ব্যবসা

নিসান ৫ শতাংশ দাম বাড়াবে জানুয়ারি থেকে

নিসান ৫ শতাংশ দাম বাড়াবে জানুয়ারি থেকে

জানুয়ারি ২০২১ থেকে সব নিসান ও ডাটসুন মডেলে ৫ শতাংশ অবধি দাম বাড়ানো হবে বলে জানিয়েছে নিসান ইন্ডিয়া। বাজারের বর্তমান পরিস্থিতিতে ও ব্যয়বৃদ্ধির কারণে তারা বাধ্য হয়েই সকল নিসান ও ডাটসুন মডেলের দাম জানুয়ারি ২০২১ থেকে বাড়াতে চলেছেন বলে জানান নিসান মোটর ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শ্রীবাস্তব। বর্তমানে ডাটসুন রেডি-গো পাওয়া যাচ্ছে ০.৮লি ও ১.০লি ইঞ্জিন অপশনে এবং এমটি ও এএমটি ভেরিয়েন্টে। ডাটসুন গো পাওয়া যাচ্ছে এমটি ও সিভিটি অপশন্স-সহ ১.২লি ইঞ্জিন অপশনে। ডাটসুন গো+ পাওয়া যাচ্ছে ১.২লি ইঞ্জিন অপশনে, এমটি ও সিভিটি অপশন্স-সহ। নিসানের ক্ষেত্রে, নিসান কিকস পাওয়া যাচ্ছে এমটি ও সিভিটি অপশন্স-সহ ১.৫লি ন্যাচারালি অ্যাস্পিরেটেড ও…
Read More
ঘড়ির ‘বচাওমেঁহিসমঝদারিহ্যায়’ ক্যাম্পেন

ঘড়ির ‘বচাওমেঁহিসমঝদারিহ্যায়’ ক্যাম্পেন

‘বচাওমেঁহিসমঝদারিহ্যায়’ ক্যাম্পেনের মাধ্যমে কোভিড-১৯ অতিমারির মধ্যে সুস্থ ও নিরাপদ থাকার বার্তা দিতে এগিয়ে এসেছে ভারতের ১ নম্বর ডিটারজেন্ট পাউডার ঘড়ির প্রস্তুতকর্তা ও বিপণনকারী আরএসপিএল গ্রুপ। এর লক্ষ্য হল ১০ কোটিরও বেশি ভারতীয় পরিবারে প্যাকেজিংয়ের মাধ্যমে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া ও সবসময় ফেস মাস্ক ব্যবহারের কথা স্মরণ করিয়ে দেওয়া। এই বার্তা ঘড়ি ডিটারজেন্টের প্যাকেটে লোগোর উপরে থাকবে। প্যাকেজিংয়ের বার্তা ছাড়াও ঘড়ি ডিটারজেন্ট তার বিশাল ডিস্ট্রিবিউশন চ্যানেল নেটওয়ার্ককেও এই অভিযানে সামিল করবে। একইসঙ্গে ঘড়ি একটি ডিজিটাল ফিল্মও উপস্থিত করেছে, যেখানে ফেস মাস্ক নিয়মিত ধুয়ে পরিষ্কার করার গুরুত্ব তুলে ধরা হচ্ছে। ঘড়ি ডিটারজেন্ট হল ভারতের প্রথম ব্র্যান্ড যারা প্যাকেজিংয়ের মাধ্যমে এরকম সচেতনতা সৃষ্টির…
Read More
গ্লেনমার্কের রিয়ালট্রিস নাজাল স্প্রে

