আসাম

গুলিবিদ্ধ বিজেপি নেতা

গুলিবিদ্ধ বিজেপি নেতা

রাজ্যে ভোটের মুখে ফের রাজনৈতিক হিংসা৷ একইদিনে মুর্শিদাবাদে বিজেপির দুই নেতার উপর প্রাণঘাতী হামলা। বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা৷ রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়৷ জিজ্ঞাসাবাদ শুরু করেছে স্থানীয় লোকজনকে । তদন্তে নেমেছে পুলিশ৷ গোটা ঘটনায় যথেষ্ট তৎপরতায় দেখিয়েছে বারাসত থানার পুলিশ।
Read More
নবান্ন অভিযান ঘটনার মোড় নির্মম হল

নবান্ন অভিযান ঘটনার মোড় নির্মম হল

১১ তারিখে নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্য – এ গুরুতর জখম হয়ে চিকিৎসাধীন ছিলেন এক বাম যুব কর্মী। আহত হন বাঁকুড়ার কোতুলপুরের বাসিন্দা মইদুল। সোমবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। পুলিশের লাঠির আঘাতের জেরেই এই ক্ষতি হয়েছে। বিধানসভা ভোটের মুখে এই ঘটনায় এবার নির্মম মোড়। বামেদের তরফে দাবি, নবান্ন অভিযানে গিয়ে পুলিশের লাঠিতে আহত হন ওই ডিওয়াইএফআই কর্মী। মৃতের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল। ইতিমধ্যে এফআইআর দায়ের করা হয়েছে পুলিশে। বাম কর্মীর মৃত্যুতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী।
Read More
ধৃত মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী

ধৃত মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী

অবশেষে পুলিশের জালে লস্কর-ই-তইবার এক মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী। গতকাল জম্মু-কাশ্মীরের সাম্বা জেলা থেকে গ্রেফতার হল লস্কর-ই-তইবার মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী জাহুর আহমেদ রাথার। ওই জঙ্গি নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার এক প্রথম সারির জঙ্গি। পুলিশের দাবি, ওই সন্ত্রাসবাদীর গত বছর কুলগামের ভেসুতে তিন বিজেপি কর্মীকে খুনের পেছনে বড়োসড়ো হাত রয়েছে।
Read More
বিপুল অনুদান পেল রাম মন্দির

বিপুল অনুদান পেল রাম মন্দির

বিপুল অনুদান পেল উত্তরপ্রদেশের অযোধ্যায় নির্মিত শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র। গত মাস থেকে শুরু হয়েছছিল দেশ জুড়ে অর্থ সংগ্রহ। জেলায় জেলায়ও চলছে অনুদান সংগ্রহের কাজ। তাৎপর্যপূর্ণ ভাবে ৩০ দিনের‌ও কম সময়ে এখনও পর্যন্ত রাম মন্দির নির্মাণের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার বেশি দান সংগ্রহ করা হয়েছে। হিন্দু ধর্মের সবচেয়ে বড় মন্দির ‘রাম মন্দির’।
Read More
একতার নতুন ধারাবাহিকে জুটি বাঁধছেন শাহির-এইশা!

একতার নতুন ধারাবাহিকে জুটি বাঁধছেন শাহির-এইশা!

ফের টেলিভিশনের পর্দায় ফিরছেন শাহির শেখ । সব ঠিক থাকলে এবার একতা কাপুর প্রযোজিত এক সিরিয়ালে এইশা সিংয়ের বিপরীতে দেখা যাবে তাঁকে। খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই উচ্ছ্বসিত ফ্যানেরা। আসলে Zee TV-এর এই নতুন শো-এর জন্য একদম নতুন জুটি খুঁজছিলেন প্রযোজকরা। সেই সূত্র ধরেই প্রথমবারের জন্য একসঙ্গে দেখা যাবে শাহির ও এইশাকে। সম্প্রতি Pinkvilla-তে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, একজন চিকিৎসক ও গ্রামের এক সাদামাটা মেয়ের প্রেম নিয়েই আবর্তিত হবে এই সিরিয়ালের গল্প। তবে ছবির গল্প ও সম্পূর্ণ কাস্টিং নিয়ে এখনও কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি। নির্মাতাদের তরফেও তেমন কিছু জানানো হয়নি। উল্লেখ্য, মহাভারত সিরিয়ালের অর্জুনের চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা পান শাহির।…
Read More
ভিলেনের চরিত্রে দীপিকা পাড়ুকোন

ভিলেনের চরিত্রে দীপিকা পাড়ুকোন

হিট সিরিজ ধুম-এ এবার পুরুষ-চোরের বদলে দেখা মিলবে মহিলা-চোরের। জন আব্রাহাম , হৃতিক রোশন ও আমির খানন-এর মতো হ্যান্ডসাম চোরদের পর এবার ধুম ৪-এ আসছেন দীপিকা পাডুকোন । YRF-এর তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই সিনেমায় মোস্ট ওয়ান্টেড মহিলা অ্যান্টাগনিস্ট হিসেবে দেখা যাবে তাঁকে। Filmfare-এর রিপোর্ট বলছে, এই সিনেমায় নির্দিষ্ট চরিত্রটির অফার ইতিমধ্যেই দীপিকাকে দেওয়া হয়েছে সংস্থার তরফে। এবং এই অফার না কি গ্রহণও করেছেন তিনি। শুধু তাই নয়, এই নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত অভিনেত্রী। জানা যাচ্ছে, তিনি অন্যান্য কাজের সঙ্গে ধুম ৪-এর ডেট নিয়ে কাজ করছেন। ডেট ঠিক হয়ে গেলেই সিনেমার শ্যুটিং শুরু হবে। এর আগে অবশ্য ধুম ৪ নিয়ে অনেক…
Read More
আগামীকাল আলিপুরদুয়ারে  শুভেন্দু , রাজনৈতিক উত্তাপ চরমে

