বিনোদন

১৩ তম বিবাহবার্ষিকী অভিনেত্রী শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার

১৩ তম বিবাহবার্ষিকী অভিনেত্রী শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার

একসঙ্গে ১৩ বছর কাটিয়ে ফেললেন অভিনেত্রী শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রা। ২২ নভেম্বর তাঁদের ১৩ তম বিবাহবার্ষিকী। একটি কোলাজ করা ভিডিয়ো পোস্ট করলেন শিল্পা এই বিশেষ দিনে নেটমাধ্যমের পাতায়। এ দিন স্বামী রাজের সঙ্গে কোলাজ করা ভিডিয়ো শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘১৩ বছর হয়ে গেল ‘কুকি’। ধন্যবাদ এই সফরে আমার সঙ্গে থাকার জন্য। আমি, তুমি ও আমরা— এতটুকুই দরকার জীবনে। বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা তোমাকে।’ শিল্পার বোন শমিতা শেট্টি, নীলম কোঠারি, সোফি চৌধুরী এবং সঞ্জয় কাপুর মন্তব্য বিভাগে এই দম্পতিকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন।
Read More
উচাই-এর ১১তম দিনে আয় তুলনামূলক নিম্নমুখী

উচাই-এর ১১তম দিনে আয় তুলনামূলক নিম্নমুখী

পরিচালক সূরজ বরজাতিয়া এটা আবারও প্রমাণ করলেন যে কিছুটা টুইস্ট সহ পুরানো ফর্মুলা এখনও বলিউডের জন্য কাজ করে। অমিতাভ বচ্চন, অনুপম খের, পরিণীতি চোপড়া, বোমান ইরানি, এবং ড্যানি ডেনজংপা অভিনীত সিনেমা এগারোদিনের পরেও থিয়েটারে চলছে তার ব্যবসায় বড় অবনতি সত্ত্বেও। অমিতাভ বচ্চনের ছবি প্রথম দিনেই আয় করেছে ১.৮১ কোটি টাকা। ধীরে ধীরে, এটি মুখের ভাল কথা এবং সমালোচকদের ইতিবাচক পর্যালোচনার মাধ্যমে নিজের জন্য একটি জায়গা তৈরি করে। এখন, ১১ তম দিনে, ফিল্মটি তার ঘরোয়া বক্স অফিস সংগ্রহে একটি বড় হ্রাস দেখেছে এবং মাত্র 0.75 কোটি টাকা আয় করেছে৷ এখন পর্যন্ত অনুমান অনুসারে মোট সংগ্রহ এখন 24.37 কোটি টাকা আয় করেছে…
Read More
স্ত্রী পত্রলেখার সাথে কলকাতায় এসেছিলেন রাজকুমার রাও

স্ত্রী পত্রলেখার সাথে কলকাতায় এসেছিলেন রাজকুমার রাও

বাংলায় সিনেমা করতে চান রাজকুমার, সে সময় তাঁর পাশে বসে বাঙালিনী স্ত্রী পত্রলেখাও। আর রাজকুমারের নজরে বর্তমান বাংলার অন্যরকম নায়ক ঋত্বিক চক্রবর্তী! আসলে রাজকুমার রাও সরাসরি বলেছেন আদিত্য বিক্রম সেনগুপ্তের সঙ্গে কাজ করতে চান তিনি।সম্প্রতি ব্লেন্ডার্স প্রাইড গ্লাসওয়্যার ফ্যাশন ট্যুর-এ যোগ দিতে কলকাতায় এসেছিলেন সস্ত্রীক রাজকুমার। সেখানেই তিনি উল্লেখ করেন আদিত্য বিক্রমের ছবি ‘আসা যাওয়ার মাঝে’-র কথা। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা পেয়েছিল ঋত্বিক চক্রবর্তী এবং বাসবদত্তা চট্টোপাধ্যায় অভিনীত এই ছবি। জাতীয় পুরষ্কার প্রাপ্ত অভিনেতা রাজকুমার অকপটে স্বীকার করেন ‘আসা যাওয়ার মাঝে’ ছবিটি তাঁকে মুগ্ধ করেছে। মুগ্ধ করেছেন আদিত্য বিক্রমও। রাজকুমার বলেন, ‘‘পরিচালকের সঙ্গে আমার পরিচয় আছে, আমরা বন্ধু। আশা…
Read More
‘ছোট্ট বুনু’ ঐন্দ্রিলাকে নিয়ে আবেগঘন পোস্ট দিদি ঐশ্বর্যর

