ব্যবসা

শিলিগুড়ি: একই শহরের, তিন বাজারে, সবজির দামের হেরফের

শিলিগুড়ি: বেড়েই চলেছে সবজির দাম। কিন্তু একই শহরের বিভিন্ন বাজারে একই সবজির ভিন্ন দাম কেন? কি কারনে সবজি বাজারের এই হাল! তা নিয়ে ব্যবসায়ীদের কাছে আপাতত কোন নির্দিষ্ট উত্তর নেই। যেমন ধরা যাক, সুভাষপল্লী বাজারে ঢেঁড়শের দাম ৫০ টাকা/ কেজি। কিন্তু ঝংকার মোড়ের বাজারে ওই ঢেঁড়শের দামই ২০ টাকা/ কেজি। এবং ক্ষুদিরাম পল্লী বাজারে ৬০ টাকা/কেজি। ফলে প্রতিনিয়ত সবজি ব্যবসায়ীদের সঙ্গে ক্রেতাদের ঝামেলা লেগেই চলেছে। সুভাষপল্লী এক সবজি ব্যবসায়ী সুকুমার সরকার এর বক্তব্য, "একটা সবজি ১০ টাকায় কিনলে সেটি ১৫-২০ টাকায় বিক্রি করতে হচ্ছে ।" ক্ষুদিরাম পল্লীর এক সবজি ব্যাবসায়ী বলেন, " "লকডাউনের কারণে গাড়ি কম রয়েছে,তাই আমদানি কম হচ্ছে,…
Read More
মেম্বারদের সুবিধা দেয় অ্যামাজন প্রাইম

মেম্বারদের সুবিধা দেয় অ্যামাজন প্রাইম

অ্যামাজন প্রাইম তাদের মেম্বারদের কেনাকাটা ও মনোরঞ্জনের ক্ষেত্রে অনেক সুবিধা দেয় ।অ্যামাজন ইন্ডিয়ার সংগৃহিত তথ্য থেকে জানা গেছে, প্রাইম মেম্বাররা প্রাত্যহিক জীবনে এর অনেক সুবিধার কারণে এই প্রোগ্রামকে আপন করে নিয়েছেন। শুধু কলকাতা বা শিলিগুড়ি নয়, দুর্গাপুর, হাওড়া হুগলী ও খড়গপুরের মতো অপেক্ষাকৃত ছোটো শহরগুলিতেও প্রাইম মেম্বাররা অ্যামাজন প্রাইম থেকে শপিং ও এন্টারটেনমেন্টের সুবিধাবলী ভোগ করেন। তিনমাসে মাত্র ৩২৯ টাকা বা বছরে ৯৯৯ টাকা দিয়ে প্রাইম মেম্বাররা খুব স্বল্পসময়ে অসংখ্য পণ্য ‘আনলিমিটেড ফ্রী ডেলিভারি’ পেতে পারেন ‘অ্যামাজন-ডট-ইন থেকে। এছাড়া অ্যামাজন প্রাইম ভিডিয়ো থেকে নতুন ও এক্সক্লুসিভ টিভি শো, জনপ্রিয় ভারতীয় ও হলিউড ফিল্ম, ইউএস টিভি সিরিজ, পুরস্কারজয়ী অ্যামাজন অরিজিনালস এবং…
Read More
ফগসি ও ইউএসএইড  পার্টনারশিপ

