02
May
মুম্বাইতে অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের ৩১ মার্চ-এ শেষ হওয়া ত্রৈমাসিক এবং ২২-২৩ আর্থিক বছরের ফলাফল ঘোষণা করেছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। ২২-২৩ আর্থিক বছরের রিপোর্টে দেখা গেছে যে- ফিনান্সিয়াল ইয়ার / FY ২০২২-এ PAT / প্রোফিট অ্যাফটআর ট্যাক্সে পরিমাণ ছিল ৮,৫৭৩ কোটি টাকা। FY ২০২৩-এ তা বেড়ে দাঁড়িয়েছে ১০,৯৩৯ কোটি টাকা। ফলে YoY / ইয়ার ওভার সুদের হার বেড়ে হয়েছে ২৮% । এদিকে দেখা গেছে Q4FY২২-এ ছিল ২,৭৬৭ টাকা। Q4FY২৩-এ যা বেড়ে হয়েছে ৩,৪৯৬ টাকা। অর্থাৎ বছরের পর বছর বা YoY বৃদ্ধির হার ২৬%। FY২৩-এর নিট সুদের আয় / NII-ও গতবছরের তুলনায় ২৮% বেড়েছে। ২২-এ নিট সুদের আয়ের পরিমাণ ছিল…
