ব্যবসা

আলিয়া ভাট ‘অরেলিয়া’র নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর

আলিয়া ভাট ‘অরেলিয়া’র নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর

বলিউডের অভিনেত্রী আলিয়া ভাট এলেন মহিলাদের অগ্রণী অ্যাপারেল কোম্পানি টিসিএনএস ক্লোথিং কোম্পানি লিমিটেডের এথনিক-ওয়্যার ব্র্যান্ড ‘অরেলিয়া’র ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে। এই ইন্ডিয়ান এথনিক-ওয়্যার ব্র্যান্ডের পোশাকের রেঞ্জের প্রচারে সাহায্য করবেন আলিয়া। এপ্রসঙ্গে টিসিএনএস ক্লোথিং কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অনন্ত কুমার ডাগা বলেন, অরেলিয়া সর্বদা সহজ স্টাইলকেই তুলে ধরে। আলিয়া ভাটের সঙ্গে সম্পর্ক স্থাপন একটি স্ট্রাটেজিক ডিসিশন যা এই বিষয়টির সঙ্গে সাযুজ্যপূর্ণ। ইউথ আইকন আলিয়াও সহজ স্টাইল পছন্দ করেন। অরেলিয়া ব্র্যান্ডের তারুণ্যময় ভাবমূর্তি ‘ইয়ং অ্যান্ড মডার্ন’ নারীদের কাছে আবেদনপূর্ণ এবং আলিয়া সেটাই প্রদর্শন করে থাকেন তাঁর অনস্ক্রিন ও অফস্ক্রিন উপস্থিতির মধ্য দিয়ে। টিসিএনএস ক্লোথিং কোম্পানি লিমিটেডের ‘অরেলিয়া’ হচ্ছে এক ইন্ডিয়ান এথনিক-ওয়্যার ব্র্যান্ড। বর্তমানে…
Read More
বেশ ঊর্ধমুখী সোনার দাম

বেশ ঊর্ধমুখী সোনার দাম

সোমবারের তুলনায় আজ মঙ্গলবার বেশ উর্ধ্বমুখী সোনার দাম। দাম বেড়েছে 24 ক্যারট থেকে 22 ক্যারট - সমস্তরকম সোনার। এই নিয়ে টানা দুদিন পরপর সোনার দাম বাড়ল। তবে সোনার বর্ধিত দামের দিনে কিঞ্চিৎ স্বস্তি দিয়েছে রুপো। শনিবারের তুলনায়, গতকাল দাম বেড়েছিল রুপোর । আজ অপরিবর্তিত আছে দাম। 22 ক্যারট হলমার্কযুক্ত সোনার দামেও বড় বদল। গতকাল প্রতি গ্রামে দাম ছিল 4645 টাকা। আজ গ্রাম প্রতি দাম হয়েছে 4680 টাকা। অর্থাৎ গ্রাম প্রতি দাম বেড়েছে 35 টাকা। 10 গ্রামে দাম বেড়েছে 350 টাকা। আজ মঙ্গলবার, কলকাতায় হলমার্কযুক্ত 22 ক্যারট সোনা বিক্রি হচ্ছে 46800 টাকায়। আজ কলকাতায় 24 ক্যারট সোনার প্রতি গ্রামে দাম 4860…
Read More
অ্যামাজন প্রাইমের বিস্তৃত সুবিধা

