ব্যবসা

সোনি ব্রাভিয়া এক্স৭৫ স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি সিরিজ

সোনি ব্রাভিয়া এক্স৭৫ স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি সিরিজ

সোনি ইন্ডিয়া নিয়ে এল নতুন স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি সিরিজ – এক্স৭৫। এতে রয়েছে ৪কে আল্ট্রা এইচডি এলইডি ডিসপ্লে। নতুন ব্রাভিয়া এক্স৭৫ সিরিজের টিভি পাওয়া যাবে ১২৬সিএম (৫০) ও ১০৮সিএম (৪৩) সাইজে। সোনির এক্স৭৫ সিরিজের টেলিভিশনে রয়েছে লাইভ কলার ফিচার ও সোনির অ্যান্ড্রয়েড টিভি। দর্শকরা সহজেই এই টিভি’কে গুগল হোম বা অ্যামাজন ইকো’র মতো স্মার্ট ডিভাইসের সঙ্গে যুক্ত করতে পারবেন। এই টিভি থেকে দারুণ সাউন্ড এক্সপিরিয়েন্স পাওয়া যাবে কারণ এতে ডলবি অডিয়ো টেকনোলজি রয়েছে। এছাড়াও এই টিভি সিরিজে থাকছে এক্স-প্রোটেকশন প্রো টেকনোলজি, যা বজ্রপাত থেকে টিভি’কে রক্ষা করে। নতুন এক্স৭৫ সিরিজের টিভি ২১ এপ্রিল থেকে পাওয়া যাচ্ছে সকল সোনি সেন্টার, মুখ্য…
Read More
ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে নির্মাণ প্রকল্পে ভারতীয় ইনফ্রা প্রজেক্টস লিমিটেড -এর ভরসাযোগ্য সাথী টাটা মোটরস

ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে নির্মাণ প্রকল্পে ভারতীয় ইনফ্রা প্রজেক্টস লিমিটেড -এর ভরসাযোগ্য সাথী টাটা মোটরস

স্বর্ণপদকপ্রাপ্ত নির্মাতা ভারতীয় ইনফ্রা প্রজেক্টস লিমিটেড -এর পরিচালক শ্রী পবন ভারতীয় তাঁর সংস্থার সুদীর্ঘ কার্যকালে  টাটা মোটরস -এর অবদান সম্পর্কে সপ্রশংস মন্ত্যব্য করেন | শ্রী ভারতীয় বলেন, "১৯৬০ সালে আমার বাবা যখন ডিব্রুগড় বিমানবন্দর প্রকল্পের জন্য একটি কোয়ারিয়াম থেকে পাথর সরোবরাহের জন্য স্বত্বাধিকারী সংস্থা হিসেবে ব্যবসা শুরু করেছিলেন , তখন আমরা টাটা ট্রাক নিয়ে কাজ করেছি |"           কয়লা, চুনাপাথর, গ্রানাইট -এর ম্পত খনিজ সম্পদের বিপুল ভান্ডার থাকায় ভারতের উত্তর-পূর্ব অঞ্চল নির্মাণশিল্প ও মাইনিং -এর উপযোগী |তবে এই অঞ্চলে নির্মাণ শিল্পের উন্নয়ন করতে হলে এখানকার পরিবেশ ও টোপোগ্রাফির যাতে কোনো ক্ষতি না হয় সেদিকেও খেয়াল রাখা জরুরি…
Read More
১৪ দিনের জন্য বাংলাদেশ–ভারত সীমান্তে যাতায়াত বন্ধ

