21
Sep
ফ্লিপকার্ট তার প্ল্যাটফর্মে ১.৪ মিলিয়নেরও বেশি বিক্রেতার উপস্থিতির একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। দ্য বিগ বিলিয়ন ডেজ-এর (টিবিবিডি) দশম সংস্করণের আগেই গতবছরের তুলনায় এই প্ল্যাটফর্মে ২৭ শতাংশেরও বেশি বিক্রেতার বৃদ্ধির ফলে এই মাইলফলকটি দেশে বিক্রেতা ও এমএসএমইগুলির ক্রমবর্ধমান ইকোসিস্টেমের প্রতিফলন দেখাচ্ছে। যে নতুন বিক্রেতারা ফ্লিপকার্ট প্ল্যাটফর্মে যোগ দিয়েছেন তারা জম্মু, কন্যাকুমারী, কোল্লাম, লুধিয়ানা, ম্যাঙ্গালোর, ত্রিশূর ও ভেলোরের মতো মেট্রো শহরগুলি-সহ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। ভারতীয় এমএসএমই, ছোট ব্যবসা ও উদ্যোগগুলি এখন শপসি-সহ ফ্লিপকার্টের বিশ্বস্ত পার্টনার হিসেবে তাদের ব্যবসার ডিজিটাইজেশন ও আধুনিকীকরণ, বাজারের প্রসার এবং আয়বৃদ্ধির জন্য ই-কমার্সের শক্তিকে কাজে লাগানোর প্রমাণ দিচ্ছে। সর্বাধুনিক গ্রাহক-মুখী প্রযুক্তি ব্যবহারের জন্য বিক্রেতাদের ক্ষমতায়নের…
