17
Dec
আগরতলায় ‘স্টেট ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট, ক্যাটারিং টেকনোলজি অ্যান্ড অ্যাপ্লায়েড নিউট্রিশন ত্রিপুরা’ (এসআইএইচএম ত্রিপুরা) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর আসন্ন ত্রিপুরা সফরকালে আগামী ১৮ ডিসেম্বর তিনি এই শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন করবেন। উদ্বোধনের পরই ত্রিপুরার আনন্দনগরে এসআইএইচএম ক্যাম্পাসটি চালু হয়ে যাবে। এসআইএইচএম স্থাপনের উদ্দেশ্য হল পর্যটন ও পর্যটনের সম্ভাবনা বিষয়ে সচেতনতা গড়ে তোলা। এসআইএইচএম ত্রিপুরা হল ভারত সরকারের পর্যটন মন্ত্রক ও ত্রিপুরার পর্যটন বিভাগের আওতাধীন ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের (টিটিডিসিএল) একটি উদ্যোগ। উচ্চশিক্ষার ক্ষেত্রে এসআইএইচএম ত্রিপুরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ‘হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট’, ‘ম্যানেজমেন্ট’, ‘ক্যাটারিং অ্যান্ড কালিনারি আর্টস’, ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যান্সিলারি সার্ভিসেস’ ইত্যাদি বিষয়ে গ্র্যাজুয়েট…