গ্লেনমার্কের রিয়ালট্রিস নাজাল স্প্রে

গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে এক ঘোষণায় জানানো হয়েছে, তাদের সুইস সাবসিডিয়ারি ‘গ্লেনমার্ক স্পেশালটি এস এ’ মেনারিনি গ্রুপের সঙ্গে এক এক্সক্লুসিভ লাইসেন্সিং এগ্রিমেন্টে উপনীত হয়েছে। এর লক্ষ্য হল বাল্কান রিজিয়ন-সহ ইউরোপের ৩৩টি দেশে গ্লেনমার্কের ইনোভেটিভ নাজাল স্প্রে রিয়ালট্রিস-এর বাণিজ্যিকীকরণ। গ্লেনমার্কের রিয়ালট্রিস নাজাল স্প্রে একটি অভিনব অ্যান্টি-হিস্টামিন ও স্টেরয়েডের ফিক্সড-ডোজ কম্বিনেশন নাজাল স্প্রে, যা ব্যবহৃত হয় সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস (এসএআর) উপসর্গের চিকিৎসায়। চুক্তি অনুসারে গ্লেনমার্ক উল্লিখিত বাজারসমূহে রিয়ালট্রিসের উন্নয়ন ও রেগুলেটরি অ্যাপ্রুভালের জন্য কাজ চালিয়ে যাওয়ার দায়িত্ত্বে থাকবে। মেনারিনির দায়িত্ত্ব হবে রেগুলেটরি অ্যাপ্রুভালের পর রিয়ালট্রিস বিষয়ক বৈজ্ঞানিক তথ্য ও ওইসব মার্কেটে কমার্সিয়ালাইজেশন। মেনারিনির কাছ থেকে গ্লেনমার্ক পাবে আপফ্রন্ট পেমেন্ট, লঞ্চ্‌ ও…
Read More
জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুল জয়ী

জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুল জয়ী

ভারতের বৃহত্তম ইন্টার-স্কুল আইটি কুইজ কম্পিটিশন টিসিএস আইটি উইজ ২০২০-এর ন্যাশনাল ফাইনালের ফলাফল ঘোষিত হয়েছে। শিলিগুড়ির জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুলের অভিষেক আগরওয়াল টিসিএস আইটি উইজ চ্যাম্পিয়নশিপ শিরোপার অধিকারী হয়েছে। পুরস্কার হিসেবে তাকে ট্রফি-সহ গোল্ড মেডাল, জয়ের সার্টিফিকেট ও ৩০ হাজার টাকা মূল্যের গিফট ভাউচার দেওয়া হয়েছে। ন্যাশনাল ফাইনালের রানার-আপ হয়েছে বেঙ্গালুরুর লিটল ফ্লাওয়ার পাবলিক স্কুলের রিথিন নাগরাজ। তাকে ২০ হাজার টাকা মূল্যের ই-ভাউচার, সিলভার মেডাল ও ট্রফি দেওয়া হয়েছে। এই প্রতিযোগিতার আয়োজক টাটা কনসাল্টেন্সি সার্ভিসেস (টিসিএস)।  দেশের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ৯,৯৯০ জনেরও বেশি শিক্ষার্থী ২২তম টিসিএস আইটি উইজ প্রতিযোগিতায়  অংশ নিয়েছিল। অংশগ্রহণকারীদের মধ্যে প্রি-কোয়ার্টারের জন্য ১২৮ জন, কোয়ার্টার ফাইনালের…
Read More
ওয়ো-র তৃতীয় বার্ষিক ট্রাভেল ইনডেক্স

ওয়ো-র তৃতীয় বার্ষিক ট্রাভেল ইনডেক্স

তৃতীয় বার্ষিক ট্রাভেল ইনডেক্স ‘ওয়ো ট্রাভেলোপিডিয়া ২০২০’ প্রকাশ করল বিশ্বের অগ্রণী হসপিটালিটি চেইন ওয়ো হোটেলস অ্যান্ড হোমস। এই ইনডেক্স অনুসারে জানা যাচ্ছে, ২০২০ সাল ভালভাবেই শুরু হয়েছে, আর জানুয়ারি’২০ (প্রাক-কোভিড) মাসে সবথেকে বেশি ভ্রমণ হয়েছে। লকডাউনের কারণে এপ্রিল’২০ মাসে সবথেকে বেশি ক্যান্সেলেশন হয়েছে।  বর্তমানে শহরগুলিতে আনলকিং প্রক্রিয়া চালু হওয়ায় ও বিশ্বব্যাপী বিধিনিষেধ শিথিল হতে থাকায় ওয়োর পক্ষে ভারতই হল সবথেকে বেশি বুক হওয়া দেশ। বিশ্বের নিরিখে দিল্লিতে সর্বাধিক বুকিং হয়েছে ২০২০-তে। বিজনেস ট্রাভেলারদের কাছে কলকাতা হল সেরা পাঁচটি গন্তব্যের অন্যতম এবং দেশের মধ্যে সবথেকে বেশি ভ্রমণ হয়েছে এমন রাজ্যগুলির অন্যতম হল পশ্চিমবঙ্গ। ইনডেক্স থেকে জানা গেছে, ২০২০ সালে এক ব্যক্তি…
Read More
সুপার ক্যারি: পেট্রোল ও সিএনজি-তে উপলব্ধ