ফগসি ও ইউএসএইড পার্টনারশিপ

ফেডারেশন অফ ওবস্টেট্রিক অ্যান্ড গায়নাকোলজিক্যাল সোসাইটিজ অফ ইন্ডিয়া (ফগসি) লঞ্চ্‌ করল ‘পঙ্খ্‌ ইনিশিয়েটিভ’। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট-এর (ইউএসএইড) সহযোগিতায় সংগঠিত এই উদ্যোগের উদ্দেশ্য তরুণদের মধ্যে ‘রিপ্রোডাক্টিভ হেলথ’ বিষয়ে অধিকতর সচেতনতা সৃষ্টি করা। এই উদ্যোগের মাধ্যমে ‘টক বেঝিঝক’ (দ্বিধাহীনভাবে কথা বলা) ক্যাম্পেন চালানো হবে, যার ফলে তরুণরা ভারতের বিভিন্ন এলাকার ফগসি মেম্বার চিকিৎসকদের সঙ্গে বিনাদ্বিধায় ঠিকঠাকভাবে কথাবার্তা বলতে সক্ষম হবেন। ক্যাম্পেনের আওতায় থাকবে একটি হেল্পলাইন (১৮০০ ২৫৮ ০০০১) যার মাধ্যমে প্রশিক্ষিত কাউন্সেলরগণ প্রশ্নের উত্তর দেবেন এবং প্রয়োজন অনুসারে ক্লিনিকে সরাসরি আলোচনার ব্যবস্থা করে দেবেন। পঙ্খ্‌ (হিন্দিতে যার অর্থ পাখা) উদ্যোগের মুখ্য উদ্দেশ্য হল দ্বিধা বা জড়তা ত্যাগ করে ‘সেফ সেক্সুয়াল…
Read More
রয়্যাল স্ট্যাগ-এর ‘মেক ইট আ লার্জ’ স্টোরি

রয়্যাল স্ট্যাগ-এর ‘মেক ইট আ লার্জ’ স্টোরি

‘মেক ইট লার্জ স্টোরিজ’ হিসেবে সিগ্রাম’স রয়্যাল স্ট্যাগ মাউন্ট এভারেস্ট জয়ী তরুণ পর্বতারোহী হর্ষবর্ধন জোশির প্রেরণাদায়ী কাহিনী তুলে ধরতে এগিয়ে এসেছে। মাত্র ২৫ বছর বয়সী হর্শবর্ধন জোশি প্রথমবারের চেষ্টাতেই এভারেস্ট জয় করতে পেরেছেন। ১৮ বছর বয়স থেকেই তিনি পাহাড়ের প্রতি আকর্ষণ বোধ করতে থাকেন। মহারাষ্ট্রের ভাসাই থেকে আসা পেশায় ইঞ্জিনিয়ার হর্ষবর্ধন ২০১৬ সালে তরুণতম ভারতীয় হিসেবে স্টক কাংরিতে (২০ হাজার ফুট) আরোহণ করেছিলেন। এরপর থেকে তিনি এভারেস্ট জয়ের স্বপ্ন পূরণ করতে চেষ্টা চালাতে থাকেন। এজন্য বিগত ৬ মাস ধরে তিনি কঠোর পরিশ্রম করেছেন। পার্নড রিকার্ড ইন্ডিয়ার সিএমও কার্তিক মহিন্দ্রা রয়্যাল স্ট্যাগের ‘মেক ইট লার্জ স্টোরিজ’ লঞ্চ্‌ প্রসঙ্গে জানান, আইকনিক ব্র্যান্ড…
Read More
অ্যাপোলোতে জীবন ফিরে পেলেন আসামের এক মহিলা

অ্যাপোলোতে জীবন ফিরে পেলেন আসামের এক মহিলা

সাফল্যের সঙ্গে একইসঙ্গে দু’টি জটিল সার্জারি করে ভারতে নজির সৃষ্টি করলো দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের প্রথম প্রোটোন থেরাপি সেন্টার ‘অ্যাপোলো প্রোটোন ক্যান্সার সেন্টার’। মাল্টিমোডাল অ্যাপ্রোচের মাধ্যমে ঊর্বস্থির (থাই বোন) মেগা প্রস্থেসিস ফিক্সেশন এবং একটি ক্যান্সারগ্রস্ত কিডনি অপসারণের জন্য ল্যাপারোস্কোপিক র‍্যাডিক্যাল নেফ্রেক্টোমি করার দ্বারা এক ৫৪ বছর বয়সী মহিলার শরীরে এক ‘সিঙ্গল স্টেজ সার্জারি’ করা হয়েছে। ওই মহিলা নতুন জীবন ফিরে পেয়েছেন অ্যাপোলোর চিকিৎসকদের প্রশংসনীয় সার্জারির ফলে। মাস দুই আগে আসাম থেকে আসা ওই মহিলার বাম ঊর্বস্থি ফ্র্যাকচার হয়, আর তার ফলে তিনি সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে পড়েন। অ্যাপোলো প্রোটোন ক্যান্সার সেন্টারে বায়োপ্সি করার পর ধরা পড়ে তাঁর একটি কিডনি চতুর্থ স্তরের…
Read More
প্রাইম মেম্বারদের জন্য ‘অ্যামাজন ডে ডেলিভারি’

