ব্যবসা

মণিপুরে জাতীয় সড়ক উন্নয়ণে আরইপিএল

মণিপুরে জাতীয় সড়ক উন্নয়ণে আরইপিএল

 ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড মণিপুরে এনএইচ-৩৯ ও এনএইচ-১০২সি-এর কিছু অংশ সম্প্রসারন ও উন্নয়ণের জন্য সুপারভিশন কনসাল্টেন্ট হিসেবে নিয়োগ করল রুদ্রাভিষেক এন্টারপ্রাইজেজ লিমিটেড-কে (আরইপিএল)। এবিষয়ে দিল্লিতে চুক্তি স্বাক্ষরিত হয়েছে ১৯ আগস্ট।  প্রোজেক্টটি হল মণিপুরে এনএইচ-৩৯’এর ইম্ফল-মোরে (২৯.৭৩১ কিমি) সেকশনের সম্প্রসারন ও উন্নয়ণ। তাছাড়া, এনএইচ-৩৯’এ ইন্ডো-মায়ানমার সীমান্তের নিকটে পেভড শোল্ডার-সহ ২-লেন বিশিষ্ট মোরে বাইপাসের (২.৫২ কিমি) নির্মাণ এবং এনএইচ-১০২সিতে পালেল-চান্দেল সেকশনে (১৮.২৯২ কিমি) ২-লেন বিশিষ্ট হার্ড পেভড শোল্ডার-সহ সম্প্রসারন ও মজবুতিকরণ। মণিপুরে জাতীয় সড়কের মোট কাজের পরিমাণ ৫০.৫৪৩ কিমি এবং ব্যয় হবে ৪৪৯.৭৮ কোটি টাকা। এই প্রোজেক্ট রূপায়ণের ফলে যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট উন্নতি হবে। প্রোজেক্টটির সময়সীমা দুইটি পর্যায়ে বিভক্ত…
Read More
সোনি’র নতুন ব্রাভিয়া এক্স৯০০০এইচ টিভি সিরিজ

সোনি’র নতুন ব্রাভিয়া এক্স৯০০০এইচ টিভি সিরিজ

 সোনি ইন্ডিয়ার পক্ষ থেকে আনা হল সম্পূর্ণ-নতুন ব্রাভিয়া এক্স৯০০০এইচ টেলিভিশন সিরিজ, যাতে রয়েছে ৪কে এইচডিআর ফুল অ্যারে এলইডি ডিসপ্লে। এক্স১ প্রসেসরযুক্ত এই ৪কে আল্ট্রা এইচডি টিভি দেবে স্পষ্ট ও নিখুঁত পিকচার কোয়ালিটি ও কলার। এর সাউন্ড কোয়ালিটিও চমৎকার। সোনির এই নতুন টিভি সিরিজ পাওয়া যাবে ১৬৫ সেমি (৬৫) ও ১৪০ সেমি (৫৫) সাইজে। এর অবজেক্ট-বেসড এইচডিআর রিমাস্টার টেকনোলজি বাড়িয়ে তোলে কনট্রাস্ট, ডিটেল ও কলার। ফুল অ্যারে এলইডি ডিসপ্লে ও এক্সটেন্ডেড ডায়নামিক রেঞ্জ দেয় আরও রিয়ালিস্টিক কনট্রাস্ট। ৪কে এইচডিআর পিকচার প্রসেসর এক্স১ চালিত ট্রিলুমিনোস ডিসপ্লে সাধারন টিভির থেকে আরও বেশি কলারের অভিজ্ঞতা এনে দেয়। সব মিলিয়ে ছবি হয়ে ওঠে প্রায় জীবন্ত। …
Read More
নিসান ম্যাগনাইট কনসেপ্টের ডিজাইন অ্যাপ্রোচ প্রকাশ্যে

