24
Aug
দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল ব্যাংক, বন্ধন ব্যাংক আজ তার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে চালু করল এক নতুন বিশেষ পণ্য, লিগ্যাসি সেভিংস অ্যাকাউন্ট। যে সমস্ত গ্রাহক উন্নত মানের ব্যাংকিং অভিজ্ঞতা চান, তাঁদের জন্যই এই নতুন অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের সঙ্গে থাকছে ওয়ার্ল্ড এলিট মাস্টারকার্ড ডেবিট কার্ড, যার মাধ্যমে দেশ-বিদেশের এয়ারপোর্ট লাউঞ্জে প্রবেশের সুবিধা (সঙ্গী সহ), তাজ এপিকিউর মেম্বারশিপ, ফ্রি সিনেমা ও ইভেন্ট টিকিট, আর নির্দিষ্ট কিছু ক্লাবে গল্ফ খেলার সুযোগ। এছাড়া গ্রাহকরা পাবেন ব্যক্তিগত রিলেশনশিপ ম্যানেজার, লকার ভাড়ায় আজীবন ছাড় এবং ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা ও এস্টেট পরিকল্পনার জন্য বিশেষজ্ঞ পরামর্শ। লেনদেনের সুবিধার ক্ষেত্রেও গ্রাহকরা পাবেন সীমাহীন ফ্রি ট্রান্স্যাকশন। এছাড়া নগদ জমা, আরটিজিএস, এনইএফটি, আইএমপিএস…