অ্যামাজন প্রাইমের বিস্তৃত সুবিধা

অ্যামাজন প্রাইম এমন একটি মাধ্যম যা তার সদস্যদের শপিং এবং বিনোদন সুবিধার এক অতুলনীয় সংমিশ্রণ সরবরাহ করে। শিলং ছাড়াও গারো পাহাড়ের মতো ছোট ছোট শহরের সদস্যরা অ্যামাজন প্রাইমের সাথে কেনাকাটা এবং বিনোদনের সুবিধা উপভোগ করছেন।এই অঞ্চলে অ্যামাজন প্রাইম সদস্যদের জন্য জনপ্রিয় পণ্য বিভাগগুলির মধ্যে রয়েছে পোশাক, সৌন্দর্য, বাড়ি ও রান্নাঘরের ব্যবহৃত জিনিস, ওয়্যারলেস এক্সেসরিস, বই এবং গ্রসারি। এক বছরে জন্য মাত্র ৯৯৯ টাকায় বা ৩ মাসের জন্য ৩২৯ টাকার বিনিময়ে প্রাইম সদস্যরা লক্ষাধিক প্রোডাক্টে বিনামূল্যে ডেলিভারি উপভোগ করতে পারবেন আমাজন.ইনে। ডিল এবং সেল ইভেন্টগুলিতে প্রাথমিক এবং একচেটিয়া অ্যাক্সেস পেতে পারেন, সর্বশেষের অ্যামাজন প্রাইম ভিডিওর বৃহত্তম নির্বাচন এবং মুভিস এবং টিভি…
Read More
নতুন টিভি লাইন-আপ এনেছে টিসিএল

নতুন টিভি লাইন-আপ এনেছে টিসিএল

গ্লোবাল টপ-টু টেলিভিশন ব্র্যান্ড ও অগ্রণী কনজিউমার ইলেক্ট্রনিক্স কোম্পানি টিসিএল লঞ্চ্‌ করল নতুন ২০২১ সি সিরিজ রেঞ্জ লাইন-আপ টিভি: মিনি এলইডি কিউএলইডি ৪কে সি৮২৫ (ম্যাজিক ক্যামেরা-সহ), কিউএলইডি ৪কে সি৭২৮ (গেম মাস্টার-সহ) ও কিউএলইডি ৪কে সি৭২৫ (ভিডিয়ো কল ক্যামেরা-সহ)। ৫৫, ৬৫ ও ৭৫ সাইজের নতুন টিসিএল টিভি কেনা যাবে যথাক্রমে ৭৯,৯৯০ টাকা, ১০২,৯৯০ টাকা ও ১৫৯,৯৯০ টাকায়। এই নতুন টিভি মডেলগুলিতে থাকা ফিচারগুলির মধ্যে রয়েছে ১২০হার্টজ এমইএমসি, ডলবি ভিশন, ডলবি ভিশন আইকিউ, ডলবি আটমস, আইম্যাক্স এনহ্যান্সড, গেম মাস্টার, হ্যান্ডস-ফ্রী ভয়েস কন্ট্রোল ২.০ ও টিসিএল স্মার্ট ইউআই। সুপিরিয়র হোম এন্টারটেনমেন্টের জন্য আদর্শ টিসিএল-এর এই নতুন টিভিগুলি।
Read More
ভারতে আইইএলটিএস-এর দায়িত্ত্বে আইডিপি

ভারতে আইইএলটিএস-এর দায়িত্ত্বে আইডিপি

ব্রিটিশ কাউন্সিল ভারতে তাদের আইইএলটিএস বিজনেস বিক্রয় করবে আইডিপি’র কাছে। এরফলে ভারতে সকল আইইএলটিএস টেস্টের দায়িত্ত্ব বর্তাবে আইডিপি’র ওপর। বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট আইইএলটিএস-এর দুই অংশীদার আইডিপি ও ব্রিটিশ কাউন্সিল এক ঘোষণায় এখবর জানিয়েছে। আইডিপি’র সিইও অ্যান্ড্রু বার্কলা এবং ব্রিটিশ কাউন্সিলের ইন্টারিম সিইও কেট এওয়ার্ট-বিগস আইইএলটিএস হস্তান্তর বিষয়ক চুক্তিকে স্বাগত জানিয়েছেন। উভয় সংস্থার চুক্তির শর্তানুসারে আইডিপি ভারতে ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএস বিজনেসের ১০০ শতাংশ অধিগ্রহণ করবে ১৩০ মিলিয়ন পাউন্ডে, যা ডেট ফ্রী ও ক্যাশ ফ্রী ভিত্তিতে হবে। এছাড়া ভারতে আইইএলটিএস-এ কর্মরত ব্রিটিশ কাউন্সিলের কর্মীরা আইডিপি টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আইইএলটিএস (ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম) হল স্টাডি ও মাইগ্রেশনের…
Read More

