বিনোদন

বড়পর্দায় ফের অজয়-তাব্বু জুটি

বড়পর্দায় ফের অজয়-তাব্বু জুটি

'ভোলা' ছবিটি অজয় দেবগণ পরিচালিত চতুর্থ ছবি। এই ছবি এক নির্ভীক বাবার গল্প বলবে যে তার মেয়ের সঙ্গে দেখা করার জন্য যা খুশি করতে পারে।প্রথম লুক প্রকাশ্যে আসার পর থেকেই সকলের নজর কেড়েছিল অজয় দেবগণের 'ভোলা'। প্রথম টিজার লঞ্চ হওয়ার পর থেকে সেই উত্তেজনার মাত্রা আরও বেড়েছে।এবার প্রকাশ্যে এল ছবির দ্বিতীয় টিজার। লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন ছবির কলাকুশলীরা। ফের বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন অজয় দেবগণ ও তাব্বু। মুক্তির অপেক্ষায় 'ভোলা'। প্রকাশ্যে এল ছবির দ্বিতীয় টিজার।দুর্দান্ত ও চোখ ধাঁধানো লুকে দেখা মিলল অজয়ের। এছাড়া এই টিজারেই ছবির পুরো কাস্টের সঙ্গে পরিচয় হল দর্শকের।তব্বুকে দেখা যাবে পুলিশের চরিত্রে। এছাড়া মুখ্য খলনায়কের চরিত্রে…
Read More
১০০টি দেশে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘পাঠান’

১০০টি দেশে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘পাঠান’

দীর্ঘ চার বছরেরও বেশি সময় পর বড়পর্দায় কামব্যাক করছেন কিং খান, তাঁর এই কামব্যাক যে রাজকীয় হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। মুক্তির আগেই কার্যত ব্লকবাস্টারের আকার ধারণ করেছে এই ছবি। একদিকে যেমন প্রথম থেকেই বিতর্কের মুখে পড়েছে ‘পাঠান’, অন্যদিকে ক্রমাগত দর্শকের ভালোবাসাও পেয়েছে এই ছবি। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই ছবির ট্রেলারেই শাহরুখের সঙ্গে নজর কাড়েন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে রেকর্ড ভাঙল শাহরুখের ‘পাঠান’। ২৩ জানুয়ারি মধ্যরাত অবধি মাত্র তিনটি মাল্টিপ্লেক্স চেনে এই ছবির ৪.১৯ লক্ষ টিকিট বিক্রি হয়েছে।৫.২৫ থেকে ৫.৫০ লক্ষ টিকিট বিক্রি হবে বলে অনুমান করা হচ্ছে। যেখানে কেজিএফ…
Read More
ক্যাটরিনার ইনস্টাগ্রামে নতুন মাইলস্টোন

ক্যাটরিনার ইনস্টাগ্রামে নতুন মাইলস্টোন

সোমবার সকাল সকাল অনুরাগীদের 'সুখবর' দিলেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। ধন্যবাদ জানালেন তাঁর 'ইনস্টাগ্রাম' পরিবারকে। বেশ কিছুদিন ধরেই শিরোনামে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তার কারণ শুধু সিনেমা নয়, গুঞ্জন শোনা যাচ্ছিল যে মা হতে চলেছেন ক্যাটরিনা। সেই গুজবের মাঝেই ইনস্টাগ্রামে 'সুখবর' দিলেন ক্যাটরিনা। ক্যাটরিনা নতুন মাইলস্টোন ছুঁয়েছেন ইনস্টাগ্রামে। এই বিশেষ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এখন তাঁর ফলোয়ার সংখ্যা ৭০ মিলিয়ন। আর সেই খবর নিজের একটি মিষ্টি ছবি পোস্ট করে দিলেন অভিনেত্রী। ক্যাপশনে লেখেন, 'আমার ৭০মিলিয়ন ইনস্টা পরিবারের দিকে তাকিয়ে...' নতুন ছবিতে একেবারে 'নো মেকআপ' লুকে ক্যাটরিনা। নেই কোনও জমকালো পোশাক, না আছে মেকআপ, না দুর্দান্ত ডেকরেশন। তবুও তিনি নজরকাড়া। সাদা…
Read More
সত্য ঘটনা অবলম্বনে ‘অ্যায় বতন মেরে বতন’

সত্য ঘটনা অবলম্বনে ‘অ্যায় বতন মেরে বতন’

