আসাম

এবার রেল আটকানোর আন্দোলন হবে

এবার রেল আটকানোর আন্দোলন হবে

নয়া তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকরা। কেন্দ্রের সঙ্গে ১১ বার বৈঠকে বসেছে কৃষক সংগঠনগুলির প্রতিনিধিরা। কিন্তু কৃষকরাও এক ইঞ্চি জমি ছাড়তে রাজি হননি। কোনও সমাধানসূত্র মেলেনি। তাই আগামী ১৮ ফেব্রুয়ারি গোটা দেশজুড়ে চার ঘন্টার ‘‌রেল রোকো’‌ কর্মসূচি করবে জানাল কৃষক সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা।
Read More
মোর্চার নেতা তিলক চন্দ্র রোকা সহ বেশ কয়েকজন বিজেপিতে

মোর্চার নেতা তিলক চন্দ্র রোকা সহ বেশ কয়েকজন বিজেপিতে

ভোট শিয়রে আসছে পায়ের জমি ততই সরে যাচ্ছে বিমলের। দীর্ঘদিন অনুপস্থিতিতে কারণে একদিকে অনিত-বিনয়ের দবদবানি অন্যদিকে তৃণমূলকে সমর্থন করে রাজনীতির আঙিনায় ফের ফিরে আসার চেষ্টায় অনুগামীদের বিক্ষোভে বর্তমানে রীতিমত কোন ঠাসা বিমল। আজ সেই জমিতে আরো ফাটল ধরাল বিজেপি সাংসদ রাজু বিস্ট। জানা গেছে একদা বিমল গুরুংয়ের দীর্ঘদিনের সঙ্গী মোর্চার নেতা তিলক চন্দ্র রোকা সহ বেশ কয়েকজন বিমল কান্তি মোর্চা নেতা যোগ দিল বিজেপিতে। এদিন দার্জিলিংয়ের মারওয়ারী ভবনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দলের যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন দার্জিলিংয়ের সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় প্রবক্তা রাজু বিস্তা। এদিন দলে যোগদানকারীরা জানিয়েছেন পাহাড়ের যে স্থায়ী রাজনৈতিক সমাধান তা যদি করতে পারে…
Read More
১৪ তারিখ আলিপুরদুয়ারে আসছেন শুভেন্দু অধিকারী

১৪ তারিখ আলিপুরদুয়ারে আসছেন শুভেন্দু অধিকারী

অনেকবার এসেছেন, তবে এবারের আসাটা অন্যরকম! ঘাসফুল পাল্টে পদ্মফুলের জার্সি পড়েছেন। খেলবেন , খেলাবেনও! সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী আসছেন উত্তরবঙ্গে। সূত্রের খবর সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১৪ তারিখ আলিপুরদুয়ারে আসছেন শুভেন্দু অধিকারী। বিজেপি সূত্রে খবর আলিপুরদুয়ারে দুটি দলীয় জনসভায় অংশ নেবেন তিনি।আলিপুরদুয়ার জেলার বাবুরহাট খেলার মাঠে ও ফালাকাটায় পরিবর্তন যাত্রার জনসভায় য়োগ দিবেন তিনি। আর এই শুভেন্দুর সফরকে কেন্দ্র করে বিজেপি এবং বিরোধী শিবিরে তৎপরতা শুরু হয়েছে। জানা গেছে সেই সভায় উত্তরের বেশ কয়েকজন তৃণমূল নেতা শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দিতে পারেন। জানা গিয়েছে ১১ ফেব্রুয়ারি কোচবিহার থেকে বিজেপির উওরবঙ্গ জোনের রথ নিয়ে পরিবর্তন…
Read More
নাম না করে দলত্যাগীদের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা

নাম না করে দলত্যাগীদের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা

নাম না করে দলত্যাগীদের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। বুধবার রায়গঞ্জের দলীয় সভায় যোগ দিয়ে তৃণমূল ত্যাগীদের কটাক্ষ করলেন তিনি। জানা গেছে মুখ্যমন্ত্রী এদিন নাম না করে শুভেন্দুকে বাঘ-ইঁদুরের গল্পের তুলনা টানেন।জনসভায় কর্মীদের উদ্যেশ্যে তিনি জানান, " আমি নেতা নই, কর্মী। আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছি সাধারন মানুষের জন্য, সাধারন মানুষ হিসেবে "। আমারও ইচ্ছে করে গয়না পড়তে, ভালো বাড়িতে থাকতে কিন্তু মানুষের স্বার্থে আমি তা করিনা "। আমি সবাইকে টিকিট দেইনা, যারা কাজ করে তাঁদের টিকিট দেই "। উত্তর ও দক্ষিন দিনাজপুর জেলা তৃনমূল কংগ্রেসের ডাকে রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে বিরাট জনসভায় যোগ দিতে আসেন তৃনমূল সর্বভারতীয় সভানেত্রী তথা…
Read More
ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগ 39 টি ক্লাব কে ফুটবল প্রদান

ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগ 39 টি ক্লাব কে ফুটবল প্রদান

শিলিগুড়ি শহরের ক্লাবগুলিকে ফুটবল দিল রাজ্য ক্রীড়াদপ্তর। জানা গেছে রাজ্যের ক্রীড়া ও যুবকল্যান দপ্তরের উদ্যোগে এবং শিলিগুড়ি পুরনিগমের সহযোগিতায় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শহরের প্রায় ৩৯ টি ক্লাবকে ফুটবল দেওয়া হয় ।এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন শিলিগুড়ি করপোরেশনের প্রাক্তন কাউন্সিলার তথা এসজেডিএ-র ভাইস চেয়ারম্যান নান্টু পাল, শঙ্কর ঘোষ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
Read More
আগামীকাল পরিবর্তন যাত্রা হবেই দাবি শমীক ভট্টাচার্যের