১৪ দিনের জন্য বাংলাদেশ–ভারত সীমান্তে যাতায়াত বন্ধ

‌আজ থেকে ভারতের লোক বাংলাদেশ ও বাংলাদেশের লোক ভারতে আসতে পারবে না। ভারতে করোনার বাড়বাড়ন্ত। যে কারণে স্থলবন্দর ও সীমান্ত এলাকায় বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। ভারতে সীমান্তের সমস্ত বন্দরই এর আওতায় থাকছে। এতে উদ্বেগে রয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। বাংলাদেশ সরকার সরাসরি বাণিজ্য বন্ধের কথা ঘোষণা না করলেও যে কোনও মূহর্তে বাণিজ্য বন্ধের আশঙ্কায় রয়েছেন আমদানি ও রপ্তানিকারকরা। তবে বন্দর বন্ধ করার ঘোষণায় সীমান্তের ওপারে শ্রমিক সমস্যা দেখা দিয়েছে। এতে হয়রাণি ও ব্যবসায় ক্ষতির পরিস্থিতি তৈরি হয়েছে। জানাগেছে, রবিবার বাংলাদেশে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার থেকে দুই সপ্তাহ বাংলাদেশ–ভারত সীমান্তে লোকজনের যাতায়াত বন্ধ থাকবে। তবে স্থলবন্দরে পণ্য আমদানি রপ্তানি…
Read More
আয়ুর্বেদা হেলথ অ্যান্ড পারসোনাল কেয়ার ব্র্যান্ড নিয়ে এসেছে ইমিউনিটি বুস্টার

আয়ুর্বেদা হেলথ অ্যান্ড পারসোনাল কেয়ার ব্র্যান্ড নিয়ে এসেছে ইমিউনিটি বুস্টার

আয়ুর্বেদা হেলথ অ্যান্ড পারসোনাল কেয়ার ব্র্যান্ড ‘সিওন নিউট্রি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’ বিশ্বব্যাপী মহামারী কোভিড - ১৯ এর ভয়াবহ সময়ে ফিট থাকার জন্য নিয়ে এসেছে ইমিউনিটি বুস্টার ‘সিওন অরগানিক স্পিরুলিনা’, ‘এনটি-অক্সিডেন্ট ট্যাব’, ‘আয়ুশওয়াথ’, পুরুষদের জন্য ‘এক্স-জিল’ এবং মহিলাদের জন্য ‘শি-ব্যালেন্সড’। এই প্রোডাক্ট গুলি মূলত তৈরি হয়েছে মোরিংগো, আমলা, গুডুচি, হরিতকি, তুলসী, দারুচিনি ইত্যাদি দিয়ে যেগুলি মানব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। সিওন নিউট্রি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা মিসেস ভাবেকা গেলানী বলেছেন, আমরা গ্রাহকদেরদের স্বাস্থ্য এবং সুস্থতা বজায় রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কোভিড - ১৯ এক মহামারী আর এই সময়ে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা যতটা শক্তিশালী হবে ততই শরীর ভাইরাস…
Read More
‘কেএফসি ক্ষমতা’ প্রোগ্রাম

‘কেএফসি ক্ষমতা’ প্রোগ্রাম

‘কেএফসি ক্ষমতা’ প্রোগ্রাম শুরু করার কথা ঘোষণা করল কেএফসি ইন্ডিয়া। এর মাধ্যমে ২০২৪ নাগাদ লিঙ্গ ও সক্ষমতা সংক্রান্ত বৈষম্য দূর করে কেএফসি রেস্টুরেন্টগুলিকে দ্বিগুণ ক্ষমতায়িত করা হবে মহিলা কর্মীর সংখ্যায় দ্বিগুণ বৃদ্ধি ঘটিয়ে। একইসঙ্গে, মূক ও বধির কর্মীচালিত ‘স্পেশাল কেএফসির’র সংখ্যাও দ্বিগুণ করা হবে। এছাড়াও, কেএফসি ব্র্যান্ডের তরফে দেশে নির্বাচিত ফ্ল্যাগশিপ ‘স্পেশাল কেএফসি’ চালু করা হবে বিশেষভাবে সক্ষম কর্মী ও গ্রাহকদের জন্য। এই প্রোগ্রামের জন্য সংশ্লিষ্ট টিম মেম্বারদের প্রশিক্ষণ ও উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। ‘কেএফসি ক্ষমতা’ প্রোগ্রামের মধ্য দিয়ে ২০২৪ সাল নাগাদ কেএফসি ৫০০০-এরও বেশি মহিলা টিম মেম্বার সংগ্রহ ও ৭০টি স্পেশাল কেএফসি পরিচালনায় উদ্যোগী হয়েছে।
Read More
৫০ হাজার বুকিংয়ের মাইলস্টোন পেরিয়েছে নিসান ম্যাগনাইট

