11
Jul
দক্ষিণী ছবিতে বরাবরই পরিচিত মুখ ছিলেন অভিনেতা প্রভাস। পর্দায় ফিরছেন রোম্যান্টিক হিরো হিসেবে। তাঁর ছবির নায়িকা এ বার পূজা হেগড়ে। ‘রাধেশ্যাম’ বলে একটি রোম্যান্টিক ছবিতে এ বার দেখা যাবে প্রভাস আর পূজাকে। এটা ডার্লিংয়ের কেরিয়ারের ২০ নম্বর ছবি। দক্ষিণী ছবিতে এর আগেও রোম্যান্টিক নায়কের চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। তবে এ বার তিনি আরও পরিণত। তামিল, তেলেগু, মালয়ালম এবং হিন্দিতে রিলিজ হবে এই সিনেমা। এখনও রিলিজের ব্যাপারে অবশ্য কিছুই জানা যায়নি। তবে অনুমান আগামী বছর অর্থাৎ ২০২১ সালে রিলিজ হবে পরিচালক রাধাকৃষ্ণ কুমারের ‘রাধেশ্যাম’। দক্ষিণের ইন্ডাস্ট্রির অনেক তাবড় অভিনেতাই রয়েছেন এই সিনেমায়। প্রভাস নিজেই জানিয়েছিলেন ১০ জুলাই ছবির পোস্টার রিলিজ করবেন।…