শিলিগুড়ি: একই শহরের, তিন বাজারে, সবজির দামের হেরফের

শিলিগুড়ি: বেড়েই চলেছে সবজির দাম। কিন্তু একই শহরের বিভিন্ন বাজারে একই সবজির ভিন্ন দাম কেন? কি কারনে সবজি বাজারের এই হাল! তা নিয়ে ব্যবসায়ীদের কাছে আপাতত কোন নির্দিষ্ট উত্তর নেই। যেমন ধরা যাক, সুভাষপল্লী বাজারে ঢেঁড়শের দাম ৫০ টাকা/ কেজি। কিন্তু ঝংকার মোড়ের বাজারে ওই ঢেঁড়শের দামই ২০ টাকা/ কেজি। এবং ক্ষুদিরাম পল্লী বাজারে ৬০ টাকা/কেজি। ফলে প্রতিনিয়ত সবজি ব্যবসায়ীদের সঙ্গে ক্রেতাদের ঝামেলা লেগেই চলেছে। সুভাষপল্লী এক সবজি ব্যবসায়ী সুকুমার সরকার এর বক্তব্য, "একটা সবজি ১০ টাকায় কিনলে সেটি ১৫-২০ টাকায় বিক্রি করতে হচ্ছে ।" ক্ষুদিরাম পল্লীর এক সবজি ব্যাবসায়ী বলেন, " "লকডাউনের কারণে গাড়ি কম রয়েছে,তাই আমদানি কম হচ্ছে,…
Read More
মেম্বারদের সুবিধা দেয় অ্যামাজন প্রাইম

মেম্বারদের সুবিধা দেয় অ্যামাজন প্রাইম

অ্যামাজন প্রাইম তাদের মেম্বারদের কেনাকাটা ও মনোরঞ্জনের ক্ষেত্রে অনেক সুবিধা দেয় ।অ্যামাজন ইন্ডিয়ার সংগৃহিত তথ্য থেকে জানা গেছে, প্রাইম মেম্বাররা প্রাত্যহিক জীবনে এর অনেক সুবিধার কারণে এই প্রোগ্রামকে আপন করে নিয়েছেন। শুধু কলকাতা বা শিলিগুড়ি নয়, দুর্গাপুর, হাওড়া হুগলী ও খড়গপুরের মতো অপেক্ষাকৃত ছোটো শহরগুলিতেও প্রাইম মেম্বাররা অ্যামাজন প্রাইম থেকে শপিং ও এন্টারটেনমেন্টের সুবিধাবলী ভোগ করেন। তিনমাসে মাত্র ৩২৯ টাকা বা বছরে ৯৯৯ টাকা দিয়ে প্রাইম মেম্বাররা খুব স্বল্পসময়ে অসংখ্য পণ্য ‘আনলিমিটেড ফ্রী ডেলিভারি’ পেতে পারেন ‘অ্যামাজন-ডট-ইন থেকে। এছাড়া অ্যামাজন প্রাইম ভিডিয়ো থেকে নতুন ও এক্সক্লুসিভ টিভি শো, জনপ্রিয় ভারতীয় ও হলিউড ফিল্ম, ইউএস টিভি সিরিজ, পুরস্কারজয়ী অ্যামাজন অরিজিনালস এবং…
Read More
ফগসি ও ইউএসএইড  পার্টনারশিপ

ফগসি ও ইউএসএইড পার্টনারশিপ

ফেডারেশন অফ ওবস্টেট্রিক অ্যান্ড গায়নাকোলজিক্যাল সোসাইটিজ অফ ইন্ডিয়া (ফগসি) লঞ্চ্‌ করল ‘পঙ্খ্‌ ইনিশিয়েটিভ’। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট-এর (ইউএসএইড) সহযোগিতায় সংগঠিত এই উদ্যোগের উদ্দেশ্য তরুণদের মধ্যে ‘রিপ্রোডাক্টিভ হেলথ’ বিষয়ে অধিকতর সচেতনতা সৃষ্টি করা। এই উদ্যোগের মাধ্যমে ‘টক বেঝিঝক’ (দ্বিধাহীনভাবে কথা বলা) ক্যাম্পেন চালানো হবে, যার ফলে তরুণরা ভারতের বিভিন্ন এলাকার ফগসি মেম্বার চিকিৎসকদের সঙ্গে বিনাদ্বিধায় ঠিকঠাকভাবে কথাবার্তা বলতে সক্ষম হবেন। ক্যাম্পেনের আওতায় থাকবে একটি হেল্পলাইন (১৮০০ ২৫৮ ০০০১) যার মাধ্যমে প্রশিক্ষিত কাউন্সেলরগণ প্রশ্নের উত্তর দেবেন এবং প্রয়োজন অনুসারে ক্লিনিকে সরাসরি আলোচনার ব্যবস্থা করে দেবেন। পঙ্খ্‌ (হিন্দিতে যার অর্থ পাখা) উদ্যোগের মুখ্য উদ্দেশ্য হল দ্বিধা বা জড়তা ত্যাগ করে ‘সেফ সেক্সুয়াল…
Read More
রয়্যাল স্ট্যাগ-এর ‘মেক ইট আ লার্জ’ স্টোরি