প্রাইম মেম্বারদের জন্য ‘অ্যামাজন ডে ডেলিভারি’

অ্যামাজন ইন্ডিয়া তাদের প্রাইম মেম্বারদের জন্য চালু করেছে ‘অ্যামাজন ডে ডেলিভারি’। গ্রাহকরা প্রাইমের ফাস্ট, ফ্রী শিপিং বা ‘অ্যামাজন ডে ডেলিভারি’ বেছে নেওয়ার অধিকারী। এই ব্যবস্থায় প্রাইম মেম্বাররা সারা সপ্তাহ ধরে তাদের কেনাকাটা করা পণ্যসামগ্রী তাদের পছন্দমতো যে কোনওদিন ডেলিভারি নিতে পারবেন। ‘অ্যামাজন ডে’ ব্যবস্থার মাধ্যমে ক্রীত পণ্যসামগ্রী একত্রিতভাবে ডেলিভারি দেওয়া হবে, আর তার ফলে গ্রাহকদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কার্বন এমিশনও হ্রাস পাবে। কোনও পণ্য অর্ডার দেওয়ার সময়ে গ্রাহকরা ‘অ্যামাজন ডে ডেলিভারি’ অপশন বেছে নিয়ে তাদের সুবিধামতো ডেলিভারির দিন নির্দিষ্ট করে দিতে পারবেন। আবার সেই নির্বাচিত দিনের পরিবর্তন করাও সম্ভব। গ্রাহকরা নিজেদের সুবিধানুসারে সপ্তাহের যে কোনওদিন ফ্রী ডেলিভারির সুবিধা নিতে পারবেন।…
Read More
ক্রিস্টাল সেরামিক্স-এর উৎপাদন ক্ষমতা বৃদ্ধি

ক্রিস্টাল সেরামিক্স-এর উৎপাদন ক্ষমতা বৃদ্ধি

নিজস্ব সাবসিডিয়ারি ক্রিস্টাল সেরামিক ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড (ক্রিস্টাল সেরামিক্স) সংস্থায় এশিয়ান গ্রানিটো ইন্ডিয়া লিমিটেড (এজিআইএল) বেশ বড়ধরণের সম্প্রসারণ ঘটালো। ক্রিস্টাল সেরামিক্স গুজরাটের মেহ্‌সানায় অবস্থিত কারখানায় গ্লেজড ভিট্রিফায়েড টাইলস নির্মাণের ক্ষেত্রে দিনপ্রতি ১২০০০ বর্গমিটার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করেছে। এই সম্প্রসারণের ফলে ক্রিস্টাল সেরামিক্সের দিনপ্রতি মোট উৎপাদন ক্ষমতা বেড়ে হবে ৩৬০০০ বর্গমিটার এবং বছরে বাড়তি প্রায় ৭০-৭৫ কোটি টাকা ইনক্রিমেন্টাল সেলস বৃদ্ধির ফলে ক্রিস্টাল সেরামিক্স ও এশিয়ান গ্রানিটো’র টার্নওভার বৃদ্ধি পাবে। এই সম্প্রসারণের জন্য ক্রিস্টাল সেরামিক্স ২৫ কোটি টাকা বিনিয়োগ করেছে। ক্রিস্টাল সেরামিক্সে ৭০ শতাংশ ইকুইটি স্টেক রয়েছে এশিয়ান গ্রানিটো’র। ২০২১ অর্থবর্ষে ক্রিস্টাল সেরামিক্সের টার্নওভার ছিল ১৮৪.৪৫ কোটি টাকা। ২০২১ অর্থবর্ষে কনসলিডেটেড…
Read More
পেপয়েন্টের পোর্টেবল মাইক্রো-এটিএম

