01
Jan
এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেড ভারতের অন্যতম অগ্রণী টাইলস ব্র্যান্ডের নির্মাতা। চলতি অর্থবর্ষে এই কোম্পানি তার রপ্তানি বাণিজ্য বৃদ্ধির দিকে বিশেষ নজর দিচ্ছে। এশিয়ান গ্রানিটো তার বর্তমানের ১০০টি দেশ থেকে বাড়িয়ে ১২০টিরও বেশি দেশে বাণিজ্যিক নেটওয়ার্কের প্রসারণ ঘটাচ্ছে। ২০২০-এর সেপ্টেম্বরে সমাপ্ত অর্ধবর্ষে ভারতের সংগঠিত ক্ষেত্রের বৃহত্তম এক্সপোর্টার এশিয়ান গ্রানিটোর রপ্তানির পরিমাণ ছিল ৮৩.২ কোটি টাকা। এশিয়ান গ্রানিটো আন্তর্জাতিক ব্যবসা ও রপ্তানি বৃদ্ধির জন্য মর্বিতে ১৫,০০০ স্কোয়ার-ফিটের ‘এজিএল এক্সপোর্ট হাউস’ চালু করেছে। এই এক্সপোর্ট হাউসে সম্পূর্ণ রেঞ্জের টাইলস, স্যানিটারিওয়্যার ও বাথওয়্যার-সহ ৩০০০-এরও বেশি প্রোডাক্ট প্রদর্শনের ব্যবস্থা রয়েছে। এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেডের সমৃদ্ধ প্রোডাক্ট রেঞ্জে রয়েছে সেরামিক ফ্লোর, ডিজিটাল ওয়াল, ভিট্রিফায়েড, পার্কিং, পোর্সিলেন,…
