26
Jun
পূর্ব ভারতের হৃদরোগ চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন ঘটাচ্ছে মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতালের (মণিপাল হাসপাতাল নেটওয়ার্কের একটি ইউনিট) ডা. দিলীপ কুমার, সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ও ডিভাইস এবং স্ট্রাকচারাল হার্ট বিশেষজ্ঞ। তিনি পূর্ব ভারতের প্রথম বাচম্যানস্ বান্ডেল পেসিং এবং লেফট বান্ডেল ব্রাঞ্চ এরিয়া পেসিং (LBBAP) যৌথভাবে প্রয়োগ করে সফলতা এনে দিয়েছে। এই সমন্বিত পদ্ধতিকে বলা হয় কমপ্লিট ফিজিওলজিকাল পেসিং। ত্রিপুরার আগরতলার ৩৩ বছর বয়সী গাড়িচালক রবি (নাম পরিবর্তিত)-র উপর এই পদ্ধতিটি প্রয়োগ করা হয়েছিল। তিনি সিক সাইনাস সিনড্রোম এবং ইন্টারমিটেন্ট এট্রিওভেন্ট্রিকুলার (AV) ব্লক এবং প্যারক্সিসমাল অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে ভুগছিলেন, যা মাঝে মধ্যেই হৃদযন্ত্রের বৈদ্যুতিক সংকেতকে আটকে দেয় বা ধীর করে এবং হৃদস্পন্দনকে অনিয়মিত করে দেয়।…