‘ছোট্ট বুনু’ ঐন্দ্রিলাকে নিয়ে আবেগঘন পোস্ট দিদি ঐশ্বর্যর

বোন ঐন্দ্রিলা শর্মা চলে যাওয়ার পর নেটমাধ্যমের পাতায় লিখলেন দিদি ঐশ্বর্য শর্মা। ‘আমার ছোট্ট বুনু … এইভাবেই সারাজীবন দু'জন দু'জনের হাত ধরে বেঁচে ছিলাম আছি এবং থাকবো..।’ দুই বোনের খুব ছোটবেলার একটি ছবি পোস্ট করেছেন ঐশ্বর্য। পুরনো সেই ছবিতে ছোট্ট ঐন্দ্রিলার হাত ধরে দাঁড়িয়ে তাঁর দিদি। দুই বোনের মধ্যে যে ভারী মিল ছিল। ঐন্দ্রিলা আর নেই। টানা ২০ দিনের লড়াই শেষ। হাওড়ার বেসরকারি হাসপাতালের তরফে খবর রবিবার বেলা ১২টা বেজে ৫৯ মিনিটে মৃত্যু হয় তাঁর। শেষকৃত্য সম্পন্ন হয় দক্ষিণ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে। কপালে চন্দনের ফোঁটা, পায়ে চুম্বন এঁকে চোখের জলে তাঁকে বিদায় জানিয়েছে প্রেমিক সব্যসাচী চৌধুরী। প্রতি মুহূর্তে তাঁকে হারানোর…
Read More
জীবন যুদ্ধে হার মানলো ঐন্দ্রিলা, শেষ হলো ব়িয়্যাল ফাইটারের লড়াই

জীবন যুদ্ধে হার মানলো ঐন্দ্রিলা, শেষ হলো ব়িয়্যাল ফাইটারের লড়াই

বৃথা গেল সমস্ত চেষ্টা, ফেরা হলো না আর। জীবনযুদ্ধে শেষপর্যন্ত হার মানতে হল ঐন্দ্রিলাকে। ২০ দিনের লড়াই শেষে চলে গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা। এবার মিরাকল হল না। মাত্র ২৪ বছরেই থমকে গেলো তার জীবন। গতকাল রবিবার সকালে জানা যায় পরপর ১০ বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার। তারপর থেকে গভীর সংকটজনক অবস্থায় চলে যান তিনি৷ এর আগে দু'বার ক্যান্সারে আক্রান্ত হয়েও তিনি যুদ্ধ জয় করে ফিরেছিলেন। ১ নভেম্বর তার ব্রেন স্ট্রোক হওয়ায় ফের তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাওড়ার হাসপাতালেই তিনি এই মাসের শুরু থেকে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু কোনওভাবেই আর তিনি সেই কেবিন থেকে সুস্থ হয়ে ফিরে আসতে পারলেন না। ২০১৫ সালে অস্থিমজ্জায়…
Read More
অবস্থার অবনতি ঘটছে ঐন্দ্রিলার

অবস্থার অবনতি ঘটছে ঐন্দ্রিলার

সুস্থ হয়ে উঠেন যেন হলো না সুস্থ হওয়া, আবার অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। নিজের দেওয়া কথা মতো মারন ক্যানসারকে হারিয়ে ফের অভিনয় জগতে ফিরেছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। কিন্তু এবার আচমকাই ব্রেন স্ট্রোক হয় অভিনেত্রীর৷ এই মুহূর্তে হাসপাতালের বেডে শুয়ে এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন ‘ব়িয়্যাল ফাইটার’ ঐন্দ্রিলা শর্মা৷ ভালো নেই ঐন্দ্রিলা৷ রক্তচাপ ওঠানামা করছে প্রবল ভাবে। শরীরে সংক্রমণের জন্য কড়া কড়া ওষুধ দিচ্ছেন চিকিৎসকেরা। বাড়ানো হয়েছে অ্যান্টিবায়োটিকের মাত্রাও। চিকিৎসায় মিলছে না সাড়া৷ চোখ খুলছেন না ঐন্দ্রিলা। মুখের কোনও প্রতিক্রিয়া নেই। এমনটাই হাসপাতাল সূত্রে জানা যায়। সঙ্কট কাটাতে শহরের এক সরকারি এবং বেসরকারি হাসপাতালের স্নায়ুরোগ চিকিৎসকদের ডাকা হয়৷ হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর অবস্থার আরও…
Read More
পতৌদি প্যালেসের বাজারমূল্য বর্তমানে বাজার দাম ৮০০ কোটি টাকা