সুপার ক্যারি: পেট্রোল ও সিএনজি-তে উপলব্ধ

২০১৬ সালে মারুতি সুজুকি কমার্সিয়াল সেগমেন্টে পদক্ষেপ করেছিল তার প্রথম কমার্সিয়াল ভেহিকেল সুপার ক্যারিকে সঙ্গে নিয়ে। এই শক্তিশালী মিনি ট্রাকের অধিকারীর সংখ্যা ৭০,০০০-এরও বেশি। বর্তমানে মারুতি সুজুকির সুপার ক্যারি সাফল্যের ৪ বছর উদযাপন করছে। এপ্রসঙ্গে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড সেলস) শশাঙ্ক শ্রীবাস্তব বলেন, সুপার ক্যারি পেট্রোল বিক্রয়ে ৭৫% মার্কেট শেয়ার-সহ এটাই প্রথম এলসিভি মিনি-ট্রাক যা লঞ্চ্‌ হয়েছে বিএস৬ পেট্রোল ভেরিয়েন্টে এবং দিচ্ছে পাওয়ারফুল ১১৯৬সিসি ৪ সিলিন্ডার দমদার ইঞ্জিন। সুপার ক্যারির গ্রাহকদের মধ্যে আছেন - ওনার্স-কাম-ড্রাইভার্স, ফ্লীট ও ক্যাপটিভ ওনার্স। সুপার ক্যারি ব্যবহৃত হয় একাধিক ক্ষেত্রে, যেমন ই-কমার্স, ক্যুরিয়ার, এফএমসিজি, ও গুডস ডিস্ট্রিবিউশন। একটি অল-ইন-ওয়ান প্যাকেজ হিসেবে…
Read More
এক্সপোর্ট নেটওয়ার্ক বাড়াচ্ছে এশিয়ান গ্রানিটো

এক্সপোর্ট নেটওয়ার্ক বাড়াচ্ছে এশিয়ান গ্রানিটো

এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেড ভারতের অন্যতম অগ্রণী টাইলস ব্র্যান্ডের নির্মাতা। চলতি অর্থবর্ষে এই কোম্পানি তার রপ্তানি বাণিজ্য বৃদ্ধির দিকে বিশেষ নজর দিচ্ছে। এশিয়ান গ্রানিটো তার বর্তমানের ১০০টি দেশ থেকে বাড়িয়ে ১২০টিরও বেশি দেশে বাণিজ্যিক নেটওয়ার্কের প্রসারণ ঘটাচ্ছে।  ২০২০-এর সেপ্টেম্বরে সমাপ্ত অর্ধবর্ষে ভারতের সংগঠিত ক্ষেত্রের বৃহত্তম এক্সপোর্টার এশিয়ান গ্রানিটোর রপ্তানির পরিমাণ ছিল ৮৩.২ কোটি টাকা। এশিয়ান গ্রানিটো আন্তর্জাতিক ব্যবসা ও রপ্তানি বৃদ্ধির জন্য মর্বিতে ১৫,০০০ স্কোয়ার-ফিটের ‘এজিএল এক্সপোর্ট হাউস’ চালু করেছে। এই এক্সপোর্ট হাউসে সম্পূর্ণ রেঞ্জের টাইলস, স্যানিটারিওয়্যার ও বাথওয়্যার-সহ ৩০০০-এরও বেশি প্রোডাক্ট প্রদর্শনের ব্যবস্থা রয়েছে। এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেডের সমৃদ্ধ প্রোডাক্ট রেঞ্জে রয়েছে সেরামিক ফ্লোর, ডিজিটাল ওয়াল, ভিট্রিফায়েড, পার্কিং, পোর্সিলেন,…
Read More
রুহ্‌ মিউজিক থেকে এল ‘ফিরে এসো আবার’

রুহ্‌ মিউজিক থেকে এল ‘ফিরে এসো আবার’