পেপয়েন্টের পোর্টেবল মাইক্রো-এটিএম

উত্তরপূর্ব ভারতে মাইক্রো-এটিএম (এম-এটিএম) চালু করেছে পেপয়েন্ট ইন্ডিয়া। গ্রামীণ এলাকার জন্য এইসব এম-এটিএম খুবই উপযোগী, কারণ ওইসব এলাকা থেকে মানুষজনকে এটিএম বা ব্যাংকে যেতে হলে হলে বহুদূরে যেতে হয়। এই বহণযোগ্য মেশিনগুলি স্থানীয় কিরানা দোকানে বসানো যায় এবং এগুলি চলে দোকানের ক্যাশবক্সের সাহায্যে।  টাকার অপ্রতুলতার কারণে বড় এটিএম-গুলির ব্যবহারযোগ্যতা না থাকলেও এম-এটিএম’গুলি থেকে অর্থ লেনদেন করা সম্ভব হয়। রিটেল শপগুলি থেকে দ্রুততার সঙ্গে অর্থ সংগ্রহের জন্য এগুলির সঙ্গে মোবাইল ফোন বা ল্যাপটপের সংযোগ ঘটানো যায়। চিপ-রিডিংয়ের মতো আধুনিক ব্যবস্থা সমন্বিত অ্যাডভান্সড ও পোর্টেবল এম-এটিএম প্রথাগত এটিএম-গুলির মতো সবরকম সুবিধা প্রদান করতে পারে।   ইতিমধ্যে, উত্তরপূর্বাঞ্চলে এক পাইলট প্রোগ্রামের মাধ্যমে প্রায়…
Read More
কপিল দেবকে সঙ্গে নিয়ে নিসানের প্রচার

কপিল দেবকে সঙ্গে নিয়ে নিসানের প্রচার

ক্রিকেটের মাধ্যমে ভারতে কোভিড-১৯ বিষয়ে সচেতনতা গড়া ও ক্ষমতায়ন করার উদ্দেশ্যে নিসান ইন্ডিয়া প্রবাদপ্রতিম ক্রিকেটার কপিল দেবকে সঙ্গে নিয়ে একটি সংহত ‘জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড সেফটি ক্যাম্পেন’ চালু করেছে। এই ক্যাম্পেনের মাধ্যমে নাগরিকদের মধ্যে নিরাপত্তার বার্তা প্রচার করা হবে যাতে তারা স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য একযোগে লড়াই করেন, যেমনটি করেন ‘টাফেস্ট ম্যাচের’ ক্ষেত্রে। সাতটি ভিডিয়োর সিরিজ নিয়ে শুরু করা এই ক্যাম্পেন চলবে সকল ডিজিটাল প্লাটফর্মে। প্রতি তৃতীয় দিনে একটি করে নতুন লাইভ ভিডিয়ো যোগ হতে থাকবে। ভারতের আইকনিক ক্রিকেট অ্যাম্বাসাডর কপিল দেব এই ক্যাম্পেনের সামনে থাকবেন। প্রসঙ্গত, নিসান ইন্ডিয়া কোভিড-১৯ রিলিফ ইকুইপমেন্ট হিসেবে ৪.৩ কোটি টাকা প্রদান করেছে, তামিলনাড়ু স্টেট ডিজাস্টার…
Read More
স্কোডা কুশাক: ডেলিভারি শুরু হচ্ছে ১২ জুলাই

স্কোডা কুশাক: ডেলিভারি শুরু হচ্ছে ১২ জুলাই

চলতি বছরের প্রথমদিকে ভারতে ‘স্কোডা কুশাক’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়ার পর এই গাড়ির প্রতি গ্রাহকদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। এবার স্কোডা অটো ইন্ডিয়া’র সেই বহু-প্রতীক্ষিত এসইউভি ‘স্কোডা কুশাক’-এর জন্য বুকিং শুরু হয়েছে। ভারতের এসইউভি গ্রাহকদের কথা মাথায় রেখে এই ‘মেড ইন ইন্ডিয়া অ্যান্ড ফর ইন্ডিয়া’ এসইউভি’র সব ভেরিয়েন্টেই নানারকম অ্যাক্টিভ ও প্যাসিভ সেফটি ফিচার যোগ করা হয়েছে। স্কোডা কুশাক পাওয়া যাবে পাঁচটি কলারে – হানি অরেঞ্জ, টর্নাডো রেড, ক্যান্ডি হোয়াইট, রিফ্লেক্স সিলভার ও কার্বন স্টিল। প্রত্যেক ‘কুশাক’-এর সঙ্গে থাকছে ৪ বছর/ ১,০০,০০০ কিমি ওয়ারেন্টি, যা ৬ বছর/ ১,৫০,০০০ পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। বিভিন্ন ভেরিয়েন্টের ‘স্কোডা কুশাক’ যে দামে পাওয়া যাবে তা এরকম:…
Read More