পতৌদি প্যালেসের বাজারমূল্য বর্তমানে বাজার দাম ৮০০ কোটি টাকা

সইফ আলি খানের পতৌদি প্যালেস বরাবরই উৎসাহ ভক্তদের মধ্যে। এবার সকলের শখ নিজেই পূরণ করলেন ছোটে নবাব। নিজেই দেখালেন প্যালের আনাচ-কানাচ। মার্কেট রিপোর্ট বলছে পতৌদি প্যালেসের বাজারমূল্য বর্তমানে এই মুহূর্তে বাজার দাম ৮০০ কোটি টাকা। এখানে রয়েছে ১৫০টির মতো ঘর। চোখ ধাঁধানো ফাউন্টেন থেকে সুইমিং পুল, কাঠের দামি দামি আসবাব-- কী নেই এখানে। সাদা মার্বেলে তৈরি প্রাসাদটির চারিদিকে ঘন সবুজের ছোঁযা।গাছ-গাছালিতে ঘেরা এক শান্তির নিবাস। যেখানে গিয়ে সময় পেলেই থাকেন সইফ-করিনা তাঁদের দুই ছেলেকে নিয়ে। আসেন সোহা-সাবারা।  সামনেই রয়েছে এই বড় সুইমিং পুলটা। যে কোনও ফাইভ স্টার হোটেলের থেকেও বেশি সাজানো-গোছানো। বাড়ির অন্দরমহলে ঢোকার রাস্তাটা সব পুরনো ছবিতে সাজানো। পরিবারের আভিজাত্য যেন…
Read More
সানি লিওনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ!

সানি লিওনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ!

অনুষ্ঠানে আসার কথা দিয়েছেন, পারিশ্রমিকও নিয়েছেন। কিন্তু তার পরেও তিনি অনুষ্ঠানে যাননি অভিনেত্রী সানি লিওন । এই অভিযোগে অভিনেত্রী সানি লিওনের বিরুদ্ধে কেরল হাই কোর্টে দায়ের হওয়া প্রতারণা মামলায় স্থগিতাদেশ দিল কেরল হাই কোর্ট।তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া প্রতারণা মামলা খারিজের জন্য হাই কোর্টে আবেদন করেছিলেন সানি। বুধবার সানি, তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার এবং অফিসের এক কর্মীর বিরুদ্ধে একটি প্রতারণা মামলায় স্থগিতাদেশ দেন হাই কোর্টের বিচারপতি জিয়াদ রহমান। আদালত জানায় পরবর্তী শুনানি পর্যন্ত সানির বিরুদ্ধে কোনও রকম কঠিন পদক্ষেপ করা যাবে না। কেরলের একটি অনুষ্ঠানের ব্যবস্থাপক সানি ও তাঁর স্বামী এবং অফিসের এক কর্মীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন। তাঁর অভিযোগ, একটি…
Read More
নতুন করে ঐন্দ্রিলার মস্তিষ্কে রক্ত জমাট

নতুন করে ঐন্দ্রিলার মস্তিষ্কে রক্ত জমাট

স্ট্রোকের পর এ বার হৃদ্‌রোগে আক্রান্ত ঐন্দ্রিলা শর্মা। পরপর দুবার ক্যানসারকে জয় করেছেন। চলতি মাসের শুরুতেই ব্রেন স্ট্রোক হয়। সেই থেকে ভর্তি হাসপাতালে।বুধবার সকালে খবর এল আরও সঙ্কটজনক অবস্থা ঐন্দ্রিলা শর্মার। স্ট্রোকের পর এ বার হৃদ্‌রোগে আক্রান্ত তিনি। পরপর অ্যাটাক আসে। আপাতত রাখা হয়েছে ‘সিপিআর’ সাপোর্টে। মঙ্গলবার হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল, নতুন করে ঐন্দ্রিলার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। আগের মতোই অসাড় দেহ, রক্তচাপ ওঠানামা করছে মারাত্মক। পরিস্থিতি বিগড়ানোয় বাড়ানো হয়েছে ভেন্টিলেশন সাপোর্টের মাত্রা। স্ক্যানের রিপোর্টে দেখা গিয়েছে ব্রেনের যেদিকে সার্জারি হয়েছিল, তার উল্টো দিকে ছোট ছোট ব্লাড ক্লট হয়েছে। সেগুলো এতটাই ছোট যে অপারেশন করা সম্ভবপর নয়, ওষুধের মাধ্যমে…
Read More
ডায়াবিটিস রোগে আক্রান্ত নিক জোনাস

ডায়াবিটিস রোগে আক্রান্ত নিক জোনাস

বলি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং হলিউড পপ তারকা নিক জোনাস প্রায়শই খবরের শিরোনামে থাকেন। বি-টাউনই শুধু নয়, হলিউডেও বেশ পরিচিতি এই কাপল। সারা বিশ্বে বিশাল নাম-ডাকও রয়েছে নিক জোনাসের। ফের রোগে আক্রান্ত হয়েছেন নিক জোনাস, সে খবর ভক্তদের সঙ্গে নিজেই শেয়ার করেছেন পপ তারকা। কী এমন হল নিক জোনাসের, তা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা। ন্যাশনাল জিজু-কে নিয়ে চিন্তা বাড়ছে ভক্তদের। নিক জানিয়েছেন মধুমেহ রোগে আক্রান্ত হয়েছেন নিক জোনাস । ডায়াবিটিস রোগ মূলত দুই ধরনের হয়, টাইপ ১ এবং টাইপ ২। নিক জোনাস টাইপ ১ ডায়াবিটিস রোগে আক্রান্ত। নিজের সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে রোগের কথা জানিয়েছেন প্রিয়াঙ্কার স্বামী। নিক ভিডিওতে জানিয়েছেন,…
Read More