18
Aug
বিশ্বের বৃহত্তম ট্রাক্টর প্রস্তুতকারক সংস্থা মাহিন্দ্রা ট্র্যাক্টরস, দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে অনুষ্ঠিত ফিউচারস্কেপ নামক ইভেন্টে আনুষ্ঠানিকভাবে একটি ফিউচার-রেডি ট্রাক্টর- মাহিন্দ্রা ওজেএ-এর সূচনা করেছে। সংস্কৃত শব্দ "ওজাস" থেকে সৃষ্ট, যার অর্থ শক্তির পাওয়ার হাউস, মাহিন্দ্রার সবচেয়ে উচ্চাভিলাষী গ্লোবাল লাইটওয়েটট্র্যাক্টর প্ল্যাটফর্ম। নতুন ওজা রেঞ্জ হালকা ওজনের ৪ ডাব্লিউডি ট্রাক্টর অনন্য ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিং-এর সাথে প্রবর্তন করা হয়েছে, যা ট্র্যাক্টর প্রযুক্তিতে অত্যাধুনিক উদ্ভাবন প্রদান করে। এই সংস্করণটি, ভারতের মাহিন্দ্রা রিসার্চ ভ্যালি, মাহিন্দ্রা এএফেস (AFS)-এর গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এবং জাপানের মিৎসুবিশি মাহিন্দ্রা এগ্রিকালচার মেশিনারির ইঞ্জিনিয়ারিং দলগুলির দ্বারা ১২০০ কোটি ব্যয়ে তৈরি করা হয়েছে৷ এই নতুন ট্রাক্টরটি বাজারের বিভিন্ন চাহিদা মেটাতে সাব কমপ্যাক্ট, কমপ্যাক্ট…
