20
Feb
‘লার্জেস্ট ক্যাটল ওয়েলফেয়ার লেশন - মাল্টিপল ভেন্যুজ’ (Largest Cattle Welfare Lesson - Multiple Venues) আয়োজনের জন্য এসএমএফজি ইন্ডিয়া ক্রেডিট গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলতে সক্ষম হয়েছে। দেশজুড়ে ছয়টি স্থানে ৫১৭ জন অংশগ্রহণকারীকে নিয়ে এই রেকর্ড গড়া হয়েছে।এসএমএফজি ইন্ডিয়া ক্রেডিট-এর সপ্তম পশু বিকাশ দিবস (PVD) উদযাপনের অঙ্গ হিসেবে ৫০০টি স্থানে অনুষ্ঠিত শিবিরের মাধ্যমে ১,৫০,০০০ গবাদি পশু এবং ৪০,০০০ পশুপালক-সহ মোট ১,৯০,০০০ মানুষ উপকৃত হয়েছেন। ‘মেরা পশু মেরা পরিবার’ থিমের আওতাধীনে আয়োজিত এই উদ্যোগটি গবাদি পশুর গুরুত্ব ও গ্রামীণ জীবিকায় তাদের ভূমিকার উপর আলোকপাত করে। ৬,০০০-এর বেশি কর্মী এতে অংশ নিয়েছিলেন, যা থেকে এসএমএফজি ইন্ডিয়া ক্রেডিটের গ্রামীণ কল্যাণে প্রতিশ্রুতির প্রতিফলন পরিলক্ষিত হয়েছে।…
