা নিজেদের তিন সন্তানকে বড় করে তুলেছি৷ আমরা একটা ফাউন্ডেশন তৈরি করেছি যা মানুষকে ভালো স্বাস্থ্য ভালো…
Read More
অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হল ‘তুফান’ সিনেমার মুক্তি

অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হল ‘তুফান’ সিনেমার মুক্তি

মারণ ভাইরাসের সঙ্গে লড়ছে গোটা দেশ। এমন পরিস্থিতিতেই অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হল ফারহান আখতার অভিনীত ‘তুফান’ (Toofaan) সিনেমার মুক্তি। ২১ মে আমাজন প্রাইম ভিডিওয় (Amazon Prime Video) মুক্তি পাওয়ার কথা ছিল ‘তুফান’ ছবির। ছবিতে বক্সারের চরিত্রে অভিনয় করেছেন ফারহান আখতার (Farhan Akhtar)। পরিচালনায় রাকেশ ওমপ্রকাশ মেহরা (Rakeysh Omprakash Mehra)। সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জারি করে ছবির মুক্তি পিছানোর কথা জানিয়েছেন ফারহান। বিবৃতির বক্তব্যে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতি খুবই যন্ত্রণার। সেই কারণেই এক্সেল এন্টারটেইনমেন্ট এবং ROMP পিকচার্সের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য ‘তুফান’ ছবির মুক্তি পিছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অতিমারীর সঙ্গে মোকাবিলা বেশি প্রয়োজন। পরিস্থিতিতে একটু ঠিক হলে…
Read More

সুরঞ্জন দের স্বল্পদৈর্ঘ্যর ছবি ‘আনলাকি শার্ট’ ও ‘ফাঁদ’

পরিচালক সুরঞ্জন দে পেশায় সাংবাদিক হলেও কখনো প্যাশন কে ভুলে যান না। তাই সাংবাদিকতার ব্যস্ততার মধ্যেও এই লকডাউনে তৈরি করেছেন দুটি স্বল্পদৈর্ঘ্যর ছবি। প্রথমটি প্রদীপ আচার্যের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ নিয়ে  ছবি 'আনলাকি শার্ট'। অতিমারির কারণে সারা পৃথিবী জুড়ে যে অর্থনৈতিক মন্দা ও নৈরাশ্য তৈরি হয়েছে, তাই প্রতিফলিত হবে এই ছবির মাধ্যমে। এটি মূলত একটি ভালোবাসার গল্প। লকডাউনে দুই প্রেমিক-প্রেমিকার রোজই টেলিফোনে কথা হত। তর্ক, বিতর্ক ও ভালোবাসা সবই ছিল। আনলক পর্বে প্রেমিকা চাইল প্রেমিকের সঙ্গে জরুরি দেখা করতে। সাক্ষাৎপর্বে প্রেমিকের পরনে ছিল সেই শার্ট। আর এই শার্ট নিয়েই ছবির ক্লাইম্যাক্স। অভিনয়ে সুপর্ণা কুমার, ঋদ্ধিবান বন্দ্যোপাধ্যায়, ড. ভানু ভূষণ খাটুয়া,…
Read More
শঙ্কর ঘরানার প্রতি জুবিনের শ্রদ্ধাঞ্জলী

শঙ্কর ঘরানার প্রতি জুবিনের শ্রদ্ধাঞ্জলী

জুবিন এক স্বাধীন শিল্পী। তিনি বিভিন্ন প্রকল্পের জন্য সঙ্গীত ও ভিস্যুয়াল কনসেপ্ট সৃষ্টি করে থাকেন, এমনকি আন্তর্জাতিক প্রকল্পের জন্যও। জুবিনের অভিজ্ঞতা সংগৃহিত হয়েছে উদয়নের (বর্তমানে উদয়ন কলাকেন্দ্র) উদয়শঙ্কর ড্যান্স স্টাইলের সঙ্গে তাঁর সম্পর্ক থেকে। তাঁর এই অভিজ্ঞতাসঞ্জাত দক্ষতা ব্যবহার করে তিনি ভিস্যুয়াল কনসেপ্টের মিশ্রণকে পৌঁছে দিয়েছেন তাঁর জুবিনআর্ট নামের আর্ট ফর্মে। সেখান থেকেই এই ‘ডিভাইন ইমোশন’ কম্পোজিশন ট্র্যাক নির্মিত হয়েছে। সারা বিশ্বের সামনে তা তুলে ধরার উদ্যোগ নিয়েছে অমরা মিউজিক। জুবিনের নিজের কথায়, ‘ডিভাইন ইমোশন’ কম্পোজিশনটি তাঁর কাছে একটা বিশেষ ব্যাপার। এই প্রকল্প রূপায়ণের কাজে তিনি হাত মিলিয়েছেন ড. সুবীর রায় (ফ্লুট), অর্ণব ভট্টাচার্য্য (সরোদ), সৌমাল্য চক্রবর্তী (সেতার), পুষ্পেন্দু চ্যাটার্জি…
Read More
অতীতের স্মৃতি