আগামীকাল পরিবর্তন যাত্রা হবেই দাবি শমীক ভট্টাচার্যের

প্রশাসনের অনুমতি না মিললেও আগামীকাল উত্তরবঙ্গে পরিবর্তন যাত্রা শুরু হচ্ছেই শিলিগুড়ি এসে সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। সূত্রের খবর উত্তরবঙ্গে পরিবর্তন যাত্রার প্রশাসনিক অনুমতি এখনো পর্যন্ত মেলেনি। অথচ আগামীকাল কোচবিহার থেকে বিজেপির এই পরিবর্তন যাত্রার সূচনা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির দাবি বিজেপির যেকোনো মিটিং মিছিলকে অনুমতি না দিয়ে রাজ্য সরকার একনায়কতন্ত্র চালাচ্ছে। যদিও বিজেপি নেতা শমীক বাবুর দাবি প্রশাসনিক আধিকারিকরা অনুমতির বিষয়টি দেখবেন। তাঁর একই সঙ্গে দাবি আগামীকাল পরিবর্তন যাত্রা হবেই। তবে প্রশাসন অনুমতি না দিলে এই যাত্রার সূচনা অনুষ্ঠানের গতিপ্রকৃতি কি হবে সেনিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। একইসঙ্গে তিনি শিলিগুড়ির দার্জিলিং মোড়ের ট্রাফিক…
Read More
সিমেন্ট সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎতারের সংস্পর্শে  মৃত্যু

সিমেন্ট সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎতারের সংস্পর্শে মৃত্যু

সিমেন্ট সংগ্রহ করতে গিয়ে ট্রেনের মালগাড়ির উপরে থাকা বিদ্যুৎতারের সংস্পর্শে এসে মৃত্যু হল এক যুবকের । ঘটনাটি ঘটেছে এনজেপি স্টেশনে। বুধবার সকালে ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ির এনজেপি স্টেশন চত্বরে।স্থানীয় সূত্রে জানা গেছে এনজেপিতে দাঁড়িয়ে থাকা মালগাড়ির সিমেন্ট সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় ওই যুবক। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম মহম্মদ রাজা।তার বাড়ি সোনাপুর এলাকায়।স্টেশনে দিনমজুরের কাজ করতো।মূলত মালগাড়িতে সিমেন্ট আসলে রাস্তায় ও মালগাড়ির উপরে পড়ে থাকা সিমেন্ট সংগ্রহ করতে দেখা যায় বহু যুবককে।আর সেই সিমেন্ট নিতে গিয়েই বিপত্তি ঘটে।উপরে থাকা বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে এসে নিমেষে ঝলসে যায় ওই যুবক।পরে স্থানীয়রা ছুটে আসে।ঘটনার খবর পেয়ে এনজেপি থানার পুলিশ…
Read More
সিবিআই – এর পর এবার কয়লা কাণ্ডে সিআইডি

সিবিআই – এর পর এবার কয়লা কাণ্ডে সিআইডি

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে কয়লা পাচার এবং গরু পাচার কাণ্ডের তদন্ত নিয়ে ব্যাপকভাবে সক্রিয় হয়েছে সিবিআই। গ্রেফতার হয়েছে একাধিক জন। সিবিআই – এর পর এবার কয়লা কেলেঙ্কারি তদন্তে নামছে সিআইডির বিশেষ দল। এছাড়াও কয়লা পাচার এবং গরু পাচার কাণ্ডের প্রধান অভিযুক্তদের স্ত্রীদের নামও রয়েছে তদন্তে। মামলাটিকে আরো বেশি শক্তিশালী করার জন্যই সিবিআই এই পদক্ষেপ গ্রহণ করেছে।
Read More
নাড্ডার বঙ্গ সফরে গুলি চালানো হল

নাড্ডার বঙ্গ সফরে গুলি চালানো হল

বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু জোরকদমে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে বঙ্গে নাড্ডা। চলছে সভা। নাড্ডার সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীদের বাস লক্ষ্য করে গুলি চালানো হয় ঝিটকার জঙ্গলে। আচমকা দিনেদুপুরে গুলি চলার ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। এর আগে নাড্ডার সফরকে কেন্দ্র করে গত বছরে তুমুল অশান্তি তৈরি হয়।
Read More
উত্তরাখণ্ড ধসে চলছে উদ্ধার কাজ

উত্তরাখণ্ড ধসে চলছে উদ্ধার কাজ

উত্তরাখণ্ডে ধস বিপর্যয়ের পর দুদিন অতিক্রান্ত। চামোলিতে পাহাড় থেকে প্রচুর পরিমাণে বরফ ঢাল বেয়ে নেমে আসে। যার জেরে ভূমিধস হয়। চামোলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে আরও মৃতদেহ। এখনও পর্যন্ত ৩২টি দেহ উদ্ধার হয়েছে উত্তরাখণ্ডের চামোলিতে। উত্তরাখণ্ড পুলিশের তরফে নামের তালিকা প্রকাশ করে ইতিমধ্যে ১৮৫ জন নিখোঁজ মানুষকে চিহ্নিত করা হয়েছে। এদিকে, তপোবন সুড়ঙ্গে এখনও পর্যন্ত ৩৫ জন আটকে রয়েছেন। চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। ক্যামেরা ড্রোনও ব্যবহার করা হচ্ছে সুড়ঙ্গের ভিতরে।
Read More