08
Oct
উৎসবের মরশুম উদযাপনের জন্য আকাসা এয়ারের অনবোর্ড খাবার পরিষেবা (অনবোর্ড মিল সার্ভিস) ক্যাফে আকাসা তৃতীয় দশেরা স্পেশাল মিল হিসেবে নিয়ে এসেছে হিং-এর ডাল কচুরি, কাজু ফুলকপি ও বেকড রসগোল্লা। আকাসা কাফের এইসব খাবার আনা হয়েছে বাংলার রন্ধন শৈলীর ঐতিহ্যকে সম্মান জানাতে। অক্টোবর মাস জুড়ে উপলভ্য এইসব খাবার প্রি-বুকিং করা যাবে আকাসা এয়ারের ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে। উল্লেখ্য, আকাসা এয়ারলাইন বিভিন্ন উৎসব উদযাপনের জন্য আঞ্চলিকভাবে অনুপ্রাণিত খাবার সরবরাহ করে থাকে। এই এয়ারলাইন সবসময় নতুন ধরণের মেনু, ইন্ডাস্ট্রি-ফার্স্ট অফারিংস এবং গ্রাহক পরিষেবার দিকে মনোনিবেশ করে যাত্রীদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আকাসা এয়ার ২০২২ সালের আগস্টে চালু হওয়ার পর থেকে ২৭টি শহরের সঙ্গে…