অতীতের স্মৃতি

টিভির দর্শকদের জন্য এক সুখবর। দর্শকদের চাহিদায় আরেকবার ফের ছোট পর্দায় ফিরতে চলেছে ‘রামায়ণ’ সিরিয়াল। রামানন্দ সাগর পরিচালিত আশির দশকের জনপ্রিয় সিরিয়াল ‘রামায়ণ’ সম্প্রচারিত হবে টিভিতে। প্রসঙ্গত, ‘রামায়ণ’ ভারতের অন্যতম বিখ্যাত টিভি অনুষ্ঠান। যা প্রথমবার সম্প্রচারিত হয়েছিল ১৯৮৭-তে। ফিরছে অতীত দিনের স্মৃতি। চোখ রাখুন স্টার ভারতে, প্রতিদিন সন্ধ্যা ৭টায়। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই ছোট পর্দায় ফিরিয়ে আনা হল অতীতের এই জনপ্রিয় পৌরাণিক সিরিয়ালটিকে৷
Read More
নাগরিকদের ভোট সম্পর্কিত সচেতনতা মূলক বার্তা নাটকের মাধ্যমে তুলে ধরে জলপাইগুড়ি জেলা প্রশাসন।

নাগরিকদের ভোট সম্পর্কিত সচেতনতা মূলক বার্তা নাটকের মাধ্যমে তুলে ধরে জলপাইগুড়ি জেলা প্রশাসন।

'নির্বিঘ্নে ভোট দিন' এই স্লোগানকে সামনে রেখে পথ নাটকের মধ্য দিয়ে সচেতনতা মূলক প্রচার করা হচ্ছে জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফে। নির্বাচন কমিশনের নির্দেশে জেলার জুড়ে এই প্রচার চলছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর।শহর ও শহরতলীর সদর ব্লকের রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের ডেঙ্গুয়াঝাড় বাজারে চলে এই সচেতনতা। নাগরিকদের ভোট অধিকার এদিন নাটকের মাধ্যমে তুলে ধরা হয়। সঙ্গে সচেতনতা ব্যানার, ফেস্টুন টাঙানো হয়। অন্যদিকে নতুন ভোটারদের সচেতন করতে ইভিএম ও ভিভি প্যাড ব্যবহার তুলে ধরা হয় সকলের মধ্যে। প্রচুর সাধারণ মানুষ এদিন পথ নাটক দেখতে ভিড় জমান।
Read More
প্রাজ্ঞ দত্তর পরিচালনায় ‘মুখোশতন্ত্র’

প্রাজ্ঞ দত্তর পরিচালনায় ‘মুখোশতন্ত্র’

কোলাহলের চতুর্থ প্রযোজনা হিসেবে উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথের নবরূপান্তর ঘটিয়ে মঞ্চে আসছে মুখোশতন্ত্র। এটি প্রথম মঞ্চস্থ হবে ৪ এপ্রিল, অনুভব কালচারাল গ্রুপের আমন্ত্রণেচিত্তরঞ্জনের রবীন্দ্র মঞ্চে। মুখোশতন্ত্রের সঙ্গে সাত বছর পর মঞ্চে ফিরছেনঅভিনেতা তথা সমাজকর্মী নাইজেল আক্কারা। এই নাটকের নামভূমিকায় অভিনয় করেছেন নাইজেল। নাটকটির নবরূপ দিয়েছেন পরিচালক প্রাজ্ঞ দত্ত। তৎকালীন পরিস্থিতির সঙ্গে বিভিন্ন ধরণের ফোক ও মার্শাল ডায়ালেকটিক্স মিশিয়ে তিনি তা মঞ্চে উপস্থাপন করেছেন। প্রাজ্ঞ দত্ত নিজে এই নাটকে রয়েছেন ম্যালকমের চরিত্রাভিনয়ে।এই নাটকে বাংলার ছৌ ও রায়বেশী মার্শাল ফোক ফর্ম এবং দক্ষিণ ভারতের মার্শাল ফর্ম কালারি ও সিলম্বম ব্যবহার করা হয়েছে, যার সঙ্গে যুক্ত হয়েছে কালী ফিলিপিন আর্ট ও হাকা মাওরি আর্ট।…
Read More
বাংলা মনোরঞ্জন জগতের দ্বার খুলে দিল এমআই

