24
Jul
অবশেষে হাজির সেই দিন। যে দিনটার জন্য অধীর আগ্রহে প্রহর গুনছে সুশান্ত ভক্তরা। শুক্রবার, ২৪ জুলাই মুক্তি পাচ্ছে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারা। এই ছবি মুক্তির আনন্দ রয়েছে, সঙ্গে রয়েছে নিজেদের প্রিয় তারকাকে হারানোর যন্ত্রণা। এই ভালোলাগা আর খারাপ লাগাল মিশেলেই সামনে আসবে দিল বেচারা। অপেক্ষা শেষ কয়েকটা ঘন্টার। ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে এই ছবি। আপনার স্মার্টফোন,স্মার্টটিভি কিংবা কম্পিউটার, ল্যাপটপে সহজেই দেখতে পাবেন দিল বেচারা। ডিজনি প্লাস হটস্টারের তরফে আগেই ঘোষণা করা হয়েছে সুশান্তের প্রতি শ্রদ্ধার্ঘ জানাতে এই ছবি উপলব্ধ করা হবে সাবস্ক্রাইবারদের পাশাপাশি নন সাবস্ক্রাইবারদের জন্যও। অর্থাত্ একদম বিনা পয়সাতেই দেখতে পাবেন দিল বেচারা।…
