17
Dec
গ্লোবাল হেলথ ম্যানেজমেন্ট কোম্পানি মেডিক্স (Medix) এক স্ট্রাটেজিক পার্টনারশিপে আবদ্ধ হল এমপাওয়ার-এর (Mpower) সঙ্গে। আদিত্য বিড়লা এডুকেশন ট্রাস্ট-এর একটি উদ্যোগ ও ভারতে মানসিক স্বাস্থ্যক্ষেত্রের এক অগ্রণী সংস্থা হল এমপাওয়ার। চুক্তি অনুসারে এমপাওয়ার ও মেডিক্স ভারতে মানসিক স্বাস্থ্য পরিষেবাকে আরও বেশিমাত্রায় অধিকসংখ্যক মানুষের কাছে গ্রহণীয় করে তোলার জন্য সুসংহত ও আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সমাধান পরিবেশন করবে। এর ফলে এদেশে মানসিক স্বাস্থ্য পরিষেবার মানচিত্রে ব্যাপক পরিবর্তন ঘটবে। স্ট্রাটেজিক পার্টনারশিপের শর্তানুসারে মেডিক্স ইন্ডিয়া তাদের বিভিন্ন পরিষেবায় এমপাওয়ারের মেন্টাল হেলথ সার্ভিসকে যুক্ত করবে এবং গ্রাহক ও পার্টনারদের এমপাওয়ারের ক্লিনিক ও ভার্চুয়াল মেন্টাল হেলথ সার্ভিস ব্যবহারের সুবিধা প্রদান করবে। এই পার্টনারশিপের মাধ্যমে এমপাওয়ার মেন্টাল হেলথের ক্ষেত্রে…