নিসান ম্যাগনাইট কনসেপ্টের ডিজাইন অ্যাপ্রোচ প্রকাশ্যে

নিসান ইন্ডিয়া তাদের নতুন বি-এসইউভি ‘নিসান ম্যাগনাইট কনসেপ্ট’-এর নির্মাণের ডিজাইন অ্যাপ্রোচ সামনে নিয়ে এল। একইসঙ্গে প্রকাশ্যে আনা হল গাড়িটির ইন্টেরিয়র ও এক্সটেরিয়রের নতুন ডিজাইন এলিমেন্টস। নিসান পরিবারের এই নতুন গাড়ি তাদের গ্লোবাল এসইউভি পরম্পরার সঙ্গে নির্মিত হয়েছে ভারতের জন্য ও অন্যান্য দেশে রপ্তানির জন্য।  হরাইজন্টাল ইনস্ট্রুমেন্টাল প্যানেল থাকায় নিসান ম্যাগনাইট কনসেপ্টের ইন্টেরিয়র বেশ ‘ওয়াইড অ্যান্ড স্পেশাস’। সঙ্গে আছে এয়ার ভেন্টিলেটর্স। এইসব কারণে গাড়িটি দেখতে বেশ স্পোর্টি ও এসইউভি-অনুভূতি বাড়িয়ে দেয়। মোনো-ফর্ম শেপের সিট থাকায় গাড়িটি আরামদায়ক। সবমিলিয়ে বলা যায়, বোল্ড ডিজাইন ও কলারের জন্য নিসান ম্যাগনাইট কনসেপ্ট সকলের নজর কাড়বে এবং রাস্তায় অন্য গাড়ির ভিড়ের মধ্যেও চোখে পড়বে। নিসানের এসইউভি…
Read More
অডিয়ো কোয়ালিটির দিকেই গ্রাহকদের নজর: সিএমআর স্টাডি

অডিয়ো কোয়ালিটির দিকেই গ্রাহকদের নজর: সিএমআর স্টাডি

সাইবার মিডিয়া রিসার্চ-এর (সিএমআর) এক সাম্প্রতিক সমীক্ষায় জানা গিয়েছে ভারতে গ্রাহকরা স্মার্টফোন ক্রয়ের সময় ক্যামেরা বা ব্যাটারির থেকেও অডিয়ো কোয়ালিটির প্রতি অধিকতর গুরুত্ব দিচ্ছেন। ‘ভারতে স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে অডিয়োর অর্থ’ শীর্ষক সমীক্ষায় জানা গিয়েছে, প্রতি চারজনের মধ্যে একজন স্মার্টফোন নির্বাচনের ক্ষেত্রে অডিয়ো কোয়ালিটিকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন। এই প্রথম, অডিয়ো কোয়ালিটির দিকে গ্রাহকরা এতটা নজর দিচ্ছেন, সম্ভবত অনেক বেশিসময় তাদের বাড়িতে একাকী থাকতে হচ্ছে বলে। সিএমআর-এর হেড-ইন্ডাস্ট্রি কনসাল্টিং গ্রুপ, সত্য মোহান্তি জানান, স্মার্টফোনে ক্যামেরা ও ব্যাটারির অনেক উন্নতি হয়েছে, কিন্তু বর্তমানের হোমবাউন্ড ইকোনমিতে গ্রাহকরা অডিয়ো কোয়ালিটির প্রতি বেশিমাত্রায় দৃষ্টি দিচ্ছেন। এই নিও-নর্মাল পরিস্থিতিতে তারা এটিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। সিএমআর-এর…
Read More
EEMA ‘রিওপেনিং গাইডলাইনস’ প্রকাশ করল

EEMA ‘রিওপেনিং গাইডলাইনস’ প্রকাশ করল

 এদেশে ১০ মিলিয়ন মানুষের জীবিকা জড়িত রয়েছে ইভেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে, যা বর্তমান পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্র মিলিয়ে এমআইসিই (মিটিংস-ইন্টেন্সিভস-কনভেনশন-একজিবিশন) এক ৫০০,০০০-কোটি টাকার মার্কেট এবং তা বর্তমান কোভিড-১৯ জনিত কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়ছে। এইজন্য, ইন্ডাস্ট্রি পার্টনার ও স্টেকহোল্ডারদের আহ্বান জানিয়ে ইইএমএ একটি ওপেন ওয়েবিনারের আয়োজন করেছিল। সেইসঙ্গে প্রকাশ করেছে ইইএমএ’র ‘রিওপেনিং গাইডলাইনস’, যার লক্ষ্য ভারতীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জানান - কয়েকমাস বসে থাকলেও লাইভ সেক্টর ফের নিরাপদে খুলতে পারে। ইইএমএ’র প্রেসিডেন্ট রোশন আব্বাস তার উদ্বোধনী ভাষণে বলেন, আনলক-৪.০ চালু করার পর সরকার অনেক ইন্ডাস্ট্রিকে তাদের কাজকর্ম ফের শুরু করার অনুমতি দিলেও ইভেন্টস ইন্ডাস্ট্রি এখনও…
Read More
অনুমোদিত স্বাদবর্ধক – আজিনোমোটো