রয়্যাল স্ট্যাগ-এর ‘মেক ইট আ লার্জ’ স্টোরি

‘মেক ইট লার্জ স্টোরিজ’ হিসেবে সিগ্রাম’স রয়্যাল স্ট্যাগ মাউন্ট এভারেস্ট জয়ী তরুণ পর্বতারোহী হর্ষবর্ধন জোশির প্রেরণাদায়ী কাহিনী তুলে ধরতে এগিয়ে এসেছে। মাত্র ২৫ বছর বয়সী হর্শবর্ধন জোশি প্রথমবারের চেষ্টাতেই এভারেস্ট জয় করতে পেরেছেন। ১৮ বছর বয়স থেকেই তিনি পাহাড়ের প্রতি আকর্ষণ বোধ করতে থাকেন। মহারাষ্ট্রের ভাসাই থেকে আসা পেশায় ইঞ্জিনিয়ার হর্ষবর্ধন ২০১৬ সালে তরুণতম ভারতীয় হিসেবে স্টক কাংরিতে (২০ হাজার ফুট) আরোহণ করেছিলেন। এরপর থেকে তিনি এভারেস্ট জয়ের স্বপ্ন পূরণ করতে চেষ্টা চালাতে থাকেন। এজন্য বিগত ৬ মাস ধরে তিনি কঠোর পরিশ্রম করেছেন। পার্নড রিকার্ড ইন্ডিয়ার সিএমও কার্তিক মহিন্দ্রা রয়্যাল স্ট্যাগের ‘মেক ইট লার্জ স্টোরিজ’ লঞ্চ্‌ প্রসঙ্গে জানান, আইকনিক ব্র্যান্ড…
Read More
অ্যাপোলোতে জীবন ফিরে পেলেন আসামের এক মহিলা

অ্যাপোলোতে জীবন ফিরে পেলেন আসামের এক মহিলা

সাফল্যের সঙ্গে একইসঙ্গে দু’টি জটিল সার্জারি করে ভারতে নজির সৃষ্টি করলো দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের প্রথম প্রোটোন থেরাপি সেন্টার ‘অ্যাপোলো প্রোটোন ক্যান্সার সেন্টার’। মাল্টিমোডাল অ্যাপ্রোচের মাধ্যমে ঊর্বস্থির (থাই বোন) মেগা প্রস্থেসিস ফিক্সেশন এবং একটি ক্যান্সারগ্রস্ত কিডনি অপসারণের জন্য ল্যাপারোস্কোপিক র‍্যাডিক্যাল নেফ্রেক্টোমি করার দ্বারা এক ৫৪ বছর বয়সী মহিলার শরীরে এক ‘সিঙ্গল স্টেজ সার্জারি’ করা হয়েছে। ওই মহিলা নতুন জীবন ফিরে পেয়েছেন অ্যাপোলোর চিকিৎসকদের প্রশংসনীয় সার্জারির ফলে। মাস দুই আগে আসাম থেকে আসা ওই মহিলার বাম ঊর্বস্থি ফ্র্যাকচার হয়, আর তার ফলে তিনি সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে পড়েন। অ্যাপোলো প্রোটোন ক্যান্সার সেন্টারে বায়োপ্সি করার পর ধরা পড়ে তাঁর একটি কিডনি চতুর্থ স্তরের…
Read More