‘ফিরে এসো আবার’ - এই মিউজিক্যাল শর্টের মাধ্যমে প্রাজ্ঞ দত্ত নিজের ক্ষমতা আবার প্রমাণ করলেন। রুহ্‌ মিউজিক থেকে মুক্তি পেল সর্বভূতেষু ছবির জন্য প্রাজ্ঞ দত্তর লেখা ও কম্পোজ করা এবং রূপঙ্কর বাগচির গাওয়া ‘ফিরে এসো আবার’।  প্রাজ্ঞ বলেছেন, গানটি তার কাছে একাধিক কারণে নিজস্বতামন্ডিত। এই গানে বর্ণিত হয়েছে এক গানের গল্প যা শেকড় ফুঁড়ে নিমজ্জিত হয়ে যায় গভীরে, যখন আর কিছুই থাকে না। আশাহীনতার মধ্যেও এ হল এক আশার শক্তির গাথা, যা অডিয়োভিসুয়াল নিবেদনের ভেতর দিয়ে উদযাপিত হয়েছে কবিতা ও সঙ্গীতের মাধ্যমে। এর ছবি তুলেছেন স্বপ্নিল। ‘ফিরে এসো আবার’ ভিডিয়োতে আছেন অভিনেত্রী কস্তুরী চক্রবর্তী ও চিত্রালী দাস। সঙ্গে আছেন মিউজিক…
Read More
ভারতে পিয়াজিওর এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ স্কুটার

ভারতে পিয়াজিওর এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ স্কুটার

পিয়াজিও ইন্ডিয়া বহুপ্রতীক্ষিত প্রিমিয়াম স্কুটার এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ লঞ্চ্‌ করল। এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ স্কুটার পাওয়া যাবে গ্লসি রেড, ম্যাট ব্লু, গ্লসি হোয়াইট ও ম্যাট ব্ল্যাক কলারে। ১,২৫,৯৯৭ টাকা মূল্যের এই স্কুটার বুক করা যাবে ৫০০০ টাকা দিয়ে। এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ স্কুটারে রয়েছে সিঙ্গল-সিলিন্ডার, ৪-স্ট্রোক, এয়ার-কুলড, ৩-ভাল্ভ ফুয়েল ইঞ্জেকশন ক্লিন এমিশন ইঞ্জিন টেকনোলজি। এর সিটও সুন্দর, বড় ও আরামদায়ক। এই স্কুটারের ফুয়েল ট্যাংকের ধারণ ক্ষমতা ৭ লিটার। এসএক্সআর১৬০-এ রয়েছে ডিজিটাল স্পিড ইন্ডিকেটর, আরপিএম মিটার, মাইলেজ ইন্ডিকেটর, অ্যাভারেজ স্পিড ও টপ স্পিড ডিসপ্লে, ডিজিটাল ফুয়েল ইন্ডিকেটর, ইঞ্জিন ম্যালফাংশন ইন্ডিকেটর, অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (এবিএস) ইত্যাদি। গ্রাহকরা মোবাইল কানেক্টিভিটির সুবিধাও বেছে নিতে পারবেন। 
Read More
দ্য স্টাইল আইকন ২কে২০-র গ্র্যান্ড ফিনালে

দ্য স্টাইল আইকন ২কে২০-র গ্র্যান্ড ফিনালে

এম্পোরিয়াম মার্কেটিং প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় আয়োজিত এবং এসআর মডেলিং স্টুডিয়োর প্রোজেক্ট দ্য স্টাইল আইকন ২কে২০-র গ্র্যান্ড ফিনালে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হল স্বস্তিকা ইকো পার্ক রিসর্টে। প্রচন্ড প্রতিযোগিতার মধ্য দিয়ে ১০০ জনেরও বেশি অংশগ্রহণকারীর ভিতর থেকে সেরা ৫২ জন দ্য স্টাইল আইকন ২কে২০-এর গ্র্যান্ড ফিনালের জন্য নির্বাচিত হয়েছিলেন। মহিলা বিজয়ীনিরা হলেন মিস জসরীত কাউর (শিলিগুড়ি) ও খুস্তাবি খান (দার্জিলিং)। পুরুষদের মধ্যে বিজয়ী হয়েছেন রুদ্র বিশ্বাস (শিলিগুড়ি) ও সরফরাজ খান (শিলিগুড়ি)। দ্য স্টাইল আইকন ২কে২০-তে ডিরেক্টর্স চয়েস হয়েছেন মিস সঙ্গীতা দাস ও মুদ্দাসির আহমেদ।  দ্য স্টাইল আইকন ২কে২০ অনুষ্ঠানটিকে সফল করার জন্য দুর্দান্ত কাজ করেছে এসআর মডেলিং স্টুডিয়োর গোটা টিম। দ্য স্টাইল…
Read More