প্রকাশ্যে এল সারা আলি খান অভিনীত 'অ্যায় বতন মেরে বতন'-এর প্রথম লুক। ছবির নির্মাতাদের তরফে নেতাজি জন্মবার্ষিকীতে টিজার প্রকাশ করা হল।  'অ্যায় বতন মেরে বতন' ছবিটি ভারতের স্বাধীনতা সংগ্রামের নির্ভীক নায়কদের প্রতি অনুপ্রেরণামূলক শ্রদ্ধাঞ্জলি। সেই চরিত্রে এবার দেখা যাবে সারা আলি খানকে। কর্ণ জোহর ও অপূর্বা মেহতা প্রযোজিত এই ছবির সহ প্রযোজক সোমেন মিশ্র। কন্নন আইয়ার পরিচালিত এই ছবির চিত্রনাট্য লিখেছেন দারাব ফারুকি ও কন্নন আইয়ার। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি থ্রিলার-ড্রামা ঘরানার। ছবিতে স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে দেখতে পাওয়া যাবে সারাকে। এই থ্রিলার ড্রামা ঘরানার ছবি মূলত মুম্বইয়ের এক কলেজ ছাত্রীর স্বাধীনতা সংগ্রামী হয়ে ওঠার গল্প বলবে। ১৯৪২ সালের 'ভারত…
Read More
ক্যানসার আক্রান্ত মাকে দেখতে এসে কটাক্ষের শিকার রাখি সবন্ত

ক্যানসার আক্রান্ত মাকে দেখতে এসে কটাক্ষের শিকার রাখি সবন্ত

প্রাক্তন ‘বিগ বস’ তারকা কোনও না কোনও কারণে সব সময় চর্চায়। এর মধ্যেই সোমবার ফের বিতর্কে জড়ালেন রাখি। মা জয়া ভেদা ক্যানসার আক্রান্ত। মুম্বইয়ের টাটা মেমরিয়াল ক্যানসার হাসপাতালে তাঁকে দেখতে এসেছিলেন রাখি। সেখানেই কটাক্ষের শিকার অভিনেত্রী। উজ্জ্বল হলুদ শার্ট-প্যান্ট আর কালো ফ্রেমের চশমায় তাঁকে সপ্রতিভই লাগছিল। তবে আলোকচিত্রীরা ঘিরে ধরে প্রশ্ন করতেই হঠাৎ নাটকীয় ভাবে দুঃখপ্রকাশ করলেন রাখি। হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে রাখির দুঃখপ্রকাশ বক্তব্যের ভিডিয়ো ভাইরাল হতেই বিদ্রুপের ঝড়। “সবটাই লোকদেখানো”, “কুমিরের কান্না!” এমন নানা মন্তব্য ভেসে আসতে লাগল। কেউ আবার রসিকতা করে বললেন, “রাখির মতো অভিনয় বলিউডে আর কেউ কি করতে পারেন?” রাখি আরও জানান, মায়ের অসুস্থতার খবর তাঁকে…
Read More
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বাগদান

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বাগদান

সদ্যই ছিল অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বাগদান। সেই সূত্রেই অম্বানি পরিবারে বসেছিল চাঁদের হাট।শাহরুখ খান, গৌরী খান থেকে অক্ষয় কুমার, জাহ্নবী কপূর, বরুণ ধবন, ঐশ্বর্য রাই বচ্চন, কর্ণ জোহর এবং বলিউডের বহু তারকা উপস্থিত ছিলেন সেখানে। হাই প্রোফাইল এই বাগদান অনুষ্ঠানে চোখ ফেরানো যাচ্ছিল না কোনও তারকার দিক থেকেই। অনন্ত ও রাধিকার বাগদানে সমস্ত তারকাদের মধ্যে থেকে নজর কেড়ে নিলেন রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন। কালো রঙের ডিজাইনার শেরওয়ানি এবং লাল জমকালো শাড়িতে অসাধারণ লাগছিল বলিউডের এই জনপ্রিয় দম্পতিকে।নেট দুনিয়ায় রণবীর- দীপিকার ছবি পোস্ট হতেই তাতে কমেন্টে ভরিয়েছেন নেটিজেনরা। দুই তারকাকে বলিউডের 'সেরা জুটি' বলেও উল্লেখ করেছেন অনেকে। কোনও…
Read More
‘ঘোষবাবুর রিটায়ারমেন্ট প্ল্যান’-এ রঞ্জিত মল্লিক