৫০ হাজার বুকিংয়ের মাইলস্টোন পেরিয়েছে নিসান ম্যাগনাইট

অল-নিউ নিসান ম্যাগনাইট গ্রাহকদের বিপুল সাড়া পেয়ে ৫০০০০ বুকিংয়ের মাইলস্টোন অতিক্রম করেছে ও ১০০০০ হোলসেল ডেলিভারি দিয়েছে। ২০২০ সালের ২ ডিসেম্বর লঞ্চের পর থেকে নিসান ম্যাগনাইটের এই সাফল্য। নিসান মোটর ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শ্রীবাস্তব গ্রাহকদের দিক থেকে এই অভূতপূর্ব সাড়া দেখে অভিভূত। তিনি বলেন, বিগ বোল্ড বিউটিফুল কারিসম্যাটিক নিসান ম্যাগনাইট এইরকম সাফল্য পেয়েছে নিসান ব্র্যান্ডের প্রতি গ্রাহকদের ভালবাসার কারণে। লঞ্চের পর থেকে অল-নিউ নিসান ম্যাগনাইটের ব্যাপারে খোঁজখবর নিয়েছেন ২,৭৮,০০০ জন, বুকিং হয়েছে ৫০০০০। বুকিংয়ের ১০ শতাংশ (৫০০০) হয়েছে ডিজিটাল প্লাটফর্ম থেকে এবং ৪৫,০০০ হয়েছে নিসান ডিলারশিপগুলির মাধ্যমে। প্রায় ১৫ শতাংশ বুকিং হয়েছে সিভিটি মডেল ও প্রায় ৬০ শতাংশ বুকিং…
Read More
অ্যামাজন সম্ভব ভেঞ্চার ফান্ড

অ্যামাজন সম্ভব ভেঞ্চার ফান্ড

কোম্পানির ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘সম্ভব’-এর উদ্বোধনী অধিবেশনে অ্যামাজন ইন্ডিয়া ২৫০ মিলিয়ন ডলারের ‘সম্ভব ভেঞ্চার ফান্ড’ গড়ার কথা ঘোষণা করেছে। এই অর্থ বিনিয়োগ করা হবে এসএমবি ডিজিটাইজেশন, এগ্রিকালচার ও হেলথকেয়ারের ক্ষেত্রে টেকনোলজি ইনোভেশনে আগ্রহী স্টার্টআপ ও শিল্পোদ্যোগের জন্য। ডিজিটাল ইন্ডিয়ার নবসম্ভাবনায় উদ্যোগী প্রযুক্তিনির্ভর স্টার্টআপে বিনিয়োগ করবে এই ভেঞ্চার ফান্ড। ভেঞ্চার ফান্ডের দৃষ্টি বিশেষভাবে নিবদ্ধ থাকবে এসএমবি-সমূহর (স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেসেস) ডিজিটাইজেশনে সেরা পরিকল্পনায় উৎসাহপ্রদানে ও কৃষিতে প্রযুক্তিচালিত উদ্ভাবনে সহায়তা প্রদানে যাতে কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি পায় ও তাদের উৎপাদিত পণ্য গ্রাহকদের কাছে পৌঁছায় এবং টেকনোলজি ব্যবহারের মাধ্যমে উচ্চমানের হেলথকেয়ার সকলের নাগালে আসতে পারে। এছাড়াও, ২০২৫ নাগাদ অ্যামাজনের ‘লোকাল শপস’ কর্মসূচির আওতায় অ্যামাজন ইন্ডিয়া…
Read More
গুগল বিজনেস মেসেজের সঙ্গে যুক্ত হল ভিআই

