20
Oct
বাঙ্গালীর সবথেকে বড়ো পুজো শুরু। ধুপের গন্ধ, ঢাকের তাল, হালকা ঠান্ডা আমেজ বাতাসে, সব মিলিয়ে মন ফুরফুর বাংলার। তবে নিজেদের পুজোর প্ল্যানের পাশাপাশি আমজনতার চোখ থাকে তারকাদের দিকেও। পুজোয় তাঁদের বাড়ি কীভাবে সেজে উঠেছে, তাঁরাই বা কেমন সেজেছেন এই সব দিকে নজর থাকে জনতার! তবে পঞ্চমীর দিন রাতেই অভিনেত্রী মিমি চক্রবর্তীর আবাসনের পুজোয় চোখ পড়ল নেটিজনদের। মা, বাবা, পরিবার, আত্মীয়, প্রতিবেশীদের নিয়ে পুজোয় মেতে উঠেছেন তিনি। একটি ভিডিওতে দেখা যায় মিমি একটি ফ্লোরাল শাড়ি আর হাতাকাটা ব্লাউজে সেজেছেন। তাঁর প্রধান অলঙ্কার ছিল একগাল হাসি। দুর্গামায়ের সামনে দাঁড়িয়ে সকলের সঙ্গে সেলফি তুলে আবার কখনও একা বসে ছবি তুলে আনন্দে রয়েছেন তিনি।…