আগামীকাল আলিপুরদুয়ারে শুভেন্দু , রাজনৈতিক উত্তাপ চরমে

পরিবর্তন যাত্রায় আগামীকাল আলিপুরদুয়ারে আসছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। আর এনিয়ে রাজনৈতিক উত্তাপ চরমে উঠেছে আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে। সূত্রের খবর , দীর্ঘদিন ধরে তৃণমূলে নিষ্ক্রিয় থাকাকালীন শুভেন্দুর নামে পোস্টার পরে উত্তরের বিভিন্ন জেলায়। জানা গেছে উত্তরে দাদার আগমনকে ঘিরে অনুগামীরা প্রচার চালাচ্ছে। বিজেপি সূত্রে খবর আগামীকাল সকাল দশটায় জেলায় প্রবেশ করবে পরিবর্তন যাত্রার রথ। কুমারগ্রাম বিধানসভার দেবেন বাবুর চৌপথি তে সেই রথ কে স্বাগত জানাবে জেলা বিজেপির নেতৃবৃন্দ। কামাখ্যাগুড়ির হরি বাড়িতে একটি জনসভা করে পরিবর্তন যাত্রার রথ আলিপুরদুয়ার শহর হয় পৌছবে আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের বাবুরহাটে। সেখানে হবে জেলা স্তরের জনসভা ।উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা…
Read More
নিরাপত্তা সুরক্ষা মাস পালিত হল শিলিগুড়ির জলপাইমোড় সংলগ্ন  শিবম প্যালেসে

নিরাপত্তা সুরক্ষা মাস পালিত হল শিলিগুড়ির জলপাইমোড় সংলগ্ন শিবম প্যালেসে

সেফ ড্রাইভ সেভ লাইফকে সামনে রেখে নিরাপত্তা সুরক্ষা মাস পালিত হল শিলিগুড়ির জলপাইমোড় সংলগ্ন শিবম প্যালেসে ৷ শনিবার সমস্ত যানবাহন চালকদের সুরক্ষার জন্য ও সড়ক সুরক্ষা জীবন রক্ষা বার্তাকে তুলে ধরে চালকদের সচেতনতার জন্য সড়ক সুরক্ষা মাস পালন করা হয়৷ শিলিগুড়ি শহর এবং শিলিগুড়ি শহরের পার্শ্ববর্তি এলাকার সমস্ত সিটিঅটো চালক, ট্রাক চালক, ই—রিস্কা চালক নিয়ে সমস্ত যানবাহন চালকদের নিয়ে সভা করা হয়৷ এদিন ৩২ তম সড়ক সুরক্ষা মাস উৎযাপন অনুষ্ঠানে উপস্তিত ছিলেন এডিসিপি ট্রাফিক পুর্নিমা শেরপা, এসিপি ইস্ট দেবাশীষ দাস, এসিপি হেড কোয়াটার্ড মানবেন্দ্র রক্ষিত, শিলিগুড়ি পলিশ কমিশনারেট এর ছয় জন আইসি ও ওসি উপস্তিত ছিলেন৷ এদিন সমস্ত যানবাহন চালকদের…
Read More
খুলতে চলেছে নোয়াপাড়া–দক্ষিণেশ্বর মেট্রো

খুলতে চলেছে নোয়াপাড়া–দক্ষিণেশ্বর মেট্রো

যাত্রী পরিবহণের জন্য রেলওয়ে সেফটি কমিশনারের প্রয়োজনীয় ছাড়পত্র পেল নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো। এবার রেল বোর্ডের অনুমোদন  মিললেই আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে নোয়াপাড়া–দক্ষিণেশ্বর মেট্রো। অনুমতিপত্র এসে পৌঁছেছে মেট্রো ভবনে। আপৎকালীন পরিস্থিতিতে যাত্রীদের বেরিয়ে আসার জন্য স্টেশনে উপযুক্ত পথ–নির্দেশিকা রাখার কথা বলা হয়েছে। নোয়াপাড়া–দক্ষিণেশ্বর মেট্রোপথ উদ্বোধন করতে বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে অথবা ভার্চুয়াল মাধ্যমে এই মেট্রোপথের উদ্বোধন করতে পারেন। যদিও এ নিয়ে এখনও নির্ঘণ্ট চূড়ান্ত হয়নি।
Read More
মানহানির মামলা হল শোভনের বিরুদ্ধে

মানহানির মামলা হল শোভনের বিরুদ্ধে

শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন কুণাল ঘোষ। কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী ১০ কোটি টাকার মামলা দায়ের করেছেন। কুণাল ঘোষের কথায়, ‘শোভন রাজনৈতিক যুক্তি হারিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে কলকাতার প্রাক্তন মেয়রের বিরুদ্ধে আরও একটি ফৌজদারি মামলা দায়ের করতে চলেছেন বলেও তিনি জানিয়েছেন। একদা তৃণমূল কংগ্রেসের টিকিটে বিধায়ক থেকে মেয়র সবই হয়েছিলেন শোভন। শোভন এখন বৈশাখীকে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন।
Read More