12
Apr
বন্ধন ব্যাঙ্ক আজ এলিট প্লাস সেভিংস অ্যাকাউন্ট চালু করার কথা ঘোষণা করেছে, যা বিশেষভাবে এলিট গ্রাহকদের উন্নত ব্যাঙ্কিং অভিজ্ঞতা প্রদানের উদ্দেশ্যে ডিজাইন ও কিউরেট করা। এলিট প্লাস সেভিংস অ্যাকাউন্টটি প্রিমিয়াম এলিট প্লাস ডেবিট কার্ড এবং এক্সক্লুসিভ লাইফস্টাইল সুবিধা সহ আকর্ষণীয় নতুন কিছু বৈশিষ্ট্য নিয়ে এসেছে। ব্যাঙ্কের এমডি এবং সিইও মিঃ পার্থ প্রতিম সেনগুপ্ত এই প্রোডাক্ট লঞ্চ করেন। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এলিট প্লাস সেভিংস অ্যাকাউন্টের প্রথম গ্রাহকদের মধ্যে একজন। এলিট প্লাসের মাধ্যমে গ্রাহকরা প্রতি মাসে সীমাহীন মূল্যের নগদ জমা করতে পারবেন, পাশাপাশি আরটিজিএস, এনইএফটি এবং আইএমপিএসের জন্য বিনামূল্যের লেনদেন উপভোগ করতে পারবেন। এলিট প্লাস অ্যাকাউন্টটি তাৎক্ষণিক রিওয়ার্ড…