বাংলা মনোরঞ্জন জগতের দ্বার খুলে দিল এমআই

হইচই-এর সঙ্গে সহযোগিতায় ভারতের ১ নম্বর স্মার্টফোন ও টিভি ব্র্যান্ড এমআই ইন্ডিয়া প্যাচওয়ালে লঞ্চ্‌ করল ‘আর্লি অ্যাক্সেস’। এটা এমআই ও রেডমি টিভি’র ফ্যান ও গ্রাহকদের কাছে এক সুসংবাদ। এর ফলে এক্সক্লুসিভ বাংলা মুভি টাইটেলগুলি প্যাচওয়াল প্লাটফর্মে দেখা যাবে অফিসিয়াল রিলিজের ৪ ঘন্টা আগেই। বাংলা সিনেমার দর্শকরা এখন থেকে বিগেস্ট ব্লকবাস্টার মুভিগুলির প্রিমিয়ার দেখার সুযোগ পাবেন। সম্প্রতি এমআই ও রেডমি টিভি’র ব্যবহারকারীরা অফিসিয়াল রিলিজের ৪ ঘন্টা আগে প্যাচওয়ালে দেখেছেন ‘প্রেম টেম’। এছাড়া, তারা অন্যতম জনপ্রিয় বাংলা ওয়েব-সিরিজ ‘মোহমায়া’ দেখতে পারবেন রিলিজের আগেই - আগামী ২ এপ্রিল। ভারতের জন্য বিশেষভাবে ডিজাইন করা প্যাচওয়াল ইন্টারফেস সকল এমআই টিভি’তে থাকে। স্মার্ট টিভিগুলির মধ্যে ‘মোস্ট…
Read More
‘তুম মিলে’ – এপি মিউজিকের নতুন অ্যালবাম

‘তুম মিলে’ – এপি মিউজিকের নতুন অ্যালবাম

‘তুম মিলে’ নামে একটি নতুন রোমান্টিক হিন্দি কম্পোজিশন নিয়ে এসেছেন খ্যাতনামা মিউজিক কম্পোজার জুবিন মিত্র। গত ৫ মার্চ ‘তুম মিলে’ রিলিজ হয়েছে এপি মিউজিক থেকে। কলকাতার গুরুজিৎ সিং এই গানটি গেয়েছেন। গুরুজিৎ সিং এই প্রথম কোনও নন-ফিল্মি হিন্দি গান গাইলেন। এখানে তাঁকে সহযোগী শিল্পী সৌম্য এস-এর সঙ্গে স্টোরি টেলারের ভূমিকাতেও দেখা যাচ্ছে। ‘তুম মিলে’ অ্যালবামে গুরুজিৎ ও জুবিন দুজনকেই একেবারে গোড়া থেকে দারুণভাবে মিলেমিশে কাজ কাজ করতে দেখা গেছে। এর সঙ্গীত যথাযথভাবে অ্যারেঞ্জ ও মিক্স করেছেন পীযুষ চক্রবর্তী। এই গানটি ২০-র দশকের শেষের স্মৃতি ফিরিয়ে আনবে নতুন শব্দের আঙ্গিকে, যা কলকাতায় সেরার তালিকায় উঠে আসবে। ‘তুম মিলে’ হল নতুন যুগের…
Read More
পুলিশের সাথে দোল খেল্লো বৃহন্নলারা।

পুলিশের সাথে দোল খেল্লো বৃহন্নলারা।

পুলিশের সাথে দোল খেল্লো বৃহন্নলারা। সোমবার জলপাইগুড়িতে ছিল হোলির দ্বিতীয় দিন। আর এই দিন জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এসে পুলিশ আধিকারিকদের সাথে দোল খেল্লো বৃহন্নলারা। একইসাথে এদিন পুলিশ আধিকারিক দের মিষ্টিমুখ করাতেও দেখা যায় তাদের। এদিন কোতোয়ালি থানার কর্মসূচি সারার পর তারা চলে যান জলপাইগুড়ি মহিলা থানায়। সেখানেও মহিলা পুলিশ কর্মীদের সাথে একই কর্মসূচী র মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন বলে জানা গেছে ।
Read More