অনুমোদিত স্বাদবর্ধক – আজিনোমোটো

 কিকুনায়ে ইকেদা নামে এক জাপানী বিজ্ঞানী জানতে পেরেছিলেন যে বিভিন্ন খাদ্যের বিশেষ স্বাদের পিছনে রয়েছে গ্লুটামেট, যা ফল ও সব্জির মধ্যে থাকা এক প্রাকৃতিক উপাদান। তিনি এর নাম দেন উমামি। আজিনোমোটো বা মোনো সোডিয়াম গ্লুটামেট (এমএসজি) তৈরি করা হয় ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে। এতে ব্যবহার করা হয় প্রাকৃতিক উপাদান যেমন আখ বা সাবুজাতীয় শস্য। খাদ্যের স্বাদ বাড়িয়ে তোলার ক্ষমতা রাখে এমএসজি। যে জাপানিজ কোম্পানি এমএসজি তৈরি করে তার নাম আজিনোমোটো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং তার সদর দপ্তর জাপানে। এই কোম্পানি বিশ্বজুড়ে তার প্রোডাক্ট বিক্রি করে। প্রোডাক্টটি যে নিরাপদ ও হানিকারক নয় তা প্রমাণ করতে কোম্পানির তরফে প্রতিটি দেশে ‘কোয়ালিটি ক্লিয়ারেন্স’ নেওয়া…
Read More
ভারতে আপাতত বিনিয়োগ করবে না চিনা সংস্থা আলিবাবা

ভারতে আপাতত বিনিয়োগ করবে না চিনা সংস্থা আলিবাবা

 দেশজুড়ে চলছে চীনা দ্রব্যের বর্জন । সীমান্ত সমস্যায় বেড়ে চলা উত্তাপে ভারতের ব্যবসায় খেসারত দিচ্ছে চীনা সংস্থাগুলি । ভারতে ব্যবসা করা চীনা সংস্থাগুলিকে কেন্দ্রীয় সরকার একে একে বন্ধ করে দেওয়ায় আপাতত ভারতে বিনিয়োগ করতে চাইছে না চীনা সংস্থা আলিবাবা । ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে চীনা সংস্থাগুলিকে ছেঁটে ফেলে করা বার্তা দিয়েছে ভারত । তারই মধ্যে আলিবাবা এবার ভারতে বিনিয়োগের আগে বুঝেশুনে চলতে চাইছে । সংবাদ সংস্থা রয়টার্সকে আলিবাবা জানিয়েছে, ভারতে কোনও ব্যবসা খোলার বা নতুন করে বিনিয়োগের পরিকল্পনা নেই তাঁদের। এমনকী যেসব ভারতীয় কোম্পানিতে বিনিয়োগের পরিকল্পনা তাঁরা করেছিলেন, সেই সব প্ল্যানও স্থগিত রাখা হয়েছে।
Read More
অ্যাপোলো’র হ্যালসিওন রেডিয়েশন থেরাপি সিস্টেম