গুগল বিজনেস মেসেজের সঙ্গে যুক্ত হল ভিআই

ভারতের অগ্রণী টেলিকম ব্র্যান্ড ভিআই সংযুক্ত হল গুগলের বিজনেস মেসেজেজ-এর সঙ্গে। এর উদ্দেশ্য, গ্রাহকদের আরও ভাল কাস্টমার এক্সপিরিয়েন্স প্রদান করা। টেলিকমে ভিআই হচ্ছে প্রথম ব্র্যান্ড যারা গুগলের বিজনেস মেসেজেজের সঙ্গে সংযুক্ত হল।ভিআই তাদের ভিআইসি চ্যাটবট’কে গুগলের বিজনেস মেসেজেজের সঙ্গে যুক্ত করল স্মার্টফোনে ভিআই ব্যবহারকারী সকলকে ২৪X৭ রিয়াল টাইম কাস্টমার সার্ভিস প্রদানের জন্য। লাইভ এজেন্ট কানেক্টের সঙ্গে সক্রিয় এআই-পাওয়ার্ড ভিআইসি’কে এবার গুগল বিজনেস মেসেজেজের সঙ্গেও যুক্ত করা হল। এর ফলে গুগল সার্চ বা গুগল ম্যাপে ভিআই বা ভিআই স্টোর্স সন্ধানের জন্য ইউজাররা ‘চ্যাট’ বা ‘মেসেজ আ লাইভ এজেন্ট’ বাটন পাবেন, যার দ্বারা ভার্চুয়াল এজেন্ট ‘ভিআইসি’র সঙ্গে বার্তা বিনিময় করা যাবে এবং…
Read More
সবজির ন্যায্য মূল্য না পেয়ে  ময়নাগুড়ি বাইপাসে সবজি ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান কৃষকরা

সবজির ন্যায্য মূল্য না পেয়ে ময়নাগুড়ি বাইপাসে সবজি ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান কৃষকরা

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বাইপাস উপ বাজারে সবজি ফেলে বিক্ষোভ করে কৃষকরা। দাবি তাদের উৎপাদিত সবজি নিচ্ছেনা পাইকাররা।ফলে সবজির ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। মঙ্গলবার ফসলের ন্যায্য দাম আদায়ের জন্য কৃষকরা ময়নাগুড়ি বাইপাসে সবজি ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। ভোট মিটে গেলও সঠিক দাম না পাওয়া এবং পাইকাররা ফসল না নেওয়ার কারণে পাইকারদের সাথে কৃষকের বচসা বাধে। সেখানে পাইকারদের সাথে কৃষকদের প্রায় হাতাহাতি হয়। আগামীকাল বুধবার রামনবমী বিহারে একটি অনুষ্ঠান থাকার কারণে বিহারে মাল যাচ্ছে না ফলে পাইকাররা অল্প পরিমাণে মাল কিনেছে বলে পাইকাররা জানান।পরে ময়নাগুড়ির থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতির সামাল দেয়।
Read More
৮০০ কোটি টাকার ব্যবসায় নজর ভাদিলালের

৮০০ কোটি টাকার ব্যবসায় নজর ভাদিলালের

আইকনিক আইসক্রিম ব্র্যান্ড ভাদিলাল আইসক্রিম বিক্রয়ে ২০ শতাংশ বৃদ্ধি ঘটিয়ে অতিমারি-পূর্ব অবস্থায় ফিরে যাওয়ার দিকে লক্ষ্যস্থির করেছে। ‘ওয়াহ্‌! ভাদিলাল!’ ক্যাম্পেনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাদিলালের ব্র্যান্ড ডিরেক্টর আকাঙ্খা গান্ধি জানান, অতিমারির আগে ২০১৯-২০’তে ভাদিলাল ৬৫০ কোটি টাকার আইসক্রিম বিক্রয় করেছে। চলতি আর্থিক বৎসরে বিক্রয়ের পরিমাণ ৮০০ কোটি টাকা হবে বলে আশা করা হচ্ছে। ভাদিলালের প্রোমোটার গান্ধি পরিবারের তৃতীয় প্রজন্মের আকাঙ্খা বলেন, ভাদিলাল একটি ব্র্যান্ডের পরম্পরা। এরসঙ্গে নানা উপাদান, স্বাদ ও গন্ধের আইসক্রিমের রেঞ্জ জড়িত রয়েছে। ভাদিলাল গ্রাহকদের জন্য প্রিমিয়াম আইসক্রিমের যে রেঞ্জ এনেছে তা সকল প্রজন্মের কাছেই আদরণীয়। এজন্যই এককথায় বলা চলে: হর দিল বোলে ওয়াহ্‌! ভাদিলাল! আকাঙ্খা বলেন, রপ্তানিক্ষেত্রে ২০২০-২১ সালে…
Read More