‘ঘোষবাবুর রিটায়ারমেন্ট প্ল্যান’-এ রঞ্জিত মল্লিক

দীর্ঘ দিন পর অভিনয়ে ফিরছেন অভিনেতা রঞ্জিত মল্লিক। তবে কোনও বড় পর্দায় নয়, তাঁকে দেখা যাবে ওয়েব সিরিজে। সিরিজের নাম, ‘ঘোষবাবুর রিটায়ারমেন্ট প্ল্যান’। সিরিজটি পরিচালনা করছেন তাঁর বন্ধু ও পরিচালক হরনাথ চক্রবর্তী। বরাবর সততার প্রতীক হিসাবেই পর্দায় ধরা দিয়েছেন তিনি। টলি পাড়ায় কান পাতলে গুঞ্জন, এবার ওটিটিতে ডেবিউ করতে চলেছেন রঞ্জিত মল্লিক। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় তৈরি ওয়েব সিরিজ ‘ঘোষবাবুর রিটায়ারমেন্ট প্ল্যান’-এ দেখা যেতে পারে তাঁকে। জানা গিয়েছে, সম্পূর্ণ পারিবারিক কাহিনী নিয়ে তৈরি এই ওয়েব সিরিজ। একদম ঘরোয়া, ছিমছাম গল্প। একজন অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক তার বাকি জীবন কীভাবে কাটাতে চান সেই নিয়েই সিরিজ। আর এই প্রবীণের ভূমিকাতেই দেখা যাবে রঞ্জিত মল্লিককে। শোনা…
Read More
ঐশ্বর্য রাই বচ্চনকে আইনি নোটিশ পাঠাল মহারাষ্ট্রের নাসিক জেলা প্রশাসন

ঐশ্বর্য রাই বচ্চনকে আইনি নোটিশ পাঠাল মহারাষ্ট্রের নাসিক জেলা প্রশাসন

বলি অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে চর্চার শেষ নেই। দেখতে দেখতে জুনিয়র বচ্চন অভিষেকের সঙ্গে ১৫ বছরের দাম্পত্য জীবনও পার করে ফেললেন ঐশ্বর্য। প্রেম থেকে বিবাহ, দাম্পত্য, সবেতেই যেন চর্চায় রয়েছেন রাই সুন্দরী। কেরিয়ারের শুরুতেই বি-টাউনে আলোড়ন ফেলেছিলেন অ্যাশ। তবে সম্পর্কে জড়ালেও নিজের দৃষ্টিভঙ্গিতে অনড় ছিলেন ঐশ্বর্য। ফের ঐশ্বর্যকে রাই বচ্চনকে নিয়ে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। এবার ঐশ্বর্য রাই বচ্চনকে আইনি নোটিশ পাঠাল মহারাষ্ট্রের নাসিক জেলা প্রশাসন। কর ফাঁকি দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠল বলি নায়িকা ঐশ্বর্য রাই বচ্চনের বিরুদ্ধে। একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে,নাসিকের সিন্নার এলাকার ঠানগাওয়ের আদিওয়াড়িতে প্রায় এক হেক্টরের মতো জমি রয়েছে ঐশ্বর্যর। অভিযোগে জানা গেছে,…
Read More
বলিউডের রাখি সাওয়ান্ত গ্রেফতার

বলিউডের রাখি সাওয়ান্ত গ্রেফতার

গ্রেফতার হলেন বলিউডের ড্রামাক্যুইন রাখি সাওয়ান্ত। বলিউডের রাখি সাওয়ান্ত গ্রেফতার হওয়ার খবর দিলেন মডেল অভিনেত্রী শার্লিন চোপড়া। এই খবর ফাঁস হতেই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। মডেলের ছবি ও ভিডিও ভাইরাল করার অভিযোগে এফআইআর করা হয়েছিল। গতকালই রাখির আবেদন খারিজ করা হয়েছে। সূত্র থেকে জানা গেছে, শার্লিনের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে রাখি সাওয়ান্তকে। বৃহস্পতিবারই রাখিকে গ্রেফতার করেছে আম্বোলি থানার পুলিশ। জানা গেছে, আজ দুপুর তিনটের সময় নিজের ডান্স অ্যাকাডেমি লঞ্চ করার পরিকল্পনা ছিল। এবং স্বামী আদিলের সঙ্গে যৌথভাবে ওই অ্যাকাডেমি তৈরি করেছেন। কোন অভিযোগের ভিত্তিতে রাখিকে গ্রেফতার করেছে পুলিশ তা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা। শার্লিন জানিয়েছেন, রাখি অশালীন ভাষা প্রয়োগ…
Read More
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী বিয়ে করলেন

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী বিয়ে করলেন

অর্চি বাবুর বাহামণি ওরফে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী আবার বিয়ের পিঁড়িতে বসলেন। তবে এবার আর পর্দায় নয়, বাস্তব জীবনে বিয়ে সারলেন তিনি। ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী বিয়ে করলেন। সোশ্যাল মিডিয়ায় নতুন জীবন শুরুর বেশ কিছু ছবি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। তাঁর যে সামনেই বিয়ে সেটা বিগত বেশ কয়েকদিন ধরে তবে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যাচ্ছিল। বিয়ের প্রস্তুতির নানান মুহূর্তে ছবি, ভিডিয়ো তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আইবুড়ো ভাতের অনুষ্ঠান থেকে গায়ে হলুদ, সব কিছুর ছবিই তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ইনস্টাগ্রামে পোস্ট করে। অবশেষে সমস্ত নিয়ম পেরিয়ে তিনি তাঁর দীর্ঘদিনের প্রেমিক স্বর্ণশেখর জোয়ারদারের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন। সাত…
Read More