ব্যবসা

ভারতে আসুস-এর অনলাইন স্টোর

ভারতে আসুস-এর অনলাইন স্টোর

ভারতে অফিসিয়াল অনলাইন স্টোর খুললো তাইওয়ানিজ টেক জায়ান্ট আসুস। একইসঙ্গে আরম্ভ হল আসুস ব্র্যান্ডের ল্যাপটপ ও স্মার্টফোনের জন্য #শপউইথআসুস ক্যাম্পেন। নতুন অনলাইন স্টোর থেকে গ্রাহকরা নিজেদের বাড়িতে বসেই তাদের পছন্দসই আসুস প্রোডাক্টসমূহ কেনার সুবিধা পাবেন। আসুস ই-স্টোরে থাকবে আরওজি (রিপাবলিক অফ গেমার্স) ও কনজিউমার পিসি ক্যাটাগরির যাবতীয় প্রোডাক্ট। আসুস ব্র্যান্ডের গেমিং ও কনজিউমার ল্যাপটপ এবং ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘আরওজি ফোন ৫’ ও ‘আরওজি ফোন ৩’ কেনা যাবে এই স্টোর থেকে। পেমেন্টের জন্য থাকবে ই-পেমেন্ট, ডেবিট ও ক্রেডিট কার্ড, ডিজিটাল ওয়ালেট ইত্যাদি সুরক্ষিত ব্যবস্থা। জিএসটি ইনপুট ট্যাক্স ক্রেডিট ব্যবস্থার মাধ্যমে ক্রয়ের ক্ষেত্রে বিজনেস কাস্টমারগণ ১৮% অবধি সাশ্রয় করতে পারবেন আসুস ই-স্টোরে। এছাড়া,…
Read More
হোয়াটসঅ্যাপে পেমেন্টস ব্যাকগ্রাউন্ডস

হোয়াটসঅ্যাপে পেমেন্টস ব্যাকগ্রাউন্ডস

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা অর্থপ্রেরণের সময়ে ভারতে এখন থেকে ‘পেমেন্টস ব্যাকগ্রাউন্ডস’ যোগ করতে পারবেন। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এনপিসিআই) সহযোগিতায় ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেসে (ইউপিআই) ব্যবহারের জন্য তৈরি হোয়াটসঅ্যাপের এই পেমেন্টস ফিচার হল এক ইন্ডিয়া-ফার্স্ট রিয়াল-টাইম পেমেন্ট সিস্টেম যা ২২৭টিরও বেশি ব্যাংকের সঙ্গে লেনদেন করার সুবিধা প্রদান করে। এই ফিচারটির মূল উদ্দেশ্য হল প্রেরক ও গ্রহীতার জন্য এক অধিকতর ‘পার্সোনালাইজড এক্সপিরিয়েন্স’ সৃষ্টি করা। ‘পেমেন্ট ব্যাকগ্রাউন্ডস’ অর্থপ্রেরণকে ‘পার্সোনাল’ করে এবং প্রতিটি পেমেন্টের পেছনের কাহিনীকে জীবন্ত করে তোলে। হোয়াটঅ্যাপের এক্সপ্রেসিভ ব্যাকগ্রাউন্ডস সুবিধা ভারতের সকল ব্যবহারকারী নিতে পারবেন। ভারতের জন্য প্রস্তুত এই নতুন ফিচার যেমন প্রাসঙ্গিক ও আকর্ষক, তেমনই স্মরণীয়।
Read More
সাইখম মিরাবাই চানু অ্যামওয়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডর

সাইখম মিরাবাই চানু অ্যামওয়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডর

অ্যামওয়ে ও নিউট্রিলাইট রেঞ্জের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হল অলিম্পিয়ান সাইখম মিরাবাই চানুকে। অলিম্পিক মেডালিস্টের সঙ্গে অ্যামওয়ের এই সম্পর্ক স্থাপনের পেছনে রয়েছে কোম্পানির ‘হেলথ অ্যান্ড নিউট্রিশন’ ক্যাটাগরির প্রোডাক্টগুলিকে মহিলা ও তরুণদের কাছে পৌঁছে দেওয়া। এখন থেকে চানু নিউট্রিলাইট ডেইলি, ওমেগা ও অল প্ল্যান্ট প্রোটিন প্রভৃতি অ্যামওয়ের বিভিন্ন প্রোডাক্টের প্রচারের মুখ হবেন। অ্যামওয়ে নিউট্রিশন সেগমেন্টে ‘হেলথ অ্যান্ড ইমিউনিটি’ বিভাগে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। ৮০ বছরের বেশি সময় ধরে অ্যামওয়ের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড নিউট্রিলাইট গাছগাছড়া ভিত্তিক পরিপূরক খাদ্য হিসেবে সুনামের অধিকারী। সম্প্রতি অ্যামওয়ে তাদের নিউট্রিশন পোর্টফোলিয়ো আরও মজবুত করেছে ‘চ্যবনপ্রাশ বাই নিউট্রিলাইট’ ও ‘নিউট্রিলাইট ভিটামিন সি চেরী প্লাস’ লঞ্চের মাধ্যমে। 
Read More
স্কেচার্স-এর আর্চফিট স্টাইলস

স্কেচার্স-এর আর্চফিট স্টাইলস

আর্চফিট স্টাইলসের অটাম/ উইন্টার ২০২১ কালেকশন লঞ্চ্‌ করল কমফর্ট টেকনোলজি কোম্পানি স্কেচার্স। এগুলি পাওয়া যাবে ‘অলওয়েজ অন দ্য মুভ’ পুরুষ ও মহিলা উভয়ের জন্যই। দাম শুরু হয়েছে ৪৭৯৯ টাকা থেকে। সবরকম প্রয়োজনের জন্য নতুন আর্চফিট কালেকশনে নানারকম শ্যু ক্যাটাগরি রাখা হয়েছে – ক্যাজুয়াল থেকে ফিটনেস পর্যন্ত। পুরুষ ও মহিলাদের জন্য স্কেচার্সের আর্চফিট স্টাইলস পাওয়া যাচ্ছে স্কেচার্স-ডট-ইন ও স্কেচার্স রিটেল স্টোর্সে। সুবিধা ও আরামের সমার্থক স্কেচার্স আর্চফিট ফুটওয়্যারে প্রতিদিনের প্রয়োজনের জন্য আছে স্নিকার্স থেকে স্যান্ডালস - সবকিছুই। নির্বাচিত বিবিধ জুতোর সম্ভারে রয়েছে ট্রেডমার্কযুক্ত স্কেচার্স কমফর্ট টেকনোলজি ও ডিজাইন এলিমেন্টস – গোওয়াক আর্চফিট স্টাইলের ‘হাই-রিবাউন্ড কমফর্ট পিলার টেকনোলজি থেকে ম্যাক্স কুশনিং আর্চফিট…
Read More
মাহিন্দ্রা এনেছে এক্সইউভি৭০০

মাহিন্দ্রা এনেছে এক্সইউভি৭০০

অল-নিউ এক্সইউভি৭০০ লঞ্চের মধ্য দিয়ে এক নতুন যুগের সূচনা করল মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড। এর বুকিং শুরু হবে উৎসবের মরশুমের প্রাক্কালে। ৫-সিটার ও ৭-সিটার ক্যাপাসিটির এক্সইউভি৭০০ পাওয়া যাবে ডিজেল ও গ্যাসোলিন ভেরিয়েন্টে এবং ম্যানুয়াল ও অটোমেটিক অপশনসে। মাহিন্দ্রা ৫-সিটার ম্যানুয়াল ট্রান্সমিশন ক্যাটাগরির চারটি ভেরিয়েন্টের দাম ঘোষণা করেছে: এমএক্স গ্যাসোলিন – ১১.৯৯ লক্ষ টাকা, এমএক্স ডিজেল – ১২.৪৯ লক্ষ টাকা, অ্যাড্রেনোএক্স এএক্স৩ গ্যাসোলিন – ১৩.৯৯ লক্ষ টাকা ও অ্যাড্রেনোএক্স এএক্স৫ গ্যাসোলিন – ১৪.৯৯ লক্ষ টাকা। এক্সইউভি৭০০ সঙ্গে এনেছে ‘আনমিসেবল ক্র্যাফটেড লুকস’, ‘প্লিজিং ইন্টেরিয়র’ ও ‘এক্সেপশনাল রাইড কমফর্ট’। এই গাড়ি অপশনাল অল-হুইল-ড্রাইভ স্পেসিফিকেশনেও পাওয়া যাবে।
Read More
গুয়াহাটির স্মার্ট সিটি পার্টনার হল ‘ভি’

গুয়াহাটির স্মার্ট সিটি পার্টনার হল ‘ভি’

ভোডাফোন আইডিয়ার এন্টারপ্রাইজ বিভাগ ‘ভি বিজনেস’কে গুয়াহাটি স্মার্ট সিটি ইনিশিয়েটিভের ‘ইমপ্লিমেন্টেশন পার্টনার’ হিসেবে নিয়োগ করল গুয়াহাটি মিউনিসিপ্যাল কর্পোরেশন (জিএমসি)।গুয়াহাটিতে এই পার্টনারশিপের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। ভি-র সঙ্গে এই পার্টনারশিপ হল গুয়াহাটি স্মার্ট সিটি প্ল্যানের ‘প্যান সিটি প্রোজেক্ট ডিভিশনে’র অধীনে সিস্টেম ইন্টিগ্রেশন প্রচেষ্টার অংশবিশেষ। এই পার্টনারশিপের আওতায় জিএমসি গুয়াহাটি মিউনিসিপ্যাল স্বচ্ছ ভারত কর্মীদের ‘ভি ইন্টেলিজেন্ট মোবিলিটি’ সলিউশন প্রদান করবে। ফিচার ফোন ও স্মার্টফোনে ব্যবহারযোগ্য ভি সিম জিএমসি কর্মীদের ভি নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত রাখবে, ফিল্ড কর্মীদের নিরাপদে রাখার ব্যাপারে জিএমসি’কে সাহায্য করবে এবং প্রাত্যহিক পরিচ্ছন্নতার কাজের দক্ষতা বৃদ্ধির সহায়ক হবে।
Read More
কোভিড-মুক্ত হলেও লাইফস্টাইলে বদল দরকার

কোভিড-মুক্ত হলেও লাইফস্টাইলে বদল দরকার

দৈনন্দিন জীবনধারায় কিছু বদল এনে কোভিড-১৯ থেকে মুক্ত হওয়ার প্রক্রিয়া দ্রুততর করা সম্ভব - এই মত প্রকাশ করে ম্যাক্স হেলথকেয়ার দিল্লির রিজিয়োনাল হেড-ডায়েটেটিক্স ঋতিকা সমাদ্দার কিছু পালনীয় পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, কোভিড-১৯ থেকে নিরাময়ের প্রোটিন গ্রহণের মাত্রা বৃদ্ধি করা উচিত। কোভিডের কারণে প্রোটিনের ঘাটতির ফলে ইমিউনিটি কমে যায়, সেই কারণে শরীরের জন্য হাই প্রোটিন ডায়েট প্রয়োজন। এইসময় রোগীরা ডায়েটে আমন্ড রাখতে পারেন। আমন্ড ভিটামিন-ই সমৃদ্ধ হওয়ার কারণে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাঁর পরামর্শ - জল ছাড়াও স্যুপ, কোকোনাট ওয়াটার, ফ্রেশলাইম ওয়াটার, শেক প্রভৃতি প্রতিদিন গ্রহণ করা উচিত। এগুলি রোগাক্রান্ত অবস্থায় ও রোগমুক্তির সময়ে হাইড্রেশনের…
Read More
এমটিভি ও আনএকাডেমি-র সঙ্গীত সন্ধ্যা

এমটিভি ও আনএকাডেমি-র সঙ্গীত সন্ধ্যা

গান আবেগ প্রকাশের একটি বিশেষ মাধ্যম। এই কথা মাথায় রেখে ভারতের ১ নং ইয়ুথ এন্টারটেইনমেন্ট ব্র্যান্ড এমটিভি ও আনএকাডেমি-র যৌথভাবে সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেছে। ১৩ আগস্ট থেকে প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টার সময় এমটিভি- তে এই অনুষ্ঠানটি দেখা যাবে। লাকি আলী, সোনু নিগম,কৈলাশ খেরের মতো প্রতিভাবান সংগীতশিল্পীদের সাথে বাদশা, দর্শন রাভাল, অর্জুন কানুনগো, বেনি দয়াল, পাপন, আরমান মালিক- অমল মল্লিক, হর্ষদীপ কৌর, মোনালি ঠাকুর, রোচক কোহলি, অসীস কৌর, স্নেহা খানওয়ালকর, আস্থা গিল, রিততলোয়ার, লিজো এবং কিং-এর মতো নতুন শিল্পীরাও এই অনুষ্ঠানে অংশ গ্রহন করবেন।উল্লেখ্য, এই অনুষ্ঠানে মেলোডী থেকে ইলেক্ট্রিফাইং বিট অর্থাৎ প্রতিটি সঙ্গীতপ্রেমীর জন্য কিছু না কিছু অনুষ্ঠান থাকবে। আশা করা…
Read More
জনসংযোগ বাড়াতে সেলিব্রিটি অ্যাম্বাসেডরে ভরসা মাইন্ত্ৰা-র

জনসংযোগ বাড়াতে সেলিব্রিটি অ্যাম্বাসেডরে ভরসা মাইন্ত্ৰা-র

ভারতের তরুণ প্রজন্মের প্রথম পচ্ছন্দ মাইন্ত্ৰা। সেই কারনে মাইন্ত্ৰা ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচনের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে।এবারও তার ব্যতিক্রম হয়নি। উল্লেখ্য, সংস্থার পক্ষ থেকে গত বছর দেশব্যাপী অর্থাৎ উত্তরাঞ্চলের মুখ হিসেবে কিয়ারা আদভানি এবং দক্ষিণাঞ্চলের বাজারের মুখ হিসেবে সামান্থা আক্কিনেনি নেওযা হয়েছিল, যা অনেকাংশেই সফল।সে কথা মাথায় রেখেই এবার সংস্থার পক্ষ থেকে স্টার স্টাডেড ক্যাম্পেইনের ব্যবস্থা করা হয়েছে।উল্লেখ্য, ব্র্যান্ড বিজ্ঞাপনগুলির মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ লাইন আপ তৈরী করতেই সংস্থার পক্ষ থেকে এবার ফ্যাশন আইকন হিসেবে কিয়ারা আদভানি ও সামান্থা আক্কিনেনির সাথে হৃতিক রোশন, বিজয় দেভেরকোন্ডা এবং দুলকার সালমানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে। যাতে তাদের ফ্যাশন শৈলী তরুন প্রজন্মকে আর্কষণ…
Read More
শিলিগুড়িতে ডি’সিগনিয়া স্টোর উদ্বোধনে মধুমিতা

শিলিগুড়িতে ডি’সিগনিয়া স্টোর উদ্বোধনে মধুমিতা

জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শিলিগুড়ির সেবক রোডে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ডি'সিগনিয়া সিগনেচার শোরুমের উদ্বোধন করলেন প্রখ্যাত অভিনেত্রী ও মডেল, মধুমিতা সরকার। শিলিগুড়িতে প্রথম এবং জাতীয় স্তরে এটি সেনকোর পঞ্চম ডি'সিগনিয়া স্টোর। অনুষ্ঠানে অভিনেত্রী মধুমিতা সরকার বলেন, ‘শিলিগুড়িতে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সিগনেচার শোরুম, ডি'সিগনিয়ার উদ্বোধন করা খুবই আনন্দের। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস কারুশিল্প শিল্পের মধ্যে সেরা।এখানে হালকা ফ্যাশনের পাশাপাশি এন্টিক, পলকি, এবং কুন্দন কালেকশনেরও বিশাল সম্ভার আছে। এছাড়া সব রকম অনুষ্ঠানের জন্য হীরার গহনার বিশেষ সম্ভারও এখানে পাওয়া যাবে। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সিইও শুভঙ্কর সেন জানান, শিলিগুড়িবাসী অনেকদিন ধরেই সেনকোর সিগনেচার শোরুম, চাইছিলেন। আজ শহরবাসীর সেই আশা পূণ হল।…
Read More