02
Sep
বিগ বিলিয়ন ডেইজ শুরু হওয়ার আগেই ফ্লিপকার্ট বারাণসী, পাটনা, মানসর, রাঁচি, গাজিয়াবাদ, আগ্রা, আগরতলার মতো স্থানে নতুন সাপ্লাই চেইন চালু করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজ্যে নতুন ফুলফিলমেন্ট সেন্টার এবং লাস্ট-মাইল হাব চালু করা হয়েছে। এগুলি ৩৫ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং ২১,০০০ এরও বেশি পিনকোডে ডেলিভারি দেবে। কোম্পানিটি গুদামজাতকরণ, সরবরাহ এবং লাস্ট-মাইল ডেলিভারি ভূমিকায় ২.২ লক্ষেরও বেশি মরশুমী কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। নারী, বিশেষ ভাবে সক্ষম(PwD) এবং নবীনদের নিয়োগের উপর জোর দেওয়া হয়েছে। ১৪০ একর জুড়ে বিস্তৃত মানসরের ফ্লিপকার্টের আঞ্চলিক বিতরণ কেন্দ্রটি ১০,০০০ এরও বেশি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি করবে বলে আশা করা হচ্ছে। কোম্পানি ত্রিপুরার আগরতলায় তার প্রথম…
