10
May
ত্রিপুরা, মিজোরামের পর এবার সিকিমে অনুষ্ঠিত হয়ে গেল রাউন্ড টেবিল বৈঠক। সিকিম সরকার এবং উত্তর-পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রক MDoNER-এর উদ্যোগে এবং ইন্ডাস্ট্রি পার্টনার FICCI, নলেজ পার্টনার EY ও ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন পার্টনার ইনভেস্ট ইন্ডিয়ার উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়। উত্তর-পূর্ব অঞ্চলে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে অসমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই রাউন্ড টেবিল বৈঠক। DoNER মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও সিকিম সরকারের DoNER মন্ত্রকের মুখ্য ও যুগ্ম সচিব ভিবি পাঠক ও হরপ্রীত সিং এই বৈঠকে উপস্থিত ছিলেন। DoNER মন্ত্রকের উদ্যোগে সিকিমে আয়োজিত এই রাউন্ড টেবিল বৈঠকে স্টার্ট-আপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি সিকিম এবং উত্তর পূর্ব অঞ্চলে গুরুত্বপূর্ণ বিনিয়োগের উপায় নিয়ে আলোচনা করে। উল্লেখ্য, সিকিমের…