অ্যাপোলো’র হ্যালসিওন রেডিয়েশন থেরাপি সিস্টেম

 অ্যাডভান্সড হ্যালসিওন রেডিয়েশন থেরাপি নিয়ে উপস্থিত হয়েছে অ্যাপোলো গ্লিনিগলস হসপিটালস। এই থেরাপি পূর্বভারতে ক্যান্সার রোগীদের সামনে আশার আলো বয়ে এনেছে। ক্যান্সারের উচ্চমানের চিকিৎসা প্রদানের জন্য হ্যালসিওন রেডিয়েশন থেরাপি দেবে ইমেজ-গাইডেড রেডিয়োথেরাপি।  পূর্বভারতে এই প্রথমবার আসা হ্যালসিওন রেডিয়েশন থেরাপি হিউম্যান-সেন্টার্ড ডিজাইন ব্যবহার করে প্রদান করবে পরিশীলিত, হাইলি-টার্গেটেড ক্যান্সার ট্রিটমেন্ট, যার গতি প্রচলিত প্রযুক্তির থেকে চার গুণ পর্যন্ত বেশি। হ্যালসিওন রেডিয়েশন থেরাপি সিস্টেমের টার্গেটেড থেরাপি নিশ্চয়তা দেয় যে টিউমারের চারপাশের সুস্থ টিস্যুগুলি যেন ক্ষতিগ্রস্ত না হয় বা কম ক্ষতিগ্রস্ত হয়। এর সুফল পাওয়া যাবে হেড, নেক, প্রস্টেট, লাংস ইত্যাদির ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে। হ্যালসিওন রেডিয়েশন থেরাপি সিস্টেমের সুবিধাবলীর মধ্যে রয়েছে অটোমেটেড ট্রিটমেন্ট, রোগীর…
Read More
আসাম সরকারের সঙ্গে ফ্লিপকার্টের মউ স্বাক্ষর

আসাম সরকারের সঙ্গে ফ্লিপকার্টের মউ স্বাক্ষর

 আসামের আর্টস, ক্র্যাফটস ও হ্যান্ডলুম সেক্টরের উন্নতিসাধনের জন্য সেগুলিকে ই-কমার্সের আওতায় নিয়ে আসার উদ্দেশ্য নিয়ে ফ্লিপকার্ট ও আসাম সরকারের মধ্যে একটি মউ স্বাক্ষরিত হল। মউ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসামের শিল্প ও বাণিজ্য মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারি ও শিল্প ও বাণিজ্য বিভাগের কমিশনার ওইনম সরনকুমার সিং। ফ্লিপকার্টের সমর্থ প্রোগ্রামের অধীনে আসামের শিল্প ও বাণিজ্য বিভাগের সঙ্গে এই পার্টনারশিপ দেশব্যাপী বাজারে প্রবেশের সুযোগ দেবে আসামের হস্তশিল্পী, কারুশিল্পী ও বয়নশিল্পীদের। তারা তাদের বিশেষ প্রোডাক্টগুলির সম্ভার প্রদর্শন করতে পারবেন ফ্লিপকার্টের মার্কেটপ্লেসে। সুবিধা-বঞ্চিত মানুষদের উন্নয়ণে আসাম সরকার ও ফ্লিপকার্ট একযোগে প্রচেষ্টা চালাবে।  এপ্রসঙ্গে, ফ্লিপকার্ট গ্রুপের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার রজনীশ কুমার বলেন, তাদের এই…
Read More
বড়সড় ধাক্কা স্টেট ব্যাংক গ্রাহকদের ,বদলে যাচ্ছে  টাকা তোলার নিয়ম

বড়সড় ধাক্কা স্টেট ব্যাংক গ্রাহকদের ,বদলে যাচ্ছে টাকা তোলার নিয়ম

বড়সড় ধাক্কা স্টেট ব্যাংক গ্রাহকদের । বদলে যাচ্ছে এটিএম থেকে টাকা তোলার নিয়ম । নতুন নিয়ম অনুযায়ী ফ্রি সার্ভিসের বেশি এটিএম ব্যবহার করলে অ্যাকাউন্টধারীদের জরিমানা করা হবে ।  ২০২০ সালের ১ জুলাই থেকেই কার্যকর হয়ে গিয়েছে এসব নিয়ম মেট্রো শহরগুলিতে SBI ৮ বার বিনামূল্যে লেনদেনের সুবিধা দেয় ।এই মোট ৫ বারের মধ্যে এসবিআইয়ের অ্যাকাউন্টধারীরা এসবিআই এটিএম থেকে ৫ বার টাকা তুলতে পারেন । এবং অন্যান্য ব্যাংকের এটিএম ৩ বার ব্যবহার করতে পারবেন । মেট্রো শহরগুলির মধ্যে রয়েছে মুম্বই, নয়াদিল্লি, চেন্নাই, কলকাতা, ব্যাঙ্গালোর এবং হায়দরাবাদ ।এ ছাড়া নন-মেট্রো শহরের এসবিআই অ্যাকাউন্টধারীরা এটিএম থেকে ১০ বার বিনামূল্যে লেনদেন করতে পারবেন ।এক্ষেত্রে ৫